তিনি আরও বলেছিলেন ইতিহাসে এমন কিছু ছিল না যেখান থেকে বলা যায়, একজন অপরজনকে অনুপ্রাণিত করেছিলেন। নেতাজির লেখা ও বক্তৃতায় যথেষ্ট প্রমাণ রয়েছে, যেখান থেকে স্পষ্ট যে তিনি সাভারকারের বিরোধিতা করেছিলেন।
নেতাজি ও ক্ষুদিরামের পরিবারের বিরোধীতা ! সাভারকারের বিকৃত বায়োপিক
June 1, 2023
বীর সাভারকারকে নিয়ে তৈরি হচ্ছে বায়োপিক। সুভাষচন্দ্র বসু, ক্ষুদিরাম বসুর মতো স্বাধীনতা সংগ্রামীরা সাভারকারে অনুপ্রাণিত হয়েছিলেন, সেখানে এমনটাই টিজারে বলা হয়েছে। বায়োপিকে সাভারকারের ভূমিকায় অভিনয় করা রণদীপ হুডার অভিনয় নিয়ে তীব্র প্রতিবাদ করেছেন নেতাজি ও ক্ষুদিরাম বসুর পরিবারের সদস্যরা
তাঁরা বিষয়টিতে ইতিহাসের উপহাস এবং সস্তা প্রচার বলে কটাক্ষ করেছেন। সাভারকার বায়োপিকে সাভারকারের ভূমিকায় অভিনয় করা রণদীপ হুড়া টুইটে বলেছিলেন ব্রিটিশদের কাছে মোস্ট ওয়ান্টেড এবং নেতাজি সুভাষচন্দ্র বোস, ভগত সিং এবং ক্ষুদিরাম বসুর অনুপ্রেরণার পিছনে ছিলেন তিনিই।
নেতাজি কন্যা অনিতা বোস পাফ বলেছেন, সাভারকারের ভিত্তি ছিল ধর্ম। কিন্তু সুভাষচন্দ্র বোস এবং মহাত্মা গান্ধী ধর্মীয় বিভক্তির বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। তিনি সাভারকারের অনুগামীদের তাঁর মতকে বিকৃত করার পরিবর্তে ভারতের জন্য নেতাজির দৃষ্টিভঙ্গিকে তুলে ধরার আহ্বান জানিয়েছেন।
এর আগে অবশ্য নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসু বলেছিলেন, সাভারকারের আদর্শ নেতাজি এবং ভগত সিংয়ের থেকে মৌলিকভবে আলাদা ছিল। সুভাষচন্দ্র বসু ধর্মনিরপেক্ষ এবং অখণ্ড ভারতের জন্য লড়াই করেছিলেন। তিনি একাধিক দৃষ্টান্ত তুলে ধরে বলেছেন নেতাজি সাভারকারের চিন্তাধারা এবং হিন্দু মহাসভার সঙ্গে তাঁর যোগাযোগের বিরোধিতা করেছিলেন।
তিনি আরও বলেছিলেন ইতিহাসে এমন কিছু ছিল না যেখান থেকে বলা যায়, একজন অপরজনকে অনুপ্রাণিত করেছিলেন। নেতাজির লেখা ও বক্তৃতায় যথেষ্ট প্রমাণ রয়েছে, যেখান থেকে স্পষ্ট যে তিনি সাভারকারের বিরোধিতা করেছিলেন।
তিনি বলেছিলেন, রণদীপ হুড়া সাভারকারকে নিয়ে চলচ্চিত্র তৈরি করছেন তা প্রশংসনীয়। তবে সেখানে সাভারকারকে সঠিকভাবে চিত্রিত করা উচিত। সেখানে নেতাজি, ভগত সিং কিংবা ক্ষুদিরাম বোসকে অন্তর্ভুক্ত করার দরকার নেই বলেও মন্তব্য করেছিলেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, সিনেমায় বিকৃত তথ্য উপস্থাপনে দেশের ১৪০ কোটি মানুষ বিরুদ্ধে যাবে।
অন্যদিকে ক্ষুদিরাম বসুর প্রপৌত্র সুব্রত রায় বলেছেন, ক্ষুদিরাম বসু সাভারকারের থেকে অনুপ্রেরণা পেয়েছিলেন, এমন কোনও ঐতিহাসিক প্রমাণ নেই। তিনি বলেছেন, ক্ষুদিরাম বসু, হেমচন্দ্র কানুনগো, সত্যেন বসু এবং অরবিন্দ ঘোষের মতো ব্যক্তিদের দ্বারা প্রভাবিত হয়েছিলেন। তিনি বলেছেন, ক্ষুদিরাম বসু অনুশীলন সমিতির অংশ ছিলেন।
We hate spam as much as you do