সদ্যোজাত শিশুদের মধ্যে এই ধরনের রোেগর সংক্রমণে তাঁদের প্রাণ সংশয় হতে পারে। কারন দেশের অনেক হাসপাতালেই এখনও পর্যন্ত সদ্যোজাত শিশুদের চিকিৎসার পর্যাপ্ত সরঞ্জাম নেই। বিশেষ করে বিহার উত্তর প্রদেশের মতো রাজ্যে প্রত্যন্ত এলাকায় শিশুদের জন্মের পর এই চিকিৎসা পরিষেবা দেওয়া সম্ভব হয় না সরকারি হাসপাতালগুলিতে।
স্ক্যাব টাইফাস এক রোগ দেশজুড়ে থাবা বসাচ্ছে শিশুদের, সঙ্গে ভাইরাল জ্বর, ডেঙ্গি, ম্যালেরিয়া
দেশজুড়ে বিশেষ করে উত্তর ভারতে শিশুরা নানা ধরনের ভাইরাল জ্বর থেকে ম্যালেরিয়া ইত্যাদি রোগে আক্রান্ত হচ্ছে।
হঠাৎ করে এই সব রোগের সংক্রমণ শিশুদের মধ্যে বাড়ছে কেন তার কারণ অনুসন্ধান করেছেন গবেষকরা। সেটা করতে গিয়ে তাঁরা দেখেছেন উত্তর প্রদেশে শিশুদের মধ্যে ডেঙ্গির সংক্রমণ বাড়ছে। আবার দিল্লি, নয়ডা বিহারে বাড়ছে ইনফ্লুয়েঞ্জার মতো সংক্রমণ বাড়ছে। দিল্লির এইমস হাসপাতালের শিশুরোগ বিশেষজ্ঞরা জানাচ্ছেন ইনফ্লুয়েঞ্জায় সংক্রমণ বাড়ছে। পরিস্থিতি পর্যালোচনায় ইতিমধ্যেই উত্তর প্রদেশ সরকার বিশেষজ্ঞ দল গঠন করেছে।
শিশুরা কেন আক্রান্ত জেনে নিন
এদিকে আবার আরেক ধরনের রোগ দেখা যাচ্ছে শিশুদের মধ্যে সেটা স্ক্যাব টাইফাস। শিশুরোগ বিশেষজ্ঞরা জানিয়েছেন হঠাৎ করে এই ধরনের ইনফ্লুেয়ঞ্জার সংক্রমণ বেড়ে যাওয়া একেবারেই ঠিক নয়। মারাত্মক হতে পারে শিশুদের ক্ষেত্রে। বিশেষ করে সদ্যোজাত শিশুদের মধ্যে এই ধরনের রোেগর সংক্রমণে তাঁদের প্রাণ সংশয় হতে পারে। কারন দেশের অনেক হাসপাতালেই এখনও পর্যন্ত সদ্যোজাত শিশুদের চিকিৎসার পর্যাপ্ত সরঞ্জাম নেই। বিশেষ করে বিহার উত্তর প্রদেশের মতো রাজ্যে প্রত্যন্ত এলাকায় শিশুদের জন্মের পর এই চিকিৎসা পরিষেবা দেওয়া সম্ভব হয় না সরকারি হাসপাতালগুলিতে।
বর্ষা কালে ডেঙ্গি-ম্যালেরিয়া হচ্ছে
মশা বাহিত। রোগের সংখ্যা প্রতিবছরই বাড়ে । করোনা সংক্রমণের থার্ড ওয়েভ উঁকি দিচ্ছে। নীতি আয়োগের চেয়ারম্যান ভিকে পাল জানিয়েছেন, বর্ষার মধ্যে বিেশষ করে সাবধান হওয়া উচিত অভিভাবকদের। মশারি খাটিয়ে শোয়া থেকে শুরু করে শিশুদের মশা নিরোধক ওষুধ লাগানো ওডোমসের ব্যাবহার করা অত্যন্ত জরুরি। তারসঙ্গে ডেঙ্গির মশা জন্মায় এমন জল বাড়ির আশপাশের এলাকায় জমতে না দেওয়াই উচিত বলে জানিয়েছেন তিনি।
আইসিএমআর জানিয়েছে উত্তর প্রদেশে ডেঙ্গির ডি-২ স্ট্রেইন পাওয়া গিয়েছে। ডেঙ্গির এই স্ট্রেনটি ভয়ঙ্কর। এটি ব্রেনে হ্যামারেজ করে মৃত্যু পর্যন্ত ডেকে আনতে পারে। রক্তে দ্রুত প্লেটলেট কমিয়ে দিতে পারে। আইসিএমআরের ডিরেক্টর জেনারেল বলরাম ভার্গব জানিয়েছেন, ডেঙ্গি ভয়ঙ্কর মারণ ব্যাধি। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে ফিরোজাবাদ, মথুরা, আগ্রায় ডেঙ্গির সংক্রমণ বাড়ছে।
বিহারে ভয়ঙ্কর রকম ভাইরাল ফিবার শুরু হয়েছে শিশুদের মধ্যে। বিহারের গোপালগঞ্জ এলাকায় ভাইরাল ফিবারে দুই শিশুর মৃত্যু হয়েছে। বিহারের স্বাস্থ্যসচিব কুমার সিং জানিয়েছেন, জ্বরে আক্রান্ত শিশুদের হাসপাতালে ভর্তি করতে দেরি হয়ে যাওয়ায় এই ঘটনা ঘটেছে। মুজফফরপুরে ৩০ জনের ভাইরাল ফিবার হয়েছে। পাটনা মেডিকেল কলেজ হাসপাতালে ভাইরাস িফবারে আক্রান্ত হয়ে ১৩ জন ভর্তি রয়েছে। আর নালন্দা মেডিকেল কলেজ হাসপাতালে ১৮ জন ভাইরাল ফিবারে আক্রান্ত। দিল্লিতে আবার সোয়াইন ফ্লু, ম্যালেরিয়ার সংক্রমণ বাড়ছে। সর্দি-কাশি-জ্বর সঙ্গে শ্বাসকষ্ট নিয়ে তাঁরা হাসপাতালে ভর্তি হচ্ছে।
We hate spam as much as you do