রান্নার গ্যাসের দাম ৮৫০ টাকার বেশি হওয়ার বিরুদ্ধে বামপন্থী ও কংগ্রেসের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে এজেন্ডায় টেনে নিয়ে এলো ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে।
মোদি সরকারের রান্নার গ্যাসের অস্বাভাবিক দাম বাড়ানোর বিরুদ্ধে কলকাতায় সংযুক্ত মোর্চার মিছিল ।
প্রথমত আগামীকাল নরেন্দ্র মোদী আসছেন বিজেপির ব্রিগেড সভায়। তার ঠিক আগের দিন কলকাতার রাজপথে রান্নার গ্যাসের দাম ৮৫০ টাকার বেশি হওয়ার বিরুদ্ধে বামপন্থী ও কংগ্রেসের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে এজেন্ডায় টেনে নিয়ে এলো ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে। অনেকেই এই সংগঠনকে ধর্মীয় সংগঠনের লেভেল দিলেও গত ২৮শে ফেব্রুয়ারি ব্রিগেড সমাবেশের পর থেকে বামপন্থীদের এজেন্ডা মুলত ,বেকারি, দারিদ্র মূল্যবৃদ্ধির বিরুদ্ধে স্লোগানে গলা মেলালো। ওয়াকিবহাল মহলের ধারনা বামপন্থীরা তাদের নিজস্ব দাবীর পিছনেই সমস্ত ধরনের সংগঠনকে সামিল করতে পারবে।।
We hate spam as much as you do