Tranding

09:26 AM - 22 Mar 2026

Home / Politics / ২৯ বিধানসভা ৩ লোকসভা উপনির্বাচনে বিজেপির প্রভাব কমার লক্ষন। এরাজ্যে তৃণমূল জয়ী রেকর্ড ভোটে

২৯ বিধানসভা ৩ লোকসভা উপনির্বাচনে বিজেপির প্রভাব কমার লক্ষন। এরাজ্যে তৃণমূল জয়ী রেকর্ড ভোটে

তিনটি লোকসভায় একটি কংগ্রেস একটি শিবসেনা একটি বিজেপি জিতেছে।

২৯ বিধানসভা ৩ লোকসভা উপনির্বাচনে বিজেপির প্রভাব কমার লক্ষন। এরাজ্যে তৃণমূল জয়ী রেকর্ড ভোটে

২৯ বিধানসভা ৩ লোকসভা উপনির্বাচনে বিজেপির প্রভাব কমার লক্ষন। এরাজ্যে তৃণমূল জয়ী রেকর্ড ভোটে

 

 

এদিন সারা ভারতে তিনটি লোকসভা ও ২৯টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফলাফল বিজেপির পক্ষে আশাব্যঞ্জক নয়।
তিনটি লোকসভায় একটি কংগ্রেস একটি শিবসেনা একটি বিজেপি জিতেছে।

 

 

পশ্চিমবঙ্গের খড়দহ কেন্দ্রের উপ নির্বাচনে জয়ী হলেন তৃণমূল প্রার্থী তথা রাজ্যের কৃষি মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। ৯৩ হাজার ৮৩৮ ভোটে জয়ী হয়েছেন তিনি।  পাশাপাশি গোসাবায় রেকর্ড ভোটে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী সুব্রত মণ্ডল। দেড় লক্ষের কাছাকাছি ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন তিনি। দিনহাটাতেও তৃণমূল প্রার্থী উদয়ন গুহর রেকর্ড জয়। এই জয় দেড় লক্ষের বেশি ভোটের ব্যবধানে। শান্তিপুরেও জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী ব্রজকিশোর গোস্বামী। ৬৪ হাজার ৪৩৬ ভোটে জয়ী হয়েছেন তিনি।

 

 

এর মধ্যে নিঃসন্দেহে পাখির চোখ ছিল খড়দহ। কারণ এখানে রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় প্রার্থী হন। যিনি ভবানীপুরে একুশের ভোটে জয়ী হলেও পরে ইস্তফা দেন। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপনির্বাচনে লড়বেন বলে তাঁকে সেই আসন ছেড়ে দিতে হয়। অন্যদিকে একই রকম গুরুত্বপূর্ণ ছিল দিনহাটা ও শান্তিপুরের ফলাফলও। এই দুই আসনে একুশের ভোটে জয়ী হয় বিজেপি। তবে ভোটে লড়েছিলেন দুই সাংসদ নিশীথ প্রামাণিক ও জগন্নাথ সরকার। পরে দল তাঁদের সাংসদ হিসাবেই রেখে দেয়। ফলে নতুন বিধায়কের প্রয়োজন পড়ে এখানে।

 

গোসাবা কেন্দ্রটি তৃণমূল জেতে। ঘাসফুলের প্রার্থী হয়েছিলেন জয়ন্ত নস্কর। তবে ভোটের পর করোনা আক্রান্ত হয়ে এই প্রবীণ নেতার মৃত্যু হয়। তাই এই আসনে উপনির্বাচন হয়। একই সঙ্গে খড়দহে জিতেছিলেন তৃণমূলের কাজল সিনহা। তবে তিনিও করোনা আক্রান্ত হয়ে প্রয়াত হন। তাই উপনির্বাচন। চারটি কেন্দ্রেই জয়ী হল তৃণমূল। গোসাবায় সুব্রত মণ্ডল, দিনহাটায় উদয়ন গুহ, খড়দহে শোভনদেব চট্টোপাধ্যায় এবং শান্তিপুরে জয়ী হন ব্রজকিশোর গোস্বামী।

 

 

দাদরা নগর হাভেলি লোকসভা  উপনির্বাচনে শিবসেনা জিতল। এই প্রথম তারা মহারাষ্ট্রের বাইরে ভোটে জিতল।
Andhra Pradesh | ’s Dasari Sudha decimates BJP in Badvel
অন্ধ্রের দাশারি সুধা বাদভেলে জিতল YSRCP.  
হিমাচলে তিন আসনেই কংগ্রেস জয়ী হয়েছে। মেঘালয়ে  NPP ২ আসনে এবং UPP ১ আসনে জয়ী হয়েছে।
কর্ণাটকে বিজেপি এবং কংগ্রেস একটি করে আসনে জয়লাভ করেন।
রাজস্থানের  ধারিবাদ ও বল্ভনগরে কংগ্রেস প্রার্থীরা জয়লাভ করেছেন।
মধ্যপ্রদেশে খান্ডোয়া লোকসভায়এবং এবং বিধানসভায় বিজেপি জিতেছে।
মিজো ন্যাশানাল ফ্রন্ট একটি আসনে এবং অসমে তিনটি উপনির্বাচনে বিজেপি জিততে চলেছে।

Your Opinion

We hate spam as much as you do