এদিন বেলা দু’টোর কিছু পরে মিছিল শুরু হয় সল্টলেক করুণাময়ী থেকে। বিকাশভবন ঘিরে রেখেছিল পুলিশ। ছাত্ররা শিক্ষা সংক্রান্ত দাবিতেই সরকারের সঙ্গে দেখা করে কথা বলতে চেয়েছিলেন। তুলে দতে চেয়েছিলেন বিকল্প শিক্ষানীতির দলিল। পুলিশের ব্যারিকেডের সামনে স্লোগান তুলতে থাকেন ছাত্ররা। বাধা উপেক্ষা করে এগিয়ে যেতে চান। পুলিশ নেমে পড়ে আক্রমণে। লাঠি চলতে থাকে। ছাত্রদের ধরে তোলা হয় প্রিজন ভ্যানে। প্রিজন ভ্যানে একাধিকছাত্র অসুস্থ হয়ে পড়েন। পুলিশ হেপাজতে সুদীপ্ত গুপ্তের মৃত্যুর ঘটনা মনে করিয়ে দেয় এসএফআই। প্রিজন ভ্যান আটকে দেন এসএফআই কর্মীরা।
SFI-র বিকাশ ভবন অভিযানে 'পুলিশের লাঠিচার্জ', আহত একাধিক ছাত্র ছাত্রী !
27 Jan 2025
'শিক্ষাক্ষেত্রে মানোন্নয়নের দাবিতে এসএফআই-এর বিকাশ ভবন অভিযান। গার্ড রেল দিয়ে পুলিশ মিছিল আটকালে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। আহত একাধিক মহিলা SFI সমর্থক। মহিলা পুলিশ ছাড়াই লাঠিচার্জের অভিযোগ উঠেছে। প্রিজন ভ্যান আটকে বিক্ষোভ এসএফআই সমর্থকদের। আটক একাধিক। প্রিজন ভ্যানে তুলতেই তাঁদের দাবি, তাঁদের যে কর্মী এই মুহূর্তে অসুস্থ হয়ে পড়েছে, তাঁকে নামাতে হবে। রীতিমত অ্য়াম্বুলেন্স নিয়ে, তাঁকে চিকিৎসা করাতে হবে বলে দাবি তুলেছেন তাঁরা।
ছাত্রছাত্রীদের দাবি নিয়ে এসেছিলাম কথা বলতে। ভাঙচুর করতে আসিনি। আমাদের ওপরই লাঠি চালালো পুলিশ। গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হলো প্রিজন ভ্যানে। এটাই এই রাজ্যের অবস্থা।
বিকাশ ভবনের সামনে এই ভাষাতেই ক্ষোভ জানিয়েছেন এসএফআই নেতৃবৃন্দ। ছাত্রদের আটকাতে বিশাল পুলিশবাহিনী, ব্যারিকেডের সজ্জা রেখেছিল তৃণমূল সরকারের পুলিশ। তা সত্ত্বেও বিকাশ ভবনে ঢুকে পড়েন এসএফআই কর্মীদের একাংশ।
বিকাশ ভবন থেকে গ্রেপ্তার করা হয়েছে এসএফআই রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে-কে। মারধরও করা হয়েছে তাঁকে। গ্রেপ্তারির প্রতিবাদে বিকেলে করুণাময়ী মোড় অবরোধ করেছেন এসএফআই কর্মীরা। এদিন বিকাশ ভবনে ছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এসএফআই নেতৃবৃন্দ বলেছেন, বিকল্প শিক্ষানীতির দলিল শিক্ষামন্ত্রীর হাতে তুলে দিতে চেয়েছিলাম। তিনি দেখা করলেন না। উলটে পুলিশ দিয়ে আটকে গ্রেপ্তার করালেন। এই মনোভাবের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
এসএফআই নেত্রী বর্ণনা মুখার্জি ক্ষোভ জানিয়ে বলেছেন, এই পুলিশ তো চোর-ডাকাতদের গ্রেপ্তার করে না! তা’হলে রাজ্যে এত দুর্নীতি কেন। কেন এত অপরাধ, খুন। আর ছাত্ররা শান্তিপূর্ণ মিছিল নিয়ে এলে এমন আক্রমণ কেন। তিনি বলেছেন, মহিলা কর্মীদের ওপর নিপীড়ন চালিয়েছে পুরুষ পুলিশ। কোনও সভ্য দেশে এসব হয় না।
এসএফআই রাজ্য সভাপতি প্রণয় কার্য্যী, রাজ্যস্তরের নেতা শুভজিৎ সরকারদের টেনে হিঁচড়ে নিয়ে যায় পুলিশ।
এদিন বেলা দু’টোর কিছু পরে মিছিল শুরু হয় সল্টলেক করুণাময়ী থেকে। বিকাশভবন ঘিরে রেখেছিল পুলিশ। ছাত্ররা শিক্ষা সংক্রান্ত দাবিতেই সরকারের সঙ্গে দেখা করে কথা বলতে চেয়েছিলেন। তুলে দতে চেয়েছিলেন বিকল্প শিক্ষানীতির দলিল।
পুলিশের ব্যারিকেডের সামনে স্লোগান তুলতে থাকেন ছাত্ররা। বাধা উপেক্ষা করে এগিয়ে যেতে চান। পুলিশ নেমে পড়ে আক্রমণে। লাঠি চলতে থাকে। ছাত্রদের ধরে তোলা হয় প্রিজন ভ্যানে। প্রিজন ভ্যানে একাধিকছাত্র অসুস্থ হয়ে পড়েন। পুলিশ হেপাজতে সুদীপ্ত গুপ্তের মৃত্যুর ঘটনা মনে করিয়ে দেয় এসএফআই। প্রিজন ভ্যান আটকে দেন এসএফআই কর্মীরা।
বেলা সাড়ে তিনটেতেও বিকাশ ভবনের সামনে ছাত্র বিক্ষোভ দেখালেন। ধিক্কার জানান রাজ্যের পুলিশ এবং প্রশাসনের ভূমিকায়।
আটক হওয়া এক মহিলা SFI কর্মী প্রিজন ভ্যানে দাঁড়িয়েই বিস্ফোরক প্রশ্ন তোলেন, 'আটক করছেন কেন ? বাড়িতে ছেলেমেয়ে নেই ? এই দলদাস পুলিশ এই চোরেদের পাশে দাঁড়াচ্ছে। এই পুলিশ, মহিলা পুলিশ ছাড়া ছাত্রীদের বুকে-পিঠে হাত দিয়ে, গ্রেফতার করছে। এখানে দাঁড়িয়ে ধর্ষকদের শাস্তি হয় না। কারণ পুলিশ এবং প্রশাসন প্রত্যেকেই, এক একজন Potential Rapist ' !
অপর একজন SFI কর্মী প্রতিবাদ জানিয়ে বলেন, 'এরা ধর্ষকদের গার্ড করছে। অভিযান এখনও শেষ হয়নি। আমরা স্পষ্টভাবে বলছি, আমরা বিকাশ ভবনে এসেছে, ব্রাত্য বসু যে জিরো পেয়েছে, সেই অপদার্থ শিক্ষামন্ত্রীর হাতে, আমরা শূন্য পাওয়ার মার্কশিট হাতে তুলে দেবই।
মূলত প্রায় ৮০ জন ছাত্রছাত্রীকে গ্রেফতার করা হয় কিছুক্ষণ আগে ছাত্র-ছাত্রীদের অবরোধ শুরু হয় এবং গ্রেপ্তার হওয়া ছাত্র ছাত্রীরা মুক্তি পায়।
We hate spam as much as you do