শুভ্রজিতের মা শ্রাবনী ভট্টাচার্য্য উত্তর বারাকপুর পৌরসভা নির্বাচনে ৬নং ওয়ার্ডে বামফ্রন্টের সিপিআইএম প্রার্থী হয়েছেন। শ্রাবনী দেবীর বক্তব্য তিনি উপযুক্ত চিকিৎসার অভাবে মৃত্যু হওয়া সন্তানের প্রতি অন্যায়ের বিচার চান। বামপন্থীদের প্রতি আস্থা রেখেই তিনি প্রার্থী হয়েছেন বলে সংবাদ মাধ্যমকে জানান।
কোভিডে বিনা চিকিৎসায় মৃত ছাত্র শুভ্রজিতের মা বামফ্রন্টের প্রার্থী
গত ২০১০ সালের কোভিড মহামারীতে বিধ্বস্ত বাংলায় ইছাপুরের ছাত্র শুভ্রজিত করোনায় আক্রান্ত হয়। হায়ার সেকেন্ডারী পরিক্ষার্থী ছাত্রের মা বাবা অসহায় হয়ে হাসপাতালে বেড খুঁজতে গিয়ে হয়রান হয়ে যায়। কোথাও যায়গা ছিল না। তরতাজা একটা ছেলে নেতিয়ে পড়ে শ্বাসকষ্টে।
বাবা মায়ের কোলে করোনায় মৃত্যুর কোলে ঢলে পড়ে ১৮ বছরের শুভ্রজিত।
হায়ার সেকেন্ডারীতে শুভ্রজিত ভালো ফল করে। হাহাকার নেমে আসে।
সেই শুভ্রজিতের মা শ্রাবনী ভট্টাচার্য্য উত্তর বারাকপুর পৌরসভা নির্বাচনে ৬নং ওয়ার্ডে বামফ্রন্টের সিপিআইএম প্রার্থী হয়েছেন। শ্রাবনী দেবীর বক্তব্য তিনি উপযুক্ত চিকিৎসার অভাবে মৃত্যু হওয়া সন্তানের প্রতি অন্যায়ের বিচার চান। বামপন্থীদের প্রতি আস্থা রেখেই তিনি প্রার্থী হয়েছেন বলে সংবাদ মাধ্যমকে জানান।
নিঃসন্দেহে এই সময়কালে বামফ্রন্টের প্রার্থী সকলের নজর কাড়বে।
We hate spam as much as you do