Tranding

12:47 PM - 22 Mar 2026

Home / National / আজ ভারতের শুভাংশু যাচ্ছেন মহাকাশে ‘ড্রাগন' এর সাথে ইতিহাস গড়তে

আজ ভারতের শুভাংশু যাচ্ছেন মহাকাশে ‘ড্রাগন' এর সাথে ইতিহাস গড়তে

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে মহাকাশের উদ্দেশে রওনা দিতে চলেছেন শুভাংশু শুক্ল! ১২টা ১ মিনিটে আমেরিকার ফ্লরিডায় নাসার কেনেডি স্পেস সেন্টার থেকে উড়ান দিচ্ছেন শুভাংশুদের মহাকাশযান। ঐতিহাসিক এই অভিযানের দিকে তাকিয়ে ১৪০ কোটি ভারতবাসী। ঐতিহাসিকই বটে! কারণ, রাকেশ শর্মার চার দশক পর এই প্রথম মহাকাশে যাচ্ছেন কোনও ভারতীয়।

আজ ভারতের শুভাংশু যাচ্ছেন মহাকাশে ‘ড্রাগন' এর সাথে ইতিহাস গড়তে

আজ ভারতের শুভাংশু যাচ্ছেন মহাকাশে ‘ড্রাগন' এর সাথে ইতিহাস গড়তে
 
 ২৫ জুন ২০২৫ 

চারদশক পর আজ আবার মহাকাশে পাড়ি দিলেন ৩৯ বছরের ভারতীয় নভশ্চর শুভাংশু শুক্ল, নাসার কেনেডি স্পেস সেন্টারে প্রস্তুতি তুঙ্গে।

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে মহাকাশের উদ্দেশে রওনা দিতে চলেছেন শুভাংশু শুক্ল!  ১২টা ১ মিনিটে আমেরিকার ফ্লরিডায় নাসার কেনেডি স্পেস সেন্টার থেকে উড়ান দিচ্ছেন  শুভাংশুদের মহাকাশযান। ঐতিহাসিক এই অভিযানের দিকে তাকিয়ে ১৪০ কোটি ভারতবাসী। ঐতিহাসিকই বটে! কারণ, রাকেশ শর্মার চার দশক পর এই প্রথম মহাকাশে যাচ্ছেন কোনও ভারতীয়।

চার সদস্যের অভিযানের কমান্ডার হিসাবে নেতৃত্ব দিচ্ছেন নাসার প্রাক্তন নভশ্চর তথা অ্যাক্সিয়ম স্পেসের মানব মহাকাশযানের ডিরেক্টর রেগি হুইটসন। এ ছাড়াও থাকছেন পোল্যান্ডের স্লায়োস উজ়নানস্কি-উইসনিউস্কি এবং হাঙ্গেরির টিবর কাপু। ১৪ দিন তাঁরা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে থাকবেন। সেখানে অন্তত ৬০টি পরীক্ষানিরীক্ষা চালাবেন তাঁরা। ভারতীয় সময় অনুযায়ী বুধবার বেলা ১২টা ১ মিনিট নাগাদ শুভাংশুদের নিয়ে উড়ান দেওয়ার কথা স্পেস এক্সের মহাকাশযান ‘ড্রাগন’-এর। নাসার কেনেডি স্পেস সেন্টারের ৩৯এ লঞ্চ কমপ্লেক্স থেকে ‘ফ্যালকন ৯’ রকেটের সাহায্যে ড্রাগনকে মহাকাশে পাঠানো হবে। বৃহস্পতিবার সকালে আইএসএস-এ পৌঁছোবেন শুভাংশুরা।

ওই ভিন্‌গ্রহে প্রাণ নেই! ১২০ আলোকবর্ষ দূরে ঘুরতে থাকা ‘জোরালো সম্ভাবনায়’ এ বার জল ঢেলে দিল গবেষণার ফল
নাসার ‘অ্যাক্সিয়ম-৪’ নামে এই অভিযানের জন্য ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর তরফ থেকে প্রাথমিক ভাবে বেছে নেওয়া হয়েছিল দুই গগনযাত্রী শুভাংশু শুক্ল এবং প্রশান্ত বালাকৃষ্ণন নায়ারকে। উত্তরপ্রদেশের লখনউয়ের ছেলে শুভাংশু ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন। মূল মহাকাশচারী হিসাবে বেছে নেওয়া হয় ৩৯ বছরের শুভাংশুকে। তাঁর বিকল্প হিসাবে রাখা হয় প্রশান্তকেও। সেই মতো গত বছরের অগস্ট থেকে অভিযানের জন্য প্রশিক্ষণ নেওয়াও শুরু করে দিয়েছিলেন দু’জনে। শুরুতে কথা ছিল, ২০২৫ সালের ২৯ মে শুভাংশুদের অভিযান হবে। কিন্তু বাদ সাধে আবহাওয়া, যান্ত্রিক ত্রুটি-সহ নানা কারণ। পরেও একাধিক বার সেই অভিযান পিছোতে বাধ্য হয় নাসা। বার সাতেক দিনক্ষণ বদলানোর পর অবশেষে বুধবার সেই অভিযান হতে চলেছে।

নাসার ‘অ্যাক্সিয়ম-৪’ অভিযানে পাইলটের ভূমিকায় রয়েছেন শুভাংশু। তিনিই মহাকাশযানটি পরিচালনা করবেন। বায়ুসেনার ক্যাপ্টেন হওয়ায় এর আগে এএন-৩২, জাগুয়ার, হক, মিগ-২১, সু-৩০-সহ নানা ধরনের যুদ্ধবিমান চালানোর অভিজ্ঞতা রয়েছে শুভাংশুর। কিন্তু মহাকাশযান এই প্রথম! এ জন্য দীর্ঘ দিন ধরে স্পেসএক্স এবং ‘অ্যাক্সিয়ম স্পেস ইনকর্পোরেশন’-এর কাছে প্রশিক্ষণও নিতে হয়েছে তাঁকে।

Your Opinion

We hate spam as much as you do