উত্তরপ্রদেশের মথুরার মন্থের মহকুমা শাসক অধেশ কুমার জানিয়েছেন, ‘মথুরায় গ্রামোন্নয়ন এবং মনরেগার কাজ বন্টন নিয়ে দুর্নীতির অভিযোগ তুলেছিলেন সমাজকর্মী দেবকী নন্দ শর্মা। এ নিয়ে এক তদন্ত কমিটিও গঠন করা হয়। ওই তদন্ত কমিটির অন্যতম সদস্য ছিলেন ৬৬ বছর বয়সী সমাজকর্মী। কিন্তু ওই তদন্ত কমিটির তরফে যে রিপোর্ট দেওয়া হয় তা নিয়ে সন্তুষ্ট ছিলেন না তিনি। দুর্নীতিকে আড়াল করার চেষ্টা চলছে বলে অভিযোগ তুলে গত ১২ ফেব্রুয়ারি নিজের বাড়ির কাছে এক মন্দিরের সামনে আমরণ অনশনে বসেন দেবকী নন্দ। তার পর গত কয়েক মাস ধরেই অনশন চালিয়ে যান।
যোগী রাজ্যে ৪ মাস দুর্নীতি বিরোধী অনশন করে সমাজকর্মীর মৃত্যু
Jun 13, 2024
বিজেপি শাসিত রাজ্য সরকারের দুর্নীতির বিরুদ্ধে গর্জে উঠেছিলেন তিনি। গত চার মাস ধরে বসেছিলেন অনশনে। কোনও ভ্রুক্ষেপই ছিল না প্রশাসনের। দীর্ঘ চার মাস ধরে লড়াই চালানোর পরে অবশেষে মৃত্যুর কোলে ঢলে পড়লেন সমাজকর্মী দেবকী নন্দ শর্মা। আর প্রবীণ সমাজকর্মীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোরগোল শুরু হয়েছে।
উত্তরপ্রদেশের মথুরার মন্থের মহকুমা শাসক অধেশ কুমার জানিয়েছেন, ‘মথুরায় গ্রামোন্নয়ন এবং মনরেগার কাজ বন্টন নিয়ে দুর্নীতির অভিযোগ তুলেছিলেন সমাজকর্মী দেবকী নন্দ শর্মা। এ নিয়ে এক তদন্ত কমিটিও গঠন করা হয়। ওই তদন্ত কমিটির অন্যতম সদস্য ছিলেন ৬৬ বছর বয়সী সমাজকর্মী। কিন্তু ওই তদন্ত কমিটির তরফে যে রিপোর্ট দেওয়া হয় তা নিয়ে সন্তুষ্ট ছিলেন না তিনি। দুর্নীতিকে আড়াল করার চেষ্টা চলছে বলে অভিযোগ তুলে গত ১২ ফেব্রুয়ারি নিজের বাড়ির কাছে এক মন্দিরের সামনে আমরণ অনশনে বসেন দেবকী নন্দ। তার পর গত কয়েক মাস ধরেই অনশন চালিয়ে যান।
সময় গড়াতেই প্রবীণ সমাজকর্মীর শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে। পরিবারের তরফে প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হয়। গত সোমবার মন্থের মহকুমা শাসক অধেশ কুমার গিয়ে দেবকী নন্দকে অনশন তুলে নেওয়ার আর্জি জানান। কিন্তু দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে এমন আশ্বাস লিখিতভাবে চান প্রবীণ সমাজকর্মী। তাতে রাজি হননি মহকুমা শাসক। গতকাল বুধবার গুরুতর অসুস্থ হয়ে পড়ায় তড়িঘড়ি দেওকী নন্দনকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানকার চিকিৎসকরা প্রবীণ সমাজকর্মীকে জেলা হাসপাতালে স্থানান্তরিত করেন। জেলা হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যুর কোলে ঢলে পড়েন প্রবীণ সমাজকর্মী।
We hate spam as much as you do