সুপ্রিম কোর্টে এই বিষয়গুলোকে তুলে ধরে নির্বাচন কমিশনের তরফে বলা হয় যে, ভয় হিংসা হুমকি ইত্যাদির মাধ্যমে পশ্চিমবঙ্গের অনেক জায়গায় এফআইআরও নথিভুক্ত করা হয়নি। আর এর পরই সুপ্রিম কোর্ট রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজিকে হলফনামা দিয়ে কারণ জানাতে বলে। রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজি হলেন পীযূষ পান্ডে। তাকে এই হলফনামা দিয়ে কারণ জানাতে বলা হলো। এখন রাজ্য পুলিশের ডিজি, কী জবাব দেন সেটাই লক্ষ্য করার মতো বিষয়।
SIR এর সময় আইনশৃঙ্খলা অবনতির অভিযোগে রাজ্যে ডিজিপিকে শোকজ করল সুপ্রিম কোর্ট
February 10, 2026
পশ্চিমবঙ্গে এখনও এসআইআর প্রক্রিয়া চলছে এবং সেই নিয়ে সুপ্রিম কোর্টে নির্বাচন কমিশনের সঙ্গে তৃণমূল কংগ্রেসের চাপান উতোর শুরু হয়েছে। এসআইআর শুরু হওয়ার পর পরই বিভিন্ন জায়গায় গন্ডগোলের চিত্র সামনে আসে। কোথাও বিডিও অফিস ভাঙচুর করা হয়, কোথাও সরকারি আধিকারিককে মারধর করা হয়। বিভিন্ন জায়গায় শাসক দলের বিধায়কদের বিরুদ্ধে অভিযোগ ওঠে। আর এই ইস্যুতেই এবার শোকজ করল রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজিকে, সুপ্রিম কোর্ট।
এসআইআর এর সঙ্গে যুক্ত কর্মীদের ভয় দেখানো, পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় এসআইআরকে কেন্দ্র করে গন্ডগোলের ছবি এবং সেই সঙ্গে সরকারি অফিস ভাঙচুরের ঘটনা, প্রভৃতি ক্ষেত্রে অভিযোগ উঠেছে। যে সময় থেকে এসআইআর শুরু হয়েছে, তবে থেকে এই ধরনের চিত্র দেখা যাচ্ছে, রাজ্যের বিভিন্ন জায়গায়।
সুপ্রিম কোর্টে এই বিষয়গুলোকে তুলে ধরে নির্বাচন কমিশনের তরফে বলা হয় যে, ভয় হিংসা হুমকি ইত্যাদির মাধ্যমে পশ্চিমবঙ্গের অনেক জায়গায় এফআইআরও নথিভুক্ত করা হয়নি। আর এর পরই সুপ্রিম কোর্ট রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজিকে হলফনামা দিয়ে কারণ জানাতে বলে। রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজি হলেন পীযূষ পান্ডে। তাকে এই হলফনামা দিয়ে কারণ জানাতে বলা হলো। এখন রাজ্য পুলিশের ডিজি, কী জবাব দেন সেটাই লক্ষ্য করার মতো বিষয়।
সুপ্রিম কোর্ট জানিয়েছে চূড়ান্ত সিদ্ধান্ত নেমে ইআরও রাই। ১৪ ফেব্রুয়ারির পরে আরো এক সপ্তাহ সময় দেওয়া হবে ইআরও দের। তারা সম্পূর্ণ নথি যাচাই করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। এসআইআর এর কাজে বাধা বরদাস্ত করা হবেনা হলেও এদিন রাজ্যকে স্পষ্ট করে দেয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ।
রাজ্য পুলিশের ডিজিকে শোকজ করা নিয়ে তৃণমূল সরকারকে কটাক্ষ করে বঙ্গ বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য বলেন,’রাজ্যে আইন-শৃঙ্খলার চূড়ান্ত অবনতি হয়েছে। ডিজিকে শোকজের অর্থ রাজ্যের পুলিশ মন্ত্রীকে শোকজ। এখনও পর্যন্ত রাজ্য সরকার বা ডিজির তরফ থেকে কোন রকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে সুপ্রিম কোর্ট যে এসআইআর এর ব্যাপারে যথেষ্ট কড়া, তা তাদের পদক্ষেপ থেকে বোঝা যাচ্ছে। রাজ্যের ভারপ্রাপ্ত ডিজি কি জানান জবাবে, সকলেরই পাখির চোখ এখন সে দিকে।
We hate spam as much as you do