Tranding

06:48 PM - 04 Feb 2026

Home / Politics / মেডিক্যাল কলেজে অনশনমঞ্চে অসুস্থ এক পড়ুয়া, হাসপাতালে ভর্তি করা হল

মেডিক্যাল কলেজে অনশনমঞ্চে অসুস্থ এক পড়ুয়া, হাসপাতালে ভর্তি করা হল

সোমবার গুরুতর অসুস্থ হয়ে পড়লে ঋতমকে পরীক্ষা করার পর হাসপাতাল কর্তৃপক্ষ তাঁকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করেন। এর আগেই ঋতম-সহ অন্য দুই অনশনরত পড়ুয়া সাবির হুসেইন এবং রণবীর সরকারের শরীরে গ্লুকোজের মাত্রা কমে যায়।

মেডিক্যাল কলেজে অনশনমঞ্চে অসুস্থ  এক পড়ুয়া, হাসপাতালে ভর্তি করা হল

মেডিক্যাল কলেজে অনশনমঞ্চে অসুস্থ  এক পড়ুয়া, হাসপাতালে ভর্তি করা হল

 ১৩ ডিসেম্বর ২০২২     

গতকাল অসুস্থ হয়ে পড়লেন কলকাতা মেডিক্যাল কলেজে অনশনরত পড়ুয়া ঋতম মুখার্জি। আন্দোলনরত পড়ুয়াদের তরফে জানানো হয়েছে ঋতমের শরীরে গ্লুকোজের মাত্রা খুবই কমে গেছে।‌ কমে গেছে রক্তচাপ। সোমবার গুরুতর অসুস্থ হয়ে পড়লে ঋতমকে পরীক্ষা করার পর হাসপাতাল কর্তৃপক্ষ তাঁকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করেন। এর আগেই ঋতম-সহ অন্য দুই অনশনরত পড়ুয়া সাবির হুসেইন এবং রণবীর সরকারের শরীরে গ্লুকোজের মাত্রা কমে যায়।


যদিও সেই অবস্থাতেও তাঁরা অনশন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন বলে আন্দোলনরত পড়ুয়াদের তরফে জানিয়েছিলেন অনিকেত কর। আন্দোলনকারীদের দাবি, পূর্ব ঘোষণা অনুযায়ী আগামী ২২ ডিসেম্বর কলেজে ছাত্র সংসদের নির্বাচন  করাতে হবে। প্রসঙ্গত, এদিন মেডিকেল কলেজে এসে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। পরিস্থিতি খতিয়ে দেখতে শনিবার সন্ধ্যায় হাসপাতালে এসেছিলেন রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম। কথা বলেন কলেজের অধ্যক্ষ-সহ অন্যান্য পরিচালকদের সঙ্গে।

Your Opinion

We hate spam as much as you do