অভিযোগ, ওইসব রাজ্যে প্রাক্তন বিচারপতি এবং বিচারবিভাগীয় আধিকারিকদের সুপ্রিম কোর্ট নির্দেশিত বকেয়া পেনশন ভাতা এবং অবসরকালীন সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে না। প্রধান বিচারপতির নির্দেশ, নির্দিষ্ট দিনে হাজিরা না দিলে, মুখ্যসচিবদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হবে
১৮ রাজ্যের মুখ্যসচিবদের সুপ্রিম কোর্টে তলব, না এলে গ্রেফতারি পরোয়ানা
Aug 23, 2024
একদিকে আরজি কর-কাণ্ডের জেরে সুপ্রিম কোর্টে প্রশ্নবাণে জর্জরিত হতে হচ্ছে রাজ্য সরকারকে। এরই মধ্যে বড় নির্দেশ সুপ্রিম কোর্টের। সশরীরে হাজিরা দিতে হবে রাজ্যের মুখ্যসচিবকে। তবে, শুধুমাত্র পশ্চিমবঙ্গের নয়, ১৮ টি রাজ্যের মুখ্য সচিবকে সুপ্রিম কোর্টে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়।
অভিযোগ, ওইসব রাজ্যে প্রাক্তন বিচারপতি এবং বিচারবিভাগীয় আধিকারিকদের সুপ্রিম কোর্ট নির্দেশিত বকেয়া পেনশন ভাতা এবং অবসরকালীন সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে না। প্রধান বিচারপতির নির্দেশ, নির্দিষ্ট দিনে হাজিরা না দিলে, মুখ্যসচিবদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হবে। শীর্ষ আদালতে আবেদন জানানো হয়েছিল, যাতে মুখ্যসচিবদের ভার্চুয়াল মাধ্যমে হাজিরা দেওয়ার সুযোগ দেওয়া হয়। কিন্তু সে কথা শুনতে রাজি হননি প্রধান বিচারপতি। সশরীরেই হাজিরা দিতে হবে।
We hate spam as much as you do