Tranding

10:14 AM - 04 Feb 2026

Home / Politics / এক শ্রমিকের সাথে বিবাদের জেরে বন্ধ হল জগদ্দলের জেজেআই জুট মিল।

এক শ্রমিকের সাথে বিবাদের জেরে বন্ধ হল জগদ্দলের জেজেআই জুট মিল।

মিলের শ্রমিক সংখ্যা কম হওয়ায় বি-সিফট থেকে মিল বন্ধের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। যদিও কর্তৃপক্ষের তরফে কোন লিখিত নোটিশ জারী করা না হলেও কার্যত ঘটনার জেরে শ্রমিকের উপস্থিতির হার কম থাকায় বন্ধ জুটমিল।

এক শ্রমিকের সাথে বিবাদের জেরে বন্ধ হল জগদ্দলের জেজেআই জুট মিল।

এক শ্রমিকের সাথে বিবাদের জেরে বন্ধ হল জগদ্দলের জেজেআই জুট মিল।


সোমবার বনধের দিন মিলে অশান্তির কারণে জগদ্দল থানার পুলিশ মিস্টার খান নামের এক তৃণমূল ইউনিয়নের যুবককে আটক করেছে। শোনা যাচ্ছে এই অশান্তির সাথে শ্রমিকদের মজুরি দাবীদাওয়ার কোনো সম্পর্ক নেই। 


ধৃত যুবক জগদ্দল জেজেআই মিলের শ্রমিক। আজ সকালে এ-শিফটে কাজ করতে এসে শ্রমিকদের একাংশ মুলত তৃণমূল সমর্থকরা ধৃতকে ছাড়ার দাবিতে মিলের ভেতর বিক্ষোভ দেখায়। এরপর বিক্ষোভকারীরা জগদ্দল থানার সামনে জড়ো হয়। এবং এলাকার রিপোর্ট অনুসারে শ্রমিকদের কাজে যোগ দিতে বারণ করা হয়। শাসক দলের পক্ষ থেকে এই বারণ হওয়ায় অনেক শ্রমিক কাজে যাননি।


ফলতো মিলের শ্রমিক সংখ্যা কম হওয়ায় বি-সিফট থেকে মিল বন্ধের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। যদিও কর্তৃপক্ষের  তরফে কোন লিখিত নোটিশ জারী করা না হলেও কার্যত ঘটনার জেরে শ্রমিকের উপস্থিতির হার কম থাকায় বন্ধ জুটমিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মিলের গেটে পুলিশ পিকেটিং করা হয়েছে।

Your Opinion

We hate spam as much as you do