Tranding

06:08 PM - 22 Mar 2026

Home / National / ত্রিপুরায় নজিরবিহীন সন্ত্রাসের প্রতিবাদে কলকাতায় বামেদের বিশাল মিছিল

ত্রিপুরায় নজিরবিহীন সন্ত্রাসের প্রতিবাদে কলকাতায় বামেদের বিশাল মিছিল

শাসকদল বিজেপির মদতেই বামপন্থীদের উপর লাগাতার আক্রমণ চলছে । কোথাও মারধর তো কোথাও ঘরবাড়িতে আগুন জ্বালিয়ে দেওয়া ঘটনা ঘটেছে । গরু-সহ বহু গবাদি পশুর মৃত্যু হয়েছে । আর এই প্রত্যেকটি হিংসাত্মক ও ধ্বংসাত্মক ঘটনার পিছনে শাসকদল বিজেপি এবং তার 'গুণ্ডাবাহিনী'র হাত রয়েছে বলে অভিযোগ সে রাজ্যের অন্যতম বিরোধী সিপিআইএমের । এরই বিরুদ্ধে বৃহস্পতিবার কলকাতার ধর্মতলা লেনিন মূর্তির পাদদেশের বাজার থেকে শিয়ালদা বিগ বাজারের সামনে পর্যন্ত বিক্ষোভ মিছিল করে রাজ্য বামফ্রন্ট । মিছিলের সামনে ছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম-সহ একাধিক নেতৃত্ব ।

ত্রিপুরায় নজিরবিহীন সন্ত্রাসের প্রতিবাদে কলকাতায় বামেদের বিশাল মিছিল

ত্রিপুরায় নজিরবিহীন সন্ত্রাসের প্রতিবাদে কলকাতায় বামেদের বিশাল মিছিল
 
Mar 9, 2023, 


ত্রিপুরায় ২০২৩-এর বিধানসভা ভোটে পুনরায় ক্ষমতা দখল করেছে বিজেপি । ২রা মার্চ ভোটের ফল ঘোষণার পর থেকে বিরোধীদের উপর সন্ত্রাস শুরু হয়েছে বলে অভিযোগ । শাসকদল বিজেপির মদতেই বামপন্থীদের উপর লাগাতার আক্রমণ চলছে । কোথাও মারধর তো কোথাও ঘরবাড়িতে আগুন জ্বালিয়ে দেওয়া ঘটনা ঘটেছে । গরু-সহ বহু গবাদি পশুর মৃত্যু হয়েছে । আর এই প্রত্যেকটি হিংসাত্মক ও ধ্বংসাত্মক ঘটনার পিছনে শাসকদল বিজেপি এবং তার 'গুণ্ডাবাহিনী'র হাত রয়েছে বলে অভিযোগ সে রাজ্যের অন্যতম বিরোধী সিপিআইএমের । এরই বিরুদ্ধে বৃহস্পতিবার কলকাতার ধর্মতলা লেনিন মূর্তির পাদদেশের বাজার থেকে শিয়ালদা বিগ বাজারের সামনে পর্যন্ত বিক্ষোভ মিছিল করে রাজ্য বামফ্রন্ট । মিছিলের সামনে ছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম-সহ একাধিক নেতৃত্ব ।

এই বিষয়ে সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, "গরু খেলে পিটিয়ে মারা হচ্ছে । তখন জাতীয় সংবাদমাধ্যমে বারবার খবর হচ্ছে । আর এখন যে গরুকে পুড়িয়ে মারা হচ্ছে সে বিষয়ে কোনও খবর নেই । বিজেপি ও আরএসএসের গুণ্ডাবাহিনী ত্রিপুরায় বিরোধীদের বাড়ি ঘর-দোর জ্বালিয়ে দিচ্ছে । গরু-সহ অনেক গবাদি পশু পুড়িয়ে মারছে । গো-ভক্তি কোথায় ? অর্থাৎ, তারা তৃণমূলের মতো সামনে একরকম আর পিছনে আরেকরকম । একদিকে নিজেরা গরুকে পুড়িয়ে মারছে আবার গোমাংস ভক্ষণের অপরাধে পিটিয়ে মারছে । এর বিরুদ্ধে সকল মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে ।"

বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর কথায়, "গোমাংস খাওয়ার কারণে মহম্মদ আখলাককে পিটিয়ে মারা হল । যার নেতৃত্বে ছিল বিজেপি । সেই বিজেপির নেতৃত্বেই আজ ত্রিপুরায় গরুকে পুড়িয়ে মারা হচ্ছে । বাড়ি ঘর-দোর পুড়িয়ে খাক করে দেওয়া হচ্ছে । বিজেপি-র বিরুদ্ধে মানুষের সোচ্চার হওয়া প্রয়োজন ।"

 

Your Opinion

We hate spam as much as you do