প্রশান্ত কিশোরের সঙ্গে ৩ গান্ধীর বৈঠক লোকসভা নির্বাচনের রাজনীতিতে অন্য মাত্রা এনে দেয়। সেই আবহেই মোদীর সঙ্গে দেখা করে এলেন শরদ পওয়ার। সেই ছবি আবার পোস্ট হয়েছে প্রধানমন্ত্রীর অফিস থেকে। যাকে ইঙ্গিতপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকদের একাংশ।
রাষ্ট্রপতিপদে প্রার্থী? জল্পনার মাঝেই শরদ পাওয়ারের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
newscopes.in 17th july ন্যাশনাল কংগ্রেস পার্টি NCP প্রধান শরদ পওয়ার (Sharad Pawar) শনিবার দেখা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) সঙ্গে। এ দিন তাঁদের মধ্যে প্রায় ৫০ মিনিটের এক বৈঠক হয়।
দুই নেতার ছবি-সহ প্রধানমন্ত্রীর কার্যালয়ের টুইটে বলা হয়েছে, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করলেন রাজ্যসভার সাংসদ শরদ পওয়ার”।
কয়েক দিন আগে সোনিয়া গান্ধী-সহ রাহুল এবং প্রিয়ঙ্কার সঙ্গেও ভোট-কৌশলী আই প্যাক কর্ণধার প্রশান্ত কিশোরের (Prashant Kishor) বৈঠকের পর জল্পনা ছড়ায়, প্রবীণ নেতা পওয়ারকে রাষ্ট্রপতিপদে প্রার্থী করা হতে পারে। যদিও তেমন কোনো সম্ভাবনার কথা উড়িয়ে দিয়েছেন পওয়ার নিজেই।
ইতিমধ্যেই পওয়ার সাংবাদিকদের সামনে বলেছেন, “রাষ্ট্রপতিপদে আমার প্রার্থী হওয়ার খবরটা মিথ্যে”। ২০১৯ সালের লোকসভা ভোটে বিরোধী দলগুলির মধ্যে সমন্বয়ে যথেষ্ট ভূমিকা নিয়েছিলেন পওয়ার। আগামী ২০২৪-এর ভোটকে সামনে রেখেও তাঁর তৎপরতা ধরা পড়ছে। পওয়ার বলেছেন, “রাজনৈতিক পরিস্থিতি ক্রমাগত বদলাচ্ছে”।
মেগা রদবদল করেছেন প্রধানমন্ত্রী মোদী। তার একদিন আগে নতুন ‘সহযোগিতা মন্ত্রক’ গঠনের বিষয়েও মন্তব্য করেছিলেন রাজ্যসভা সদস্য পওয়ার। একই সঙ্গে তিনি বলেছিলেন, রাজ্যের পাশ করা আইনে হস্তক্ষেপ করার অধিকার নেই কেন্দ্রের।
প্রসঙ্গত, প্রশান্ত কিশোর সাম্প্রতিক অতীতে একাধিক বার সাক্ষাৎ করেন পওয়ারের সঙ্গে। তার পরই তিনি ছুটে যান গান্ধীদের বাসভবনে। প্রশান্ত কিশোরের সঙ্গে ৩ গান্ধীর বৈঠক লোকসভা নির্বাচনের রাজনীতিতে অন্য মাত্রা এনে দেয়। সেই আবহেই মোদীর সঙ্গে দেখা করে এলেন শরদ পওয়ার। সেই ছবি আবার পোস্ট হয়েছে প্রধানমন্ত্রীর অফিস থেকে। যাকে ইঙ্গিতপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকদের একাংশ।
এদিকে সব মিলিয়ে জল্পনা ছড়িয়েছে, পওয়ারকে হয়তো রাষ্ট্রপতিপদে প্রার্থী করার প্রস্তুতি চলছে। গত ২০১৭ সালের ২৫ জুলাই চতুর্দশ রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেন রামনাথ কোবিন্দ। বছর ঘুরলেই এই পদে তাঁর মেয়াদ শেষ হবে।
We hate spam as much as you do