Tranding

01:33 PM - 04 Feb 2026

Home / Politics / ভবানীপুরে মমতার বিরুদ্ধে এবং অন্য সবকেন্দ্রে বাম - কংগ্রেস লড়বে, ঘোষণা অধীরের

ভবানীপুরে মমতার বিরুদ্ধে এবং অন্য সবকেন্দ্রে বাম - কংগ্রেস লড়বে, ঘোষণা অধীরের

সামশেরগঞ্জ ও জঙ্গিপুরে বামেদের হয়ে প্রচারে করবে কংগ্রেস, এমনই জানিয়েছেন অধীর চৌধুরী। তাঁর এই কথা থেকেই স্পষ্ট, বামেদের সঙ্গে জোট সমীকরণ অক্ষুণ্ণ রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হল।

ভবানীপুরে মমতার বিরুদ্ধে এবং অন্য সবকেন্দ্রে  বাম - কংগ্রেস  লড়বে, ঘোষণা অধীরের

ভবানীপুরে মমতার বিরুদ্ধে এবং অন্য সবকেন্দ্রে  বাম - কংগ্রেস  লড়বে, ঘোষণা অধীরের


ভবানীপুরে কংগ্রেস লড়বে। সোমবার  দলের গুরুত্বপূর্ণ বৈঠকের পর  সিদ্ধান্তের কথা জানিয়ে দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী  ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াইয়ে নামছে কংগ্রেস (Congress)। প্রার্থী দেওয়ার কথা ঘোষণা করেছেন অধীর চৌধুরী। বামেদের সঙ্গে জোট অক্ষুণ্ণ রেখেই এই সিদ্ধান্ত নিল প্রদেশ কংগ্রেস। তবে মমতার প্রতিপক্ষ হিসেবে ‘হাত’ শিবির থেকে কে প্রার্থী হচ্ছেন, তা এখনও স্থির হয়নি। নাম পাঠানো হচ্ছে দিল্লিতে AICC’র কাছে।

 
ভবানীপুর (Bhabanipur) উপনির্বাচনে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের  বিরুদ্ধে লড়াইয়ে কংগ্রেস কোনও প্রার্থী দিতে নারাজ ছিল। অধীর চৌধুরীর মত ছিল, বিপুল জনসমর্থন নিয়ে তৃণমূল সরকার তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসায় তার প্রতি শ্রদ্ধা জানিয়েই এই উপনির্বাচনী লড়াই থেকে নিজেদের বিরত রাখতে চায় কংগ্রেস। 

 

কিন্তু এই সময়কালে বিধানসভা নির্বাচনের পর সর্বভারতীয় ক্ষেত্রে মমতা ব্যানার্জী এবং তৃণমূল সাংসদরা রাহুল গান্ধীর বেশ কয়েকটি সভা সমাবেশে যান নি। এটা অনেকেই রাহুল গান্ধীকে গোটা দেশে বিকল্প নেতা হিসাবে প্রতিষ্ঠিত করার যে বিরোধী উদ্যোগ তাকে ক্ষতিগ্রস্ত করেছে বলে মনে করেছেন। এমনিতে তৃণমূল কংগ্রেস একটি আঞ্চলিক রাজনৈতিক দল হিসেবেই চিহ্নিত। পশ্চিমবঙ্গ ছাড়া অন্য রাজ্যগুলিতে তার প্রভাব নেই। ফলে আসন্ন লোকসভায় সর্বভারতীয় বিকল্প হিসেবে কংগ্রেসকেই নির্দিষ্ট করার কথা বর্ষীয়ান নেতা শারদ পাওয়ার বলেন। এর ফলে কিছুটা দুরত্ব তেরি হয়। 
ফলে সাম্প্রতিক পরিস্থিতিতে দলের মত ভিন্ন। কংগ্রেস ভবানীপুর উপনির্বাচনে লড়তে চায়। সোমবার প্রদেশ কংগ্রেসের বৈঠকে অধিকাংশ সদস্যই মমতার বিরুদ্ধে লড়াইয়ের পক্ষে। তাই প্রার্থী দাঁড় করানোর সিদ্ধান্তই চূড়ান্ত হয়েছে।

 

সূত্রের খবর, ভবানীপুরে মমতার বিরুদ্ধে লড়াইয়ে কে নামবেন, তা ঠিক হয় নি। তাই বেশ কয়েকটি নাম নিয়ে দিল্লিতে AICC’র কাছে প্রস্তাব পাঠানো হচ্ছে। দিল্লির সিদ্ধান্তই চূড়ান্ত হবে, সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন অধীর চৌধুরী।অন্যদিকে, সামশেরগঞ্জে কংগ্রেসের কোনও প্রার্থী থাকছে না। সামশেরগঞ্জ ও জঙ্গিপুরে বামেদের হয়ে প্রচারে করবে কংগ্রেস, এমনই জানিয়েছেন অধীর চৌধুরী।  তাঁর এই কথা থেকেই স্পষ্ট, বামেদের সঙ্গে জোট সমীকরণ অক্ষুণ্ণ রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হল।  

 

 

Your Opinion

We hate spam as much as you do