Tranding

05:21 AM - 22 Mar 2026

Home / Politics / বাংলার অবস্থা বদলের জন‍্য CPI(M) এর ডিজিটাল সৃজনশীলতার সন্ধানে বিজ্ঞাপন

বাংলার অবস্থা বদলের জন‍্য CPI(M) এর ডিজিটাল সৃজনশীলতার সন্ধানে বিজ্ঞাপন

সিপিআইএমএর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের এই ফেসবুক পোষ্টে তিনি বলেছেন, 'সতর্ক, আমরা নিয়োগ করছি! বাংলাকে বদলে দিতে আমাদের শক্তিশালী দলে যোগ দিন!' (Alert, we are #hiring!! Join our robust team to help transform Bengal!! )

বাংলার অবস্থা বদলের জন‍্য CPI(M) এর ডিজিটাল সৃজনশীলতার সন্ধানে বিজ্ঞাপন

বাংলার অবস্থা বদলের জন‍্য CPI(M) এর ডিজিটাল সৃজনশীলতার সন্ধানে বিজ্ঞাপন

২৪ নভেম্বর ২০২৪

গত শুক্রবার পশ্চিমবঙ্গের সিপিআই(এম)  সোশ্যাল মিডিয়া পোস্টে রাজনৈতিক বিশ্লেষক, বিষয়বস্তু লেখক, ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভ, ডিজাইনার এবং ইন্টার্ন নিয়োগের কথা  ঘোষণা করেছে। সংগঠনের পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেছেন যে তরুণ ভোটারদের কাছে পৌঁছানোর লক্ষ্যে প্রচারণার জন্য সৃজনশীল পদ্ধতি, নতুন যুগের প্রযুক্তি এবং ডেটা-চালিত সোশ্যাল মিডিয়া আউটরিচের উপর ফোকাস করে একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলার এটি একটি উদ্যোগ।

সিপিআইএমএর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের এই ফেসবুক পোষ্টে তিনি বলেছেন, 'সতর্ক,  আমরা নিয়োগ করছি! বাংলাকে বদলে দিতে আমাদের শক্তিশালী দলে যোগ দিন!' (Alert, we are #hiring!!    Join our robust team to help transform Bengal!! )

সেলিম যে ছবি পোস্ট করেছেন সেখানে খোঁজা হচ্ছে রাজনৈতিক বিশেষজ্ঞ- যার যোগ্যতা হবে ৪-৮ বছর। রাজনৈতিক ইন্টার্ট। যার যোগ্যতা হবে ১-৩ বছর। এখানেই শেষ নয়, সিপিআইএম কনটেন্ট রাইটার আর গ্রাফিক্স ডিজাইনারও খুঁজছে। পাশাপাশি ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভও খুঁজছে। একই সঙ্গে সেখানে একটি কিউআর কোর্ডও শেয়ার করা হয়েছে ।

সেলিমের বক্তব্য, ‘‘সময়ের সঙ্গে সঙ্গে আমরা আধুনিক হয়ে ওঠার চেষ্টা করেছি। এ বার পেশাদার হওয়ার চেষ্টাও করা হচ্ছে। দলীয় সংগঠনের মাধ্যমেই আমরা নানা তথ্য পাই, যেগুলো আরও ভাল ও পেশাদারি কায়দায় বিশ্লেষণ করে উপযুক্ত পদ্ধতিতে কাজে লাগানো যায়। সেই জন্যই আমাদের সামর্থ অনুযায়ী লোক নেওয়া হবে। তাঁরা কাজ করবেন, প্রশিক্ষণও দেবেন আমাদের লোকজনকে।’’ সিপিআইএমের রাজ্য সম্পাদক মনে করাচ্ছেন, ‘‘আমরা কিন্তু দলের কাজ আউটসোর্সিং করছি না।’’ প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর স্মরণে যেমন গবেষণা-কেন্দ্র গড়ে তোলা হচ্ছে, প্রয়াত আর এক প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ও প্রাক্তন সাধারণ সম্পাদক ইয়েচুরির স্মরণে তেমনই অন্য রকম কিছু পরিকল্পনা নেওয়া হচ্ছে।

Your Opinion

We hate spam as much as you do