চেন্নাইয়ের কন্নগিনগর থেকে M-19b কন্নগিনগর-টি নগর গামী বাসে চড়ে বসেন মুখ্যমন্ত্রী স্তালিন। যাত্রীরা তাঁকে আচমকা এভাবে দেখে খানিকটা চমকেই যান। মহিলারা রাজ্য সরকারের এই বিনামূল্যে বাস পরিষেবা নিয়ে কী ভাবছেন, কী করণীয়, কী অসুবিধে রয়েছে তাঁদের-- এমন নানা বিষয়ে কথা বলেন মুখ্যমন্ত্রী।
তামিলনাড়ুতে হঠাৎ সরকারি বাসে উঠলেন মুখ্যমন্ত্রী স্টালিন, তারপর কি হল?
তামিলনাড়ুর শহরগুলির সরকারি বাসে মহিলারা বিনামূল্যে যাতায়াত করার সুবিধা পান। সেই মহিলা যাত্রীদেরই এবার চমকে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী এম কে স্তালিন (M K Stalin)।
শনিবার এমনই একটি মহিলা যাত্রী ভরা সরকারি বাসে উঠে পড়েন মুখ্যমন্ত্রী (M K Stalin )। মহিলাদের সঙ্গে নানা বিষয়ের পাশাপাশি, বিশেষ জোর দেন যাতায়াতের বিভিন্ন পরিকল্পনা নিয়ে। চেন্নাইয়ের কন্নগিনগরের কাছে করোনার টিকাকরণ ক্যাম্প-কর্মসূচি দেখতে যাচ্ছিলেন এম কে স্তালিন (M K Stalin। সেই সময় আচমকাই কনভয় থেকে নেমে মহিলাদের বাসে উঠে পড়েন তিনি। কথা বলেন যাত্রীদের সঙ্গে।
চেন্নাইয়ের কন্নগিনগর থেকে M-19b কন্নগিনগর-টি নগর গামী বাসে চড়ে বসেন মুখ্যমন্ত্রী স্তালিন। যাত্রীরা তাঁকে আচমকা এভাবে দেখে খানিকটা চমকেই যান। মহিলারা রাজ্য সরকারের এই বিনামূল্যে বাস পরিষেবা নিয়ে কী ভাবছেন, কী করণীয়, কী অসুবিধে রয়েছে তাঁদের-- এমন নানা বিষয়ে কথা বলেন মুখ্যমন্ত্রী। স্তালিনকে এভাবে কাছে পেয়ে ছবি ও ভিডিও তোলার হিড়িক পড়ে যায়। পরে মুখ্যমন্ত্রী নিজেও ভিডিও-সহ একটি ট্যুইট করেছেন। তাঁর দফতরের তরফে ট্যুইট করা হয়।
We hate spam as much as you do