Tranding

03:33 AM - 22 Mar 2026

Home / National / মর্মান্তিক পথ দুর্ঘটনা! এখনও চাকায় জড়িয়ে পরিযায়ীর শরীর ! শ্রমিক বোঝাই বাসে ট্রাকের ধাক্কায় মৃত ১৮

মর্মান্তিক পথ দুর্ঘটনা! এখনও চাকায় জড়িয়ে পরিযায়ীর শরীর ! শ্রমিক বোঝাই বাসে ট্রাকের ধাক্কায় মৃত ১৮

ফের ভয়াবহ পথ দুর্ঘটনা উত্তরপ্রদেশে! এবার রাস্তার ধারে ঘুমিয়ে থাকা অন্তত ১৮ জন পিষে মারা গেলেন ট্রাক ও ডবলডেকার বাসের মধ্যে সংঘর্ষের জেরে।

মর্মান্তিক  পথ দুর্ঘটনা! এখনও চাকায় জড়িয়ে  পরিযায়ীর শরীর  ! শ্রমিক বোঝাই বাসে ট্রাকের ধাক্কায় মৃত ১৮


মর্মান্তিক  পথ দুর্ঘটনা! এখনও চাকায় জড়িয়ে  পরিযায়ীর শরীর  ! শ্রমিক বোঝাই বাসে ট্রাকের ধাক্কায় মৃত ১৮

ক্লান্ত অবসন্ন ভারতবর্ষের উৎপাদনের মুল কারিগররা। কাজ নেই। পরিবার ছেড়ে আবার পরিযায়ী। আবার ঠিকানা পথ, স্বল্প মজুরীর অনিশ্চিত জীবন। ওদের অনেকের আবার ফেরা হল না। 
ফের ভয়াবহ পথ দুর্ঘটনা উত্তরপ্রদেশে! এবার রাস্তার ধারে ঘুমিয়ে থাকা অন্তত ১৮ জন পিষে মারা গেলেন ট্রাক ও ডবলডেকার বাসের মধ্যে সংঘর্ষের জেরে। বৃহস্পতিবার গভীর রাতে বরাবাঁকি এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনাস্থলে পুলিশ, চিকিত্‍সক, অ্যাম্বুল্যান্স পৌঁছেছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। জানা গেছে, বিহারের একদল পরিযায়ী শ্রমিক হরিয়ানা থেকে ফিরছিলেন বাসে করে। গত রাতে হঠাত্‍ তাঁদের বাস বিকল হয়ে যাওয়ায়, বাস থেকে নেমে পথের ধারে রাত কাটান তাঁরা। সেখানেই, বাসটির সামনে শুয়ে ঘুমিয়ে পড়েছিলেন অনেকে। মাঝরাতে আচমকা একটি ট্রাক এসে ধাক্কা মারে দাঁড়িয়ে থাকা বাসটির পেছনে।

Your Opinion

We hate spam as much as you do