Tranding

02:55 PM - 04 Feb 2026

Home / Politics / সুভাষ চক্রবর্তীর স্মৃতি রক্তদান শিবিরে সিপিআইএমের শীর্ষ নেতৃত্ব

সুভাষ চক্রবর্তীর স্মৃতি রক্তদান শিবিরে সিপিআইএমের শীর্ষ নেতৃত্ব

মূলত এই কঠিন সময়ে বামেদের ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে গণ আন্দোলনকে গুরুত্ব দেয়া হয়েছে সেই সঙ্গে নিবিড় গণসংযোগ যা সুভাষ চক্রবর্তী নিয়মিতভাবে করতেন।

সুভাষ চক্রবর্তীর স্মৃতি রক্তদান শিবিরে সিপিআইএমের শীর্ষ নেতৃত্ব

সুভাষ চক্রবর্তীর স্মৃতি রক্তদান শিবিরে সিপিআইএমের শীর্ষ নেতৃত্ব


সুভাষ চক্রবর্তী পশ্চিমবঙ্গের প্রাক্তন জনপ্রিয়  মন্ত্রী গত ১৮ই মার্চ ৮০ বছরে পা দিলেন গত ২০০৮ সালে সুভাষ চক্রবর্তীর মৃত্যু হয়েছে।  তবু আজও তাকে নিয়ে উন্মাদনা কমেনা । সুভাষ চক্রবর্তীর জন্মদিন উপলক্ষে আজ একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল।  এই রক্তদান শিবির এই রক্তদান শিবির ছিল সিপিআইএমের পশ্চিমবঙ্গ রাজ্য সম্মেলনে তিন দিন পরে স্বাভাবিকভাবেই এখানে উপস্থিত ছিলেন সিপিআইএমের নবনির্বাচিত রাজ্য সম্পাদক মহঃ সেলিম এছাড়া বিদায়ী রাজ্য কমিটির নেতৃত্ব ও নতুন রাজ্য কমিটির নেতৃত্ব উপস্থিত ছিলেন।


 সুভাষ চক্রবর্তীর গুরুত্ব আজও পশ্চিম বাংলার মাটিতে অমলিন তারা তাদের বক্তব্যের মধ্যে বুঝিয়ে দেন উপস্থিত ছিলেন রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য পলাশ দাস কেন্দ্রীয় কমিটির সদস্য রবিন দেব, ছাত্রনেতা সৃজন ভট্টাচার্য, ময়ূখ বিশ্বাস,সুভাষ চক্রবর্তী ফাউন্ডেশন এর অন্যতম সংগঠক প্রাক্তন সাংসদ তড়িৎ তোপদার শ্রমিক নেত্রী গার্গী চ‍্যাটার্জী সহ আরো অনেকে। 


মূলত এই কঠিন সময়ে বামেদের ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে গণ আন্দোলনকে গুরুত্ব দেয়া হয়েছে সেই সঙ্গে নিবিড় গণসংযোগ যা সুভাষ চক্রবর্তী নিয়মিতভাবে করতেন। সমগ্র অনুষ্ঠানে উপস্থিত উপস্থিত ছিলেন সিপিআইএমের নেত্রী এবং সুভাষ চক্রবর্তীর স্ত্রী রমলা চক্রবর্তী। 

Your Opinion

We hate spam as much as you do