১০ দফা দাবিতে আশা কর্মীদের স্বাস্থ্য ভবন অভিযান কর্মসূচি। বুধবার দিনভর উত্তপ্ত রইল জেলার নানা প্রান্ত থেকে। আশা কর্মীদের কর্মসূচিকে কেন্দ্র করে কার্যত ব্যারিকেড-সিটি হয়ে উঠল কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলা থেকে সল্টলেক সেক্টর ফাইভ।
'চটিচাটা পুলিশ' আশাকর্মীদের অভিযানে কলকাতা এবং সল্টলেক উত্তাল
Jan 21, 2026
আশাকর্মীদের স্বাস্থ্যভবন অভিযান নিয়ে কলকাতা এবং সল্টলেক উত্তাল হয়ে উঠল। ন্যূনতম ১৫,০০০ টাকা স্থায়ী বেতন, অবিলম্বে বকেয়া মেটানো-সহ একগুচ্ছ দাবিতে আশাকর্মীরা কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন। আর আজ তাঁরা স্বাস্থ্যভবনে অভিযানে নেমেছেন। কিন্তু সেই অভিযানের আগে জেলায়-জেলায় ধরপাকড় করা হয়। কলকাতায় ব্যারিকেড করে রাস্তায় আটকে দেওয়া হয় তাঁদের। আটকও করা হয়েছে আশাকর্মীরা। তবে তাতে পিছু হটছেন না আন্দোলনকারীরা। এক আশাকর্মী বলেন, ‘চটিচাটা পুলিশ নিগ্রহ করছে আমাদের। স্বাস্থ্যভবন আমরা যাবই। সরকার আমাদের জেল খাটাতে চায়, জেল খাটব। প্রশাসন আমাদের সস্তামূল্যের লোক ভেবে ফেলেছে। আমরা সাম্মানিক কি ধুয়ে খাব? এর রেশ ভোটে পড়বে।’ অপর একজন বলেন, ‘আমরা চোর নই। আমরা নায্য দাবি নিয়ে এসেছি।’
আশা কর্মীদের দাবিদাওয়া কী কী?
ন্যূনতম ১৫ হাজার টাকা মাসিক বেতন সহ ১০ দফা দাবিতে একমাস ধরে রাজ্যজুড়ে কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন আশা কর্মীরা। তাঁদের উল্লেখযোগ্য দাবিদাওয়ার মধ্যে রয়েছে- ১৫ হাজার টাকা মাসিক বেতন, কর্মরত অবস্থায় মৃত্যু হলে পরিবারকে ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য। বকেয়া ইনসেনটিভ মেটানো। মাতৃত্বকালীন ছুটি।
১০ দফা দাবিতে আশা কর্মীদের স্বাস্থ্য ভবন অভিযান কর্মসূচি। বুধবার দিনভর উত্তপ্ত রইল জেলার নানা প্রান্ত থেকে। আশা কর্মীদের কর্মসূচিকে কেন্দ্র করে কার্যত ব্যারিকেড-সিটি হয়ে উঠল কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলা থেকে সল্টলেক সেক্টর ফাইভ।
We hate spam as much as you do