উত্তেজনার উৎস আসলে বিজেপি মুখপাত্র নূপুর শর্মার মন্তব্য। জ্ঞানবাপী মসজিদ ইস্যুতে এক বিতর্কে তিনি হজরত মহম্মদকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন। এরপরেই ক্ষুব্ধ হয়ে ওঠে একপক্ষ। প্রতিবাদে কানপুরের প্যারেড বাজারের দোকানপাট বন্ধ করতে আসে। কানপুরের পুলিশ কমিশনার বিজয় সিং মীনা জানিয়েছেন, সেই সময়েই কোথা থেকে ৫০-১০০ জন এসে উলটো স্লোগান দিতে শুরু করে। দুই পক্ষে ধুন্ধুমার লেগে যায়। মারামারি থেকে ইট, বোমা ছোড়াছুড়ি চলে। এরপরেই সক্রিয় হয় পুলিশ।
বিজেপি নেত্রীর মন্তব্যে কানপুর হিংসা গ্রেপ্তার মোট ৩৬, অধরা এখনও বহু
কানপুরের প্যারেড বাজারে তুমুল হিংসার ঘটনায় ৩৬ জনকে গ্রপ্তার করল উত্তরপ্রদেশের পুলিশ।
বিজেপি মুখপাত্রের হজরত মহম্মদকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে শুক্রবার রণক্ষেত্রের চেহারা নেয় কানপুরের অন্যতম বড় পাইকারি বাজার এলাকা। তিনটি এফআইআর দায়ের করে ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছিল আগেই। এবার ঘটনার ভিডিও ক্লিপিংস খতিয়ে দেখে আরও ১৮ জনকে গ্রেপ্তার করা হল। কানপুরের পুলিশ কমিশনার বিজয় সিং মীনা জানিয়েছেন, ভিডিও দেখে আরও অনেককেই শনাক্ত করা চলছে। অন্তত ১০০০ জন এই হিংসায় অভিযুক্ত। কমিশনার আরও বলেন, দোষীদের বিরুদ্ধে গ্যাংস্টার আইনে মামলা করা হবে, তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে। আইন শৃঙ্খলা বজায় রাখতে শহর জুড়ে ভারী পুলিশ মোতায়েন করা হয়েছে।
উত্তেজনার উৎস আসলে বিজেপি মুখপাত্র নূপুর শর্মার মন্তব্য। জ্ঞানবাপী মসজিদ ইস্যুতে এক বিতর্কে তিনি হজরত মহম্মদকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন। এরপরেই ক্ষুব্ধ হয়ে ওঠে একপক্ষ। প্রতিবাদে কানপুরের প্যারেড বাজারের দোকানপাট বন্ধ করতে আসে। কানপুরের পুলিশ কমিশনার বিজয় সিং মীনা জানিয়েছেন, সেই সময়েই কোথা থেকে ৫০-১০০ জন এসে উলটো স্লোগান দিতে শুরু করে। দুই পক্ষে ধুন্ধুমার লেগে যায়। মারামারি থেকে ইট, বোমা ছোড়াছুড়ি চলে। এরপরেই সক্রিয় হয় পুলিশ।
We hate spam as much as you do