কন্যাকুমারী থেকে কাশ্মীর–৩৫৭০ কিলোমিটার যাত্রা ১৫০ দিনে অতিক্রম করবেন রাহুলরা। এই দীর্ঘ পথে ১২টি রাজ্য ও দুটি কেন্দ্রশাসিত অঞ্চল অতিক্রম করবেন রাহুলরা। তাদের পরবর্তী গন্তব্য কেরল। ১১ সেপ্টেম্বর কেরলে পৌঁছনোর কথা পদযাত্রার। ৩০ সেপ্টেম্বর পৌঁছনোর কথা কর্নাটক। প্রতিদিন গড়ে ২২ কিলোমিটার হাঁটার পরিকল্পনা নেওয়া হয়েছে
কন্যাকুমারী থেকে শুরু হয়ে গেল কংগ্রেসের ‘ভারত জোড়ো যাত্রা’
৮ সেপ্টেম্বর ২০২২
বুধবার বিকেলে আনুষ্ঠানিক উদ্বোধন হলেও পদযাত্রা শুরু হল বৃহস্পতিবার থেকে। তামিলনাড়ুর কন্যাকুমারী থেকে এদিন শুরু হল যাত্রা। রাহুল সহ কংগ্রেসের একাধিক শীর্ষনেতা পদযাত্রায় অংশ নিয়েছেন। ২০২৪ লোকসভা নির্বাচনের দিকে লক্ষ্য রেখেই এই যাত্রার আয়োজন করেছে কংগ্রেস। বৃহস্পতিবার যাত্রা শুরুর আগে জাতীয় পতাকা উত্তোলন করেন রাহুল। ছিলেন কংগ্রেসের বাকি নেতারা। কন্যাকুমারী থেকে কাশ্মীর–৩৫৭০ কিলোমিটার যাত্রা ১৫০ দিনে অতিক্রম করবেন রাহুলরা। এই দীর্ঘ পথে ১২টি রাজ্য ও দুটি কেন্দ্রশাসিত অঞ্চল অতিক্রম করবেন রাহুলরা। তাদের পরবর্তী গন্তব্য কেরল। ১১ সেপ্টেম্বর কেরলে পৌঁছনোর কথা পদযাত্রার। ৩০ সেপ্টেম্বর পৌঁছনোর কথা কর্নাটক। প্রতিদিন গড়ে ২২ কিলোমিটার হাঁটার পরিকল্পনা নেওয়া হয়েছে। সকাল সাড়ে সাতটা থেকে যাত্রা শুরু হয়ে চলবে সকাল সাড়ে দশটা অবধি। এরপর বিশ্রাম। তারপর বিকেল ৩.৩০ থেকে যাত্রা শুরু হয়ে চলবে সন্ধে সাড়ে ৬টা অবধি। পদযাত্রা কেরলের তিরুঅনন্তপুরম, কোচি, নিলাম্বরে থামার কথা। আবার কর্নাটকের মাইসুরু, বেল্লারি ও রায়চুরে থামবে পদযাত্রা। এরপর তেলঙ্গনা, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, রাজস্থান, উত্তরপ্রদেশ, পাঞ্জাব, জম্মু হয়ে শ্রীনগরে পৌঁছবে। পদযাত্রা চলাকালীন কন্টেনারে থাকবেন রাহুল ও অন্যান্য কংগ্রেস নেতারা। শীতাতপনিয়ন্ত্রিত সেই কন্টেনারে শয্যা থেকে শৌচালয়–সমস্ত ব্যবস্থাই রয়েছে। দীর্ঘ যাত্রাপথে একাধিক জনসভাও করবেন রাহুল। যোগ দেবেন প্রিয়াঙ্কা গান্ধীও।
ভারত জোড়ো যাত্রা' (Bharat Jodo Yatra)-এর দ্বিতীয় দিনে তামিলনাড়ুর (Tamil Nadu) কন্যাকুমারী (Kanyakumari) জেলার অগস্তিস্বরম (Agasteeswaram) শহর থেকে পদযাত্রার সূচনা করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি (Rahul Gandhi) ৷ সঙ্গে ছিলেন জয়রাম রমেশ, কে সি বেণুগোপাল, পি চিদাম্বরম, ভূপেশ বাঘেল-সহ অন্যরা ৷ কংগ্রেসের দাবি, তাদের এই কর্মসূচি কেবলমাত্র দলীয় গণ্ডীতেই সীমাবদ্ধ নেই ৷ বরং তা ক্রমে গণ-আন্দোলনের রূপ নিচ্ছে ৷ বৃহস্পতিবার এই প্রসঙ্গে জয়রাম রমেশ বলেন, "এই পদযাত্রা কংগ্রেসের সংগঠনকে আরও মজবুত করবে ৷ এবং দলের কর্মীরা একে সার্বিকভাবে সফল করে তুলবেন ৷"
We hate spam as much as you do