প্রত্যেক দেশের সরকারকে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। সে দেশে সংখ্যালঘুদের নিরাপত্তার দায়িত্ব সে দেশের অন্তর্বর্তীকালীন সরকারকে নিতে হবে। ভারতের বিভিন্ন প্রদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে এই দাবিতে আজকের এই মিছিলে বহু সংখ্যক শ্রমজীবী মানুষ যুক্ত হন।
বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের বিরুদ্ধে শ্রমিকদের মিছিলে কলকাতা শহর
৫ ডিসেম্বর ২০২৪
বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে আক্রমণের প্রতিবাদে এবং সে দেশে সব ধরনের মানুষের অধিকারের সুরক্ষার দাবিতে পথে নেমেছে বামপন্থীরা ও তাদের গণ-সংগঠন। কলকাতা ও একাধিক জেলায় আজ ধর্মতলা থেকে কলেজস্ট্রীট দীর্ঘ মিছিল হয় কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এবং ১২ ই জুলাই কমিটির পক্ষ থেকে মিছিলে বাংলাদেশে ভারতসহ সর্বত্রই সংখ্যালঘুদের নিরাপত্তার দাবি ওঠে ভারতীয় উপমহাদেশের প্রত্যেকটি দেশে সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে, প্রত্যেক দেশের সরকারকে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। সে দেশে সংখ্যালঘুদের নিরাপত্তার দায়িত্ব সে দেশের অন্তর্বর্তীকালীন সরকারকে নিতে হবে। ভারতের বিভিন্ন প্রদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে এই দাবিতে আজকের এই মিছিলে বহু সংখ্যক শ্রমজীবী মানুষ যুক্ত হন। শ্রমিক কৃষক মেহনতী মানুষের ঐক্য রক্ষার্থে শ্রমিক সংগঠন গুলোর এই মিছিলে ধর্মকে বাদ দিয়ে রুটি রুজির সংগ্রামকেই গুরুত্ব আরোপ করবার আবেদন করা হয়।
We hate spam as much as you do