Tranding

12:51 PM - 22 Mar 2026

Home / National / দেশে ডেল্টা প্লাস ভ্যারিয়্যান্টের খোঁজ,  তৃতীয় ঢেউএর প্রকোপে  ইউরোপ, লাতিন আমেরিকা

দেশে ডেল্টা প্লাস ভ্যারিয়্যান্টের খোঁজ,  তৃতীয় ঢেউএর প্রকোপে  ইউরোপ, লাতিন আমেরিকা

মধ্যপ্রদেশ, কেরল, মহারাষ্ট্র দেশের তিন রাজ্যে পাওয়া গিয়েছে অতি সংক্রামক করোনার এই নতুন প্রকারভেদের খোঁজ

দেশে ডেল্টা প্লাস ভ্যারিয়্যান্টের খোঁজ,  তৃতীয় ঢেউএর প্রকোপে  ইউরোপ, লাতিন আমেরিকা

দেশে ডেল্টা প্লাস ভ্যারিয়্যান্টের খোঁজ,  তৃতীয় ঢেউএর প্রকোপে  ইউরোপ, লাতিন আমেরিকা

মধ্যপ্রদেশ, কেরল, মহারাষ্ট্র দেশের তিন রাজ্যে পাওয়া গিয়েছে অতি সংক্রামক করোনার এই নতুন প্রকারভেদের খোঁজ
গত ১৬ জুন মধ্যপ্রদেশে, তারপর  কেরল জানিয়েছে সেখানে ৩ টি ও মহারাষ্ট্র জানিয়েছে সেখানে ২১টি ডেল্টা প্লাস ভ্যারিয়্যান্টের আক্রান্তের খোঁজ মিলেছে।

বিদেশে বিশেষকরে যে সব দেশে 
করোনার প্রভাব অনেক বেশি ছিল সেইসব দেশে এই ডেল্টা, ডেল্টা প্লাস, ল্যামডা, গামা ইত্যাদি ভ্যারিয়্যান্টের খোঁজ মিলেছে।  ব্রিটেনে সম্পূর্ণ আনলক প্রক্রিয়া পিছিয়ে গিয়েছে ডেল্টা ভ্যারিয়্যান্টের খোঁজ মেলার পরই। অনেক বিশেষজ্ঞের মতেই করোনার তৃতীয় ঢেউ বয়ে আনছে কোভিডের এই নতুন প্রকারভেদ। গত সপ্তাহে মহারাষ্ট্রের স্বাস্থ্য দফতরের পক্ষ থেকেও আশঙ্কা প্রকাশ করা হয়েছিল, ডেল্টা প্লাস ভ্যারিয়্যান্টের খোঁজ পাওয়া যাওয়ায় কোভিডের তৃতীয় ঢেউ আছড়ে পড়ছে । অতি সংক্রামকের পাশাপাশি ডেল্টা প্লাস ভ্যারিয়্যান্টে কোভিডের চেনা উপসর্গ সব সময় দেখা যাচ্ছে না, যা নিয়েই চিন্তা বাড়ছে স্বাস্থ্য বিশেষজ্ঞদের। এমনিতেই গোটা দেশজুড়ে ক্রমশ কমছে করোনার সংক্রমণ। মঙ্গলবারই প্রায় তিন মাস পরে দেশে দৈনিক করোনা সংক্রমণ নেমে এসেছে পঞ্চাশ হাজারেরও নীচে।  মৃত্যু কমেছে। 

করোনার আরও একটি ভ্যারিয়েন্টের খোঁজ মিলল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে যে দক্ষিণ আমেরিকার একাধিক দেশ ছাড়া বিশ্বের মোট ২৯টি দেশে নতুন ল্যামডা স্ট্রেনের খোঁজ মিলেছে। সর্বপ্রথম পেরুতে এই স্ট্রেনের খোঁজ মিলেছিল বলে জানা গিয়েছে। পরে সেখান থেকেই বাকি দেশে তা ছড়িয়েছে বলে প্রাথমিক অনুমান।


পেরুতে এপ্রিল মাস থেকে ৮১ শতাংশ করোনা সংক্রমিত এই ল্যামডা স্ট্রেনে আক্রান্ত। এদিকে গত ৬০ দিনে চিলিতে ল্যামডা স্ট্রেনে আক্রান্তের হার ৩২ শতাংশ। ব্রাজিলে গামা স্ট্রেনের থেকেও বেশি সংক্রামক হয়ে গিয়েছে এই নয়া স্ট্রেন। এছাড়া আর্জেন্টিনা, ইকুয়েডোরেও এই ভ্যারিয়েন্টের খওঁজ মিলেছে। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আশঙ্কা, নয়া এই স্ট্রেন বেশ সংক্রামক এবং অ্যান্টিবডিকে দুর্বল করে দিতে পারে এই ভ্যারিয়েন্ট। তবে আশঙ্কার মাঝেই এই নয়া স্ট্রেন নিয়ে আতঙ্কিত নয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
ইতিমধ্যেই ডেল্টা ভ্যারিয়েন্টের জন্যে ভারতে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ এসেছে। শুধু ভারত নয়, যুক্তরাজ্যও এই স্ট্রেনের জেরে প্রভাবিত হয়েছে।

এই আবহে ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টের খোঁজ মিলেছে ভারত, যুক্তরাজ্য ছাড়াও কানাডা, নেপাল, জার্মানি, পোল্যান্ড, জাপান, আমেরিকা, রাশিয়াতে। ডেল্টা প্লাস বা AY.1 স্ট্রেনটি মনোক্লোনাল অ্যান্টিবডি আটকে দিতে পারে। এদিকে এখনও ভারতে সেভাবে ছড়িয়ে না পড়লেও ডেল্টা প্লাস পুরোনো ভ্যারিয়েন্টের থেকে অনেক বেশি সংক্রামক বলে দাবি করেছেন বিজ্ঞানীরা।

 

Your Opinion

We hate spam as much as you do