শুক্রবার, দুপুর সাড়ে ৩ টে নাগাদ বাড়িতে বসেই তাস খেলছিলেন কংগ্রেস কর্মী ফুলচাঁদ শেখ। পরিবারের অভিযোগ, আচমকা বাড়িতে ঢুকে ফুলচাঁদকে লক্ষ্য করে গুলি চালায় ৫-৭ জন দুষ্কৃতী। পরপর ৬টি গুলি করা হয় বলে দাবি পরিবারের। তৃণমূলের বিরুদ্ধে খুনের অভিযোগ তুলেছে পরিবার। কংগ্রেসের দাবি, শুক্রবারই পুরনো একটি মামলায় জেল থেকে ছাড়া পান ফুলচাঁদ শেখ। তাঁকে মিথ্যে মামলায় ফাঁসিয়েছিল তৃণমূল।
পঞ্চায়েত ভোট ঘোষনার পরদিনই খড়গ্রামে খুন কংগ্রেস কর্মী, প্রতিবাদ অধীর চৌধুরীর
Jun 10, 2023
পঞ্চায়েত ভোটের আগে খুন এক কংগ্রেস কর্মী। খড়গ্রামে ১ কংগ্রেস কর্মীকে খুনের ঘটনায় অভিযোগের তির তৃণমূল আশ্রিত দুষ্কৃতিদের দিকে।ঘটনার জেরে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। তৃণমূলের দিকে তোপ দেগে তিনি জানিয়েছেন, 'খড়গ্রাম প্রশাসনের মদতে অভিযুক্ত হামলা চালিয়েছে, আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ করব।তৃমমূল ব্যালটের নির্বাচন চাই, না বুলেটের নির্বাচন চাই?আমরা তৃণমূল কংগ্রেসকে রক্তের রাজনীতি করতে দেব না ' বলে জানান তিনি।
পঞ্চায়েতের ভোট ঘোষণার ২৪ ঘণ্টার মধ্য়েই ঝরে গেল প্রাণ। তৃণমূলের বিরুদ্ধে খুনের অভিযোগ তুলেছে নিহত কংগ্রেস কর্মীর পরিবার ও কংগ্রেস নেতৃত্ব। বৃহস্পতিবার বিকেলে, পঞ্চায়েতে ভোটের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। শুক্রবার সকাল থেকে শুরু হয়েছে মনোনয়ন পত্র জমা করা। আর বিকেলেই ঝরল রক্ত! মুর্শিদাবাদের খড়গ্রামের রতনপুর অঞ্চলে বাড়িতে ঢুকে গুলি করা হল কংগ্রেস কর্মীকে। আহত হয়েছেন তাঁর পরিবার ও প্রতিবেশীদের ৪ জন।-
শুক্রবার, দুপুর সাড়ে ৩ টে নাগাদ বাড়িতে বসেই তাস খেলছিলেন কংগ্রেস কর্মী ফুলচাঁদ শেখ। পরিবারের অভিযোগ, আচমকা বাড়িতে ঢুকে ফুলচাঁদকে লক্ষ্য করে গুলি চালায় ৫-৭ জন দুষ্কৃতী। পরপর ৬টি গুলি করা হয় বলে দাবি পরিবারের। তৃণমূলের বিরুদ্ধে খুনের অভিযোগ তুলেছে পরিবার। কংগ্রেসের দাবি, শুক্রবারই পুরনো একটি মামলায় জেল থেকে ছাড়া পান ফুলচাঁদ শেখ। তাঁকে মিথ্যে মামলায় ফাঁসিয়েছিল তৃণমূল। মুর্শিদাবাদ পুলিশ জেলার এসপি জানিয়েছেন, ব্যক্তিগত আক্রোশ না অন্য কোনও কারণে খুন তা খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
রাজ্যে অবাধ ও সুষ্ঠ নির্বাচনের দাবিতে এবার রাজ্যপাল সিভি আনন্দ বোসকে চিঠি লিখলেন কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। জুলাই মাসের ৮ তারিখে পঞ্চায়েতের দিনক্ষন স্থির করা হয়েছে। সেই উদ্দেশ্যে রাজ্যের বিভিন্ন জায়গাতে শুরু হয়েছে মনোনয়ন জমা দেওয়ার পর্ব। তবে মনোনয়ন জমা দেওয়ার দিন থেকেই বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত সংঘর্ষের ঘটনা দেখা গেছে।
চিঠিতে কংগ্রেস কর্মীর খুনের ঘটনা উল্লেখ করে এই রাজ্যে অবাধ ও সুষ্ঠ নির্বাচনের জন্য কেন্দ্রীয় বাহিনীর মাধ্যমে ভোট করানোর আবেদন জানান তিনি।
We hate spam as much as you do