১৯৯৬ সালের পর থেকে এই প্রথম সম্ভবত বাত্তিলাল বাইরোয়া হওয়া পর ধনঞ্জয়ই প্রথম দলিত ছাত্র যিনি সভাপতি হলেন।
JNU বাম ছাত্র সংসদের নতুন প্রেসিডেন্ট ধনঞ্জয় এক দলিত দরিদ্র ছাত্র
Mar 25, 2024
সংযুক্ত বাম ছাত্র সংগঠন গুলির দিল্লির জহরলাল নেহেরু ইউনিভার্সিটিতে বিপুল জয়ে এবং বিজেপি অনুমোদিত ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের শোচনীয় পরাজয় গোটা দেশে আলোড়ন সৃষ্টি করেছে । সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, এবং যুগ্ম সম্পাদক পদে চারটিতেই বামপন্থী ছাত্র সংগঠন গুলি জিতেছে । বিহারের দলিত ঘর থেকে উঠে আসা গবেষক ছাত্র ধনঞ্জয় সভাপতি পদে নির্বাচিত হয়েছেন।
কে এই ধনঞ্জয়?
বাম ছাত্র সংগঠনগুলির মধ্যে উল্লেখযোগ্য ভারতের ছাত্র ফেডারেশন (SFI )অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (AISA) ডেমোক্রেটিক স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (DSA) এবং অল ইন্ডিয়া স্টুডেন্ট ফেডারেশন ((AISF) যৌথভাবে লড়াই করেছিল রাষ্ট্রক্ষমতার অধিকারী রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের RSS সরাসরি পরিচালিত অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের (ABVP) সংগঠনের সাথে।
মোট ১৯ জন প্রার্থী কেন্দ্রীয় প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিল। যার মধ্যে আটজনই প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বী ছিল
প্রেসিডেন্ট পদে ধনঞ্জয় এবিভিপির উমেশচন্দ্র আজমিরা কে 922 ভোটে, ভাইস প্রেসিডেন্ট পদে অভিজিৎ ঘোষ এবিভিপির দীপিকা শর্মা কে 927 ভোটে পরাজিত করেন। সাধারণ সম্পাদক পদে প্রিয়াংশি আর্য (বিরসা আম্বেদকর ফুলে স্টুডেন্ট অ্যাসোসিয়েশন যারা বাম সমর্থিত) এবিভিপির অর্জুন আনন্দকে ৯২৬ ভোটে পরাজিত করেন। যুগ্ম সম্পাদক পদে বামপন্থী ছাত্র মহম্মদ সাজিদ এবিভিপির গোবিন্দ ডাংগিকে ৫০৮ ভোটে পরাজিত করে।
বিহারের গয়ার বাসিন্দা দরিদ্র দলিত পরিবার থেকে আসা ধনঞ্জয় স্কুল অফ আর্টস এন্ড এস্থেটিকসের গবেষণারত পিএইচডি ছাত্র।
১৯৯৬ সালের পর থেকে এই প্রথম সম্ভবত বাত্তিলাল বাইরোয়া হওয়া পর ধনঞ্জয়ই প্রথম দলিত ছাত্র যিনি সভাপতি হলেন।
পিটিআইকে দেওয়া একটি সাক্ষাৎকারে ধনঞ্জয় জানিয়েছেন যে জেএনইউ এর এই ফলাফল দেশজুড়ে ঘৃণা এবং হিংসার যে রাজনীতি চলছে তার বিরুদ্ধে একটি মত।
"জেএনইউর জয় এই ঘৃণা এবং হিংসার রাজনীতির বিরুদ্ধে একটি উদাহরণ।তারা এই রাজনীতিকে বর্জন করেছেন। ছাত্ররা আমাদের ওপর ভরসা রেখেছেন।আমরা ছাত্রদের অধিকার এবং কাজ এর জন্য লড়াই করে যাব।
ক্যাম্পাসের মধ্যে মহিলাদের নিরাপত্তা, অনিয়ন্ত্রিত ফি, ছাত্রভাতা বৃদ্ধি, বিশ্ববিদ্যালয়ের মধ্যের ইনফ্রাস্ট্রাকচার এবং জল সংকট আমাদের প্রধান এজেন্ডা"
বামপন্থীদের 4-0 আসনে 100% গরিষ্ঠতা গেরুয়া পন্থীদের চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়ে জেএনই উ বামপন্থার ঘাঁটি হিসেবে চিহ্নিত রইলো, নিঃসন্দেহে ভারতবর্ষের অত্যন্ত গুরুত্বপূর্ণ লোকসভা নির্বাচনের আগে ভারতবর্ষের সবচেয়ে মেধাবী ছাত্র-ছাত্রীদের একটি প্রতিষ্ঠানের বৃহত্তম অংশের ছাত্রছাত্রীদের এই রায় একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত। আগামী দিনে ভারতবর্ষ কোন পথে যাবে সেই পথ দেখাবে।
We hate spam as much as you do