Tranding

10:11 AM - 04 Feb 2026

Home / National / উত্তপ্ত নাগাল্যান্ড, সংসদ উত্তাল, অকারণ গুলিতে ১৪ গ্রামবাসী হত্যা কেন? বিবৃতি চাই অমিত শাহ-র

উত্তপ্ত নাগাল্যান্ড, সংসদ উত্তাল, অকারণ গুলিতে ১৪ গ্রামবাসী হত্যা কেন? বিবৃতি চাই অমিত শাহ-র

গ্রামবাসীর মৃত্যুর ঘটনায় ফুঁসছে উত্তর-পূর্বের রাজ্যটি। দেশ জুড়ে নিন্দার ঝড়। সোমবার শুরুতেই যার আঁচ পড়ল সংসদের উভয়কক্ষে। নাগাল্যান্ডের ঘটনার প্রেক্ষিতে আজ সংসদে বিবৃতি দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। লোকসভায় এ দিন বিরোধীদের প্রশ্নের মুখে শাহ-র বিবৃতি দেওয়ার বিষয়টি জানিয়েছেন সংসদীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী।

উত্তপ্ত নাগাল্যান্ড,  সংসদ উত্তাল, অকারণ গুলিতে ১৪ গ্রামবাসী হত্যা কেন? বিবৃতি চাই অমিত শাহ-র

উত্তপ্ত নাগাল্যান্ড,  সংসদ উত্তাল, অকারণ গুলিতে ১৪ গ্রামবাসী হত্যা কেন? বিবৃতি চাই অমিত শাহ-র

সেনা এত কেন ভুল করল? কেন চিনতে পারল না? কি করছিল ইনটেলিজেন্স দপ্তর?
এ দিন লোকসভায় অধিবেশনের শুরুতেই নাগাল্যান্ড ইস্যুতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-র বিবৃতি দাবি করেন বিরোধী দলগুলি।

প্রথমে গত কাল রাতে তথাকথিত  ভুল বোঝাবুঝির জেরে নিরীহ, নিরস্ত্র ৬ জন গ্রামবাসীকে গুলি করে হত্যা। তার পরে দেহ নিতে আসা গ্রামবাসীদের উপরে আরও এক প্রস্ত গুলিচালনা। মৃত্যু ১০ জনের। গ্রামবাসীদের আক্রমণে হত সেনার এক প্যারা কমান্ডো। তার পরে আবার আজ বিকেলে উত্তেজিত জনতা আসাম রাইফেলসের শিবিরে হানা দিলে তৃতীয় দফায় সংঘর্ষ। হত অন্তত ২। অগ্নিগর্ভ নাগাল্যান্ডের মন জেলায় এখনও পর্যন্ত নিহতের সংখ্যা ১৬। জখম বহু। উত্তেজনা এড়াতে রাজ্য সরকার মন জেলায় মোবাইল ইন্টারনেট, ডেটা পরিষেবা, এসএমএস পরিষেবা বন্ধ করে দেয়। পরে অবশ্য পরিষেবা ফের চালু করা হয়

 গ্রামবাসীর মৃত্যুর ঘটনায় ফুঁসছে উত্তর-পূর্বের রাজ্যটি। দেশ জুড়ে নিন্দার ঝড়। সোমবার শুরুতেই যার আঁচ পড়ল সংসদের উভয়কক্ষে। নাগাল্যান্ডের ঘটনার প্রেক্ষিতে আজ সংসদে বিবৃতি দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। লোকসভায় এ দিন বিরোধীদের প্রশ্নের মুখে শাহ-র বিবৃতি দেওয়ার বিষয়টি জানিয়েছেন সংসদীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী।

এ দিন লোকসভায় অধিবেশনের শুরুতেই নাগাল্যান্ড ইস্যুতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-র বিবৃতি দাবি করেন বিরোধী দলগুলি। চলে চেঁচামিচি। এর মধ্যেই লোকসভায় তৃণমূল নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘নাগাল্যান্ড ইস্যিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দেশকে অবগত করুক, এই সাধারণ দাবি করছি।’ কংগ্রেস শিবির থেকেও অনিত শাহ-র জবাব দাবি করা হয়। এরপরই সংসদীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী বলেন, ‘আজই লোকসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নাগাল্যান্ডের ঘটনায় বিবৃতি দেবেন।’

‘কেন পরে, এখনই নয়? শুরুতেই স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতি দেওয়া উচিত ছিল।’ পাল্টা জানান লোকসভার কংগ্রেস নেতা অধীর চৌধুরী। তখনই লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা জানান, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী লিখিত ভাবে তাঁকে জানিয়েছেন যে, সোমবারই তিনি বিবৃতি দেবেন।

রবিবার সেনার গুলিতে নাগাল্যান্ডের মন জেলায় ১৪ নিরাপরাধ গ্রামবাসীর মৃত্যুর ঘটনা সামনে আসতেই তদন্তের আশ্বাস দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র স্বরাষ্ট্রমন্ত্রী। টুইটে গভীর শোক প্রকাশ করেন তিনি। জানিয়েছিলেন, রাজ্য সরকার বিশেষ তদন্তকারী দল বা সিট গঠন করে তদন্ত করবে। ন্যায় বিচার পাবে নিহত গ্রামবাসীদের পরিবার।

এ দিকে রাজ্যসভা দুপুর ১২টা পর্যন্ত মুলতুবি করে দেওয়া হয়। নাগাল্যান্ড ইস্যুতে কয়েকজন বিরোধী দলের সদস্য হইচই জুড়তেই চেয়ারপার্সন বেঙাকইয়া নাইডু জানান, জিরো আওয়ার বাতিল করা হচ্ছে। কয়েক জন সাংসদের জন্য ১২টা পর্যন্ত ৫০ মিনিটের জন্য মুলতুবি করা হচ্ছে অধিবেশন।

ছবি ঋন - telegraph 

Your Opinion

We hate spam as much as you do