Tranding

11:57 AM - 04 Feb 2026

Home / National / মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিক গ্রেপ্তার , দাউদ যোগ অভিযোগ! বললেন ‘‌নত হব না’‌

মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিক গ্রেপ্তার , দাউদ যোগ অভিযোগ! বললেন ‘‌নত হব না’‌

১৫ ফেব্রুয়ারি ১০ জায়গায় তল্লাশি চালায় ইডি। তার মধ্যে রয়েছে দাউদের মৃতা বোন হাসিনা পার্কার, ভাই ইকবাল কাসকার, ডন ছোটা শাকিলের শালা সেলিম ফ্রুটের ডেরায়। হেপাজতে নেয় দাউদের ভাই কাসকারকে। তখনই নবাব মালিকের কিছু সম্পত্তি হদিশ পান ইডি অফিসাররা।

মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিক গ্রেপ্তার , দাউদ যোগ অভিযোগ! বললেন ‘‌নত হব না’‌

মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিক গ্রেপ্তার , দাউদ যোগ অভিযোগ! বললেন ‘‌নত হব না’‌

 ডন দাউদের সঙ্গে যোগ!‌ তার সঙ্গীদের সঙ্গে লেনদেন!‌ এই অভিযোগে প্রথমে সকাল থেকে জেরা করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

তার পর বিকেলে গ্রেপ্তার করা হল মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিককে। এনসিপি নেতা তথা রাজ্যে মন্ত্রী যদিও হেপাজতে ঢোকার সময় জোর গলায় বলেছেন, মাথা নত করবেন না। মহারাষ্ট্রের শাসকদল এনসিপি আর শিবসেনা এসবের নেপথ্যে রাজনৈতিক স্বার্থই দেখছে। বুধবার ইডি–র দপ্তর থেকে বের করে নবাব মালিককে মেডিকেল পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। তখন সেখানে উপস্থিত ছিলেন সাংবাদিকরা। তাঁদের উদ্দেশে হাত মুঠো করে শূন্যে ছোড়েন নবাব। বলেন, ‘‌আমরা লড়াই করব এবং জিতব। সকলের মুখোশ খুলে দেব।’‌  সূত্রের খবর, নবাব মালিকের বিরুদ্ধে অভিযোগ, তিনি দাউদের সঙ্গীদের টাকা পাঠিয়েছেন। 

তাদের সঙ্গে জমির চুক্তিও করেছেন। সে কারণেই ভোর ৬টায় তাঁর বাড়িতে যান ইডি অফিসাররা। তাঁকে এক ঘণ্টা জেরার পর নিয়ে আসা হয় মুম্বইতে ইডি–র দপ্তরে। প্রায় আট ঘণ্টা জেরা চলে। তার পরেই গ্রেপ্তার করা হয় ৬২ বছরের এই মন্ত্রীকে। 

১৫ ফেব্রুয়ারি ১০ জায়গায় তল্লাশি চালায় ইডি। তার মধ্যে রয়েছে দাউদের মৃতা বোন হাসিনা পার্কার, ভাই ইকবাল কাসকার, ডন ছোটা শাকিলের শালা সেলিম ফ্রুটের ডেরায়। হেপাজতে নেয় দাউদের ভাই কাসকারকে। তখনই নবাব মালিকের কিছু সম্পত্তি হদিশ পান ইডি অফিসাররা।  

এই প্রসঙ্গে এনসিপি শারদ পাওয়ার বলেন, দাউদ যোগ খুঁজে এভাবে নেতাদের কলঙ্কিত করার চেষ্টা হয়। ২৫ বছর আগে তাঁর বিরুদ্ধেও এই অভিযোগ আনা হয়েছিল। তখন তিনি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী। এখন নিশানায় নবাব। শিবসেনা নেতা সঞ্জয় রাউতের অভিযোগ, বিজেপি নিজের স্বার্থে কেন্দ্রীয় সংস্থাগুলোকে চালনা করছে। এই অভিযোগ তুলে এনসিপি–র দপ্তরের কাছে সকাল থেকে প্রতিবাদ জানিয়েছেন দলীয় কর্মীরা। বিজেপি অবশ্য কোনও অভিযোগ মানেনি। জানিয়েছে, দাউদের সঙ্গীদের থেকে জমি কিনেছেন নবাব। প্রসঙ্গত, গত বছর নবাব মালিকের জামাইকে মাদক কাণ্ডে গ্রেপ্তার করেছিল এনসিবি।

Your Opinion

We hate spam as much as you do