কংগ্রেস কর্মী সমর্থকদের বাড়ি ভাঙচুর, গুলি চালানোর অভিযোগ। পাল্টা কংগ্রেসে কর্মীদের বিরুদ্ধে তৃণমূল কর্মীদের মারধরের অভিযোগ। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুখুরিয়া থানার পুলিশ। উত্তপ্ত এলাকা ঘটনা স্থলে কেন্দ্রীয় বাহিনী। বাম-কংগ্রেসের অভিযোগ, ভোটের প্রাক্কালে এলাকায় সন্ত্রাসের বাতাবরণ তৈরি করতে বাম-কংগ্রেসের জোট কর্মীদের বেধড়ক মারধর, বাড়ি ভাঙচুর সহ বেশ কয়েক রাউন্ড গুলি চালায় শাসক দল তৃণমূলের বিরুদ্ধে।
রতুয়ায় কংগ্রেস কর্মীর বাড়িতে তৃণমূলের ভাঙচুর, গুলি পাল্টা প্রতিরোধে আহত দুপক্ষ
July 07, 2023,
মালদহের রতুয়া দু’নম্বর ব্লকের পরাণপুর পঞ্চায়েতের চাঁদপুর এলাকায় ভোটের আগেই হিংসা ছাড়াল এলাকা জুড়ে। তৃণমূল কংগ্রেস ও কংগ্রেস কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে উত্তপ্ত গোটা এলাকা। আহত দুইপক্ষের আটজন। আহতরা মালদহ মেডিক্যাল ও স্থানীয় আড়াইডাঙা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন।
কংগ্রেস কর্মী সমর্থকদের বাড়ি ভাঙচুর, গুলি চালানোর অভিযোগ। পাল্টা কংগ্রেসে কর্মীদের বিরুদ্ধে তৃণমূল কর্মীদের মারধরের অভিযোগ। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুখুরিয়া থানার পুলিশ। উত্তপ্ত এলাকা ঘটনা স্থলে কেন্দ্রীয় বাহিনী। বাম-কংগ্রেসের অভিযোগ, ভোটের প্রাক্কালে এলাকায় সন্ত্রাসের বাতাবরণ তৈরি করতে বাম-কংগ্রেসের জোট কর্মীদের বেধড়ক মারধর, বাড়ি ভাঙচুর সহ বেশ কয়েক রাউন্ড গুলি চালায় শাসক দল তৃণমূলের বিরুদ্ধে।
কংগ্রেস কর্মী শেখ মান্তু জানান, রাত্রিবেলা কংগ্রেস কর্মীরা ক্যাম্প বসেছিলেন। ঠিক সেই সময় পরানপুর পঞ্চায়েতের প্রাক্তন তৃণমুল প্রধান ইয়াসমিন বিবির স্বামী শেখ সাহাজাহান দলবল নিয়ে কংগ্রেস কর্মী সর্মথকদের ওপর হামলা চালায়। শাসিয়ে যায় কংগ্রেসে যেন একটিও ভোট না পরে। সব ভোট যেন তৃণমুল কংগ্রেসকে দেওয়া হয়। এই নিয়ে বচসা শুরু হতেই পরপর পাঁচজন কংগ্রেস কর্মী সর্মথকদের বাড়িতে চড়াও হয়ে ভাঙচুর করে বলে অভিযোগ।
ঘটনায় সাত জন কংগ্রেস কর্মী আহত হয়। বর্তমানে চারজন মালদহ মেডিকেল ও তিনজন স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন। পাল্টা তৃণমুলের চেয়ারম্যান শেখ সাহা জাহানের অভিযোগ জোটের কর্মী সর্মথকরা সন্ত্রাস করার জন্য বেশ কিছুদিন ধরে গ্রামের মানুষদের ভয় দেখাছে। তাই বাধ্য হয়ে গ্রামের মানুষ প্রতিবাদ করেছি। দুইপক্ষই পুখুরিয়া থানায় অভিযোগ দায়ের করেছ। বর্তমানে এলাকায় মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনী। থমথমে রয়েছে গ্রামের পরিবেশ।
We hate spam as much as you do