সাধারণ সভায় বক্তব্য রাখেন কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সর্বভারতীয় সংগঠন AIFUCTO-র সাধারণ সম্পাদক অধ্যাপক অরুণ কুমার। এই সভায় যে চারটি প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে সেগুলি হল - SACT শিক্ষকদের অবর্ণনীয় যন্ত্রণা, শিক্ষার উপর কেন্দ্র ও রাজ্যের দ্বিমুখী আক্রমণ, পশ্চিমবঙ্গের শিক্ষাক্ষেত্রে সর্বস্তরে দুর্নীতি এবং ডি এ-র বঞ্চনার প্রতিবাদ। এই সম্মেলন মঞ্চ থেকে জাতীয় শিক্ষানীতি -২০২০ প্রত্যাহারের দাবিতে, রাজ্যের শিক্ষাক্ষেত্রকে দুর্নীতিমুক্ত করতে ধারাবাহিক আন্দোলনের মধ্য দিয়ে জনমত গঠনের পাশাপাশি প্রাপ্য ডি এ আদায়ের লক্ষ্যে সর্বাত্মক আন্দোলনের ডাক দেওয়া হয়।
ওয়েবকুটা'র সম্মেলনে আহ্বান শিক্ষা বাঁচাতে পথেই নামতে হবে
১২ ফেব্রুয়ারি ২০২৩
সাফল্যের সাথে সম্পন্ন হল পশ্চিমবঙ্গ কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ৯৪তম বার্ষিক সাধারণ সভা ও ৮৪তম সম্মেলন। এই উপলক্ষে ১১-১২ ফেব্রুয়ারি, ২০২৩ গোলপার্ক রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অব কালচার-এর বিবেকানন্দ হলে সারা রাজ্য থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ১১ ফেব্রুয়ারি, ২০২৩ সম্মেলন শুরু হয় "স্বাধীনতার ৭৫ বছর: দেশের শিক্ষাচিত্র" শীর্ষক জাতীয় পর্যায়ের আলোচনা চক্রের মধ্য দিয়ে। ওই আলোচনাচক্রে অংশগ্রহণ করেন অধ্যাপক শোভনলাল দত্তগুপ্ত, অধ্যাপক তরুণ কান্তি নস্কর এবং বিশিষ্ঠ সাংবাদিক শ্রী অনিবার্ণ চট্টপাধ্যায়।
এই আলোচনাচক্রে সভাপতিত্ব করেন অধ্যাপক শুভোদয় দাশগুপ্ত।
দ্বিতীয়ার্ধে ৮৪তম সম্মেলনের উদ্বোধন করেন বিশিষ্ঠ অর্থনীতিবিদ অধ্যাপক প্রভাত পট্টনায়ক। সম্মেলনে সভাপতিত্ব করেন অধ্যাপক শ্যামল চক্রবর্তী। সম্মেলনের সাফল্য কামনা করে বক্তব্য রাখেন স্বামী সুপর্ণানন্দজী মহারাজ। ১২ ফেব্রুয়ারি, ২০২৩ অনুষ্ঠিত হয় ৯৪তম সাধারণ সভা। সম্পাদকীয় প্রতিবেদনের উপর বিভিন্ন জেলা আগত পয়ত্রিশ জন প্রতিনিধি আলোচনায় অংশগ্রহন করেন। সর্বসম্মতিক্রমে বিগত বছরের আয়-ব্যয়ের হিসাব সহ সম্পাদকীয় প্রতিবেদন গৃহীত হয়।
সাধারণ সভায় বক্তব্য রাখেন কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সর্বভারতীয় সংগঠন AIFUCTO-র সাধারণ সম্পাদক অধ্যাপক অরুণ কুমার। এই সভায় যে চারটি প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে সেগুলি হল - SACT শিক্ষকদের অবর্ণনীয় যন্ত্রণা, শিক্ষার উপর কেন্দ্র ও রাজ্যের দ্বিমুখী আক্রমণ, পশ্চিমবঙ্গের শিক্ষাক্ষেত্রে সর্বস্তরে দুর্নীতি এবং ডি এ-র বঞ্চনার প্রতিবাদ। এই সম্মেলন মঞ্চ থেকে জাতীয় শিক্ষানীতি -২০২০ প্রত্যাহারের দাবিতে, রাজ্যের শিক্ষাক্ষেত্রকে দুর্নীতিমুক্ত করতে ধারাবাহিক আন্দোলনের মধ্য দিয়ে জনমত গঠনের পাশাপাশি প্রাপ্য ডি এ আদায়ের লক্ষ্যে সর্বাত্মক আন্দোলনের ডাক দেওয়া হয়।
সম্মেলন মঞ্চ থেকে আগামী দুবছরের কর্মসমিতির পদাধিকারী হিসাবে নির্বাচিত হলেন:
সভাপতি - অধ্যাপক শুভোদয় দাশগুপ্ত।
সাধারণ সম্পাদক - অধ্যাপক কেশব ভট্টাচার্য। সহ সভাপতি - অধ্যাপক প্রবোধ মিশ্র এবং অধ্যাপক মানস জানা।
কোষাধ্যক্ষ - অধ্যাপক সুবীর বিশ্বাস।
We hate spam as much as you do