প্রসঙ্গত ২০০৩ সালে আরএসএস পশ্চিমবঙ্গ থেকে বামফ্রন্ট সরকার সরাবার জন্য মমতা ব্যানার্জিকে "সাক্ষাত্ মা দূর্গা " আখ্যায় ভূষিত করেছিল। মমতা ব্যানার্জি বলেছিলেন আরএসএস রাই প্রকৃত দেশপ্রেমিক।
আরএসএস এর দূর্গাকে মাথায় পা রাখতে বললেন মোদি
বাঁকুড়ার জনসভায় মোদি বললেন" চাইলে দিদি আমার মাথায় পা রাখতে পারেন" তৃণমূলের দেওয়াল লিখন নিয়ে কটাক্ষ মোদী। প্রসঙ্গত ২০০৩ সালে আরএসএস পশ্চিমবঙ্গ থেকে বামফ্রন্ট সরকার সরাবার জন্য মমতা ব্যানার্জিকে "সাক্ষাত্ মা দূর্গা " আখ্যায় ভূষিত করেছিল। মমতা ব্যানার্জি বলেছিলেন আরএসএস রাই প্রকৃত দেশপ্রেমিক। এরা যদি তাকে ১% সাহায্য করেন , তাহলে তিনি বামফ্রন্ট সরকার হঠাতে পারবেন।
তারপর নদী দিয়ে অনেক জল গড়িয়ে গেছে। এখন বিজেপি কেন্দ্রে , তৃনমুল রাজ্যে ক্ষমতায় । এবারের রাজ্যে বিধানসভার ভোট প্রচারে বাঁকুড়ায় বক্তৃতা করে মোদি বলেন তার মাথায় পা রাখার কথা। লাথি মারার চেষ্টা কথা। তৃনমুলের একটা দেওয়াল লিখন থেকে এই কথা এসেছে।
রাজ্যের নির্বাচন প্রচারে প্রতি সপ্তাহে দুবার করে মোদি আর অমিত শা আসছেন। পশ্চিমবঙ্গের নেতাদের ওপর বিজেপির সেরকম ভরসা নেই। আর খবরের মাধ্যমে রোজই মমতা ব্যানার্জির হুইলচেয়ারের ছবি। যন্ত্রণায় বিধ্বস্ত বাংলার মানুষ একটি গুরুত্বপূর্ণ ভোটে দায়িত্ববানদের কাজ থেকে শুধুই গরম গরম ভাষন শুনছেন। ওদিকে বামপন্থীদের বক্তব্য বামপন্থীদের বিরুদ্ধে মোদি মানে আরএসএস আর তৃণমূল ঐক্যবদ্ধ । যার কারনেই আজ থেকে মাত্র সতেরো বছর আগেই মমতা ব্যানার্জিকে মা দূর্গা বলা হয়েছিল।
ছবি- the telegraph
We hate spam as much as you do