Tranding

04:37 PM - 22 Mar 2026

Home / National / উস্কানি দিয়েছেন অমিত শাহ, ওর বিরুদ্ধে কর্ণাটক কংগ্রেসের অভিযোগ দায়ের পুলিশে

উস্কানি দিয়েছেন অমিত শাহ, ওর বিরুদ্ধে কর্ণাটক কংগ্রেসের অভিযোগ দায়ের পুলিশে

মোদী-শাহ দফায় দফায় কর্নাটকে প্রচার চালালেও বিজেপিতে ভাঙন কিন্তু রুখতে পারছেন না। গতকাল কর্নাটকে প্রচারে এসে অমিত শাহ কংগ্রেসকে নিশানা করে বলেছিলেন, কংগ্রেস ক্ষমতায় থাকলে কর্নাটকে দাঙ্গা আটকানো যেত না। তার পরেই কংগ্রেস সরব হয়।

উস্কানি দিয়েছেন অমিত শাহ, ওর বিরুদ্ধে কর্ণাটক  কংগ্রেসের অভিযোগ দায়ের  পুলিশে

উস্কানি দিয়েছেন অমিত শাহ, ওর বিরুদ্ধে কর্ণাটক  কংগ্রেসের অভিযোগ দায়ের  পুলিশে

April 27, 2023

কর্নাটকে ভোটের আগে একেবারে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করল কংগ্রেস। দলের শীর্ষ নেতা রণদীপ সূর্যেওয়ালার নেতৃত্বে কংগ্রেস নেতারা থানায় অভিযোগ জানান।

অমিত শাহের বিরুদ্ধে দাঙ্গায় উস্কানি দেওয়ার অভিযোগ করেছেন তাঁরা। কর্নাটকে ভোটের আগে সংঘর্ষ এবং অশান্তি নিয়ে উস্কানি মূলক মন্তব্য করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তারই প্রতিবাদে থানায় অভিযোগ জানান কংগ্রেস নেতারা।

কর্নাটকে কংগ্রেসের প্রচার এখন তুঙ্গে। বিজেপি একটু অসুবিধা জনক অবস্থাতেই রয়েছে। দলে দলে বিজেপি নেতা যোগ দিতে শুরু করেছেন কংগ্রেসে। তাতে চাপ বেড়েছে গেরুয়া শিবিরে। ইয়েদুরাপ্পা বনাম বোম্মাই গোষ্ঠীর দ্বন্দ্বের কারণেই বিজেপির অন্দরে ফাটল ক্রমশ চওড়া হতে শুরু করেছে ভোটের মুখে।

মোদী-শাহ দফায় দফায় কর্নাটকে প্রচার চালালেও বিজেপিতে ভাঙন কিন্তু রুখতে পারছেন না। গতকাল কর্নাটকে প্রচারে এসে অমিত শাহ কংগ্রেসকে নিশানা করে বলেছিলেন, কংগ্রেস ক্ষমতায় থাকলে কর্নাটকে দাঙ্গা আটকানো যেত না। তার পরেই কংগ্রেস সরব হয়।

কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে প্রচারের মঞ্চ থেকে কংগ্রেস বিরুদ্ধে আক্রমণ শানাতে গিয়ে উস্কানি দিচ্ছেন ভয় দেখাচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তারপরেই বেঙ্গালুরুর হাইগ্রাউন্ড থানায় গিয়ে অমিত শাহের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে আসেন রণদীপ সূর্যেওয়ালা, ডিকে শিবকুমার সহ একাধিক কংগ্রেস নেতা।

গত মঙ্গলবার কর্নাটকের বালাগভিতে নির্বাচনী প্রচার সভায় দাঙ্গা নিয়ে উস্কানি মূলক মন্তব্য করেছেন অমিত শাহ। এমনই অভিযোগ করেছেন কংগ্রেস নেতারা। কংগ্রেস ক্ষমতায় এলে রাজ্যে অশান্তি, সংঘর্ষ, দাঙ্গা বাড়বে বলে দাবি করেছিলেন তিনি।

Your Opinion

We hate spam as much as you do