মেটেলি এরিয়ায় মিছিলের উপর তৃণমূলের লোকেরা হামলা চালায়। সেখানে প্রার্থী তাপসী রায়ের স্বামী মনোতোষ রায় ছিলেন। প্রার্থীর ভাই ছিলেন। সকলের উপরই হামলা হয়। কাটা পাথর, বাঁশ দিয়ে সিপিআইএম সমর্থকদের উপর হামলা করা হয়। পার্টির পক্ষ থেকে বলা হয় হাসপাতালের আহতদের সামলে থানায় অভিযোগ নথিভুক্ত করা হবে।
মেটেলিতে সিপিআইএমের মিছিলে ইট, পাথর ছুঁড়ল তৃণমূল অভিযোগ। উত্তেজনা তুঙ্গে
Jul 02, 2023
পঞ্চায়েত ভোটের আগে শেষ রবিবারের প্রচার। শেষবেলার উত্তপ্ত হয়ে উঠল মেটেলি । সিপিআইএমের প্রচার মিছিলের উপর তৃণমূলের হামলার অভিযোগ। পাল্টা অভিযোগ করেছে তৃণমূলও। এই ঘটনায় কমপক্ষে ১০ জন আহত হয়েছেন বলে খবর। উভয়পক্ষেরই লোক রয়েছেন। এদিন এই ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে মেটেলি ব্লকের মাথা চুলকা এলাকা। অভিযোগ, এই ঘটনায় সিপিআইএমের প্রার্থীর উপরও ইটের আঘাত আসে। মেটেলি ব্লকের বিধাননগর গ্রামপঞ্চায়েতের অন্তর্গত মাথা চুলকা গ্রাম। সেখানেই এদিন প্রচারে বেরিয়েছিলেন সিপিআইএমের লোকজন। সেখানেই এই হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ। এরপরই খবর পেয়ে এলাকায় যায় মেটেলি থানার পুলিশ। আহতদের উদ্ধার করে মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে এলাকায় চরম উত্তেজনা থাকায় মোতায়েন করা হয় পুলিশ।
মেটেলি এরিয়ায় মিছিলের উপর তৃণমূলের লোকেরা হামলা চালায়। সেখানে প্রার্থী তাপসী রায়ের স্বামী মনোতোষ রায় ছিলেন। প্রার্থীর ভাই ছিলেন। সকলের উপরই হামলা হয়। কাটা পাথর, বাঁশ দিয়ে সিপিআইএম সমর্থকদের উপর হামলা করা হয়। পার্টির পক্ষ থেকে বলা হয় হাসপাতালের আহতদের সামলে থানায় অভিযোগ নথিভুক্ত করা হবে।
পাল্টা তৃণমূলের পক্ষ থেকে তাদের ওপর সিপিআইএমের মিছিল থেকে নাকি লাঠি নিয়ে তেড়ে আসে। মারধর করতে থাকে। এমনকী ইট পাটকেলও ছুড়তে থাকে। আমাদের ৫-৭ জন আহত হয়েছেন। এরমধ্যে তিনজন এই হাসপাতালে এসেছি। বাকিদের জলপাইগুড়ি নিয়ে যাওয়া হচ্ছে। এলাকার লোকজনের দাবি, ভোট যত এগিয়ে আসছে রাজনৈতিক অশান্তি তত বাড়ছে।
কিন্তু প্রশ্ন হল একটা মিছিল যাচ্ছে। সেই মিছিলের সামনে একদল তৃণমূল সমর্থক দাঁড়িয়ে কি করছিলেন।
We hate spam as much as you do