Tranding

10:27 AM - 04 Feb 2026

Home / Politics / আবার বোমাবাজি জগদ্দলে, অর্জুন সিং এর বাড়ি লক্ষ করে

আবার বোমাবাজি জগদ্দলে, অর্জুন সিং এর বাড়ি লক্ষ করে

নিশ্চিতভাবেই চটকল কারখানার অবাঙালী নিম্নবিত্ত শ্রমিক অধ্যুষিত এই এলাকায় এর আগে ২০১৯ এ সাম্প্রদায়িক সমস্যা দেখা গিয়েছে। যা অনেকাংশেই রাজনৈতিক প্ররোচিত। সাধারণ মানুষ শান্তি চায়।

আবার বোমাবাজি জগদ্দলে, অর্জুন সিং এর বাড়ি লক্ষ করে

আবার বোমাবাজি জগদ্দলে, অর্জুন সিং এর বাড়ি লক্ষ করে 


অশান্ত ভাটপাড়া, জগদ্দলে বোমা গুলির ট্রাডিসন চলছে। এবার অর্জুন সিং এর বাড়ির সামনে সিআরপিএফ (CRPF) প্রহরায় থাকাকালীন বোমা ছুড়ল দুস্কৃতীরা।


বুধবার সকালে আবার জগদ্দলে  সাংসদ অর্জুন সিংয়ের বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ। ভোর বেলা বোমা ছুড়ে পালায় দুস্কৃতীরা। সাংসদের বাড়ির সামনে সিআরপিএফ (CRPF) পাহাড়ায় থাকাকালীন বোমা ছুড়ে পালায় দুস্কৃতীরা। 

 

ঘটনার তদন্ত করছে জগদ্দল থানার পুলিস। ঘটনার সময়ে বাড়িতে ছিলেন না অর্জুন সিং। তিনি দিল্লিতে রয়েছেন। সকাল ৬.৩২ মিনিটে বোমাবাজি হয় তাঁর বাড়ির গেটে। সিআরপিএফের বাঙ্কার কাছে থাকলেও কিছু হয়নি । পর পর ৩টি বোমা ছোড়া হয়। 


তবে বোমাবাজির কারণ এখনও স্পষ্ট নয়। এর আগেও বোমা পড়েছে বিজেপি সাংসদের বাড়ির সামনে। কিন্তু তাঁর বাড়িতে হামলা এই প্রথম। অর্জুন সিংয়ের বাড়িতে হামলার ঘটনায় রাজ্য সরকারের বিরুদ্ধে টুইটারে তোপ রাজ্যপালের। জগদীপ ধনকড় লেখেন, ''পশ্চিমবঙ্গে হিংসার শেষ দেখা যাচ্ছে না। সাংসদের বাড়ির সামনে বোমাবাজি আইনশৃঙ্খলার পক্ষে উদ্বেগজনক।"
নিশ্চিতভাবেই চটকল কারখানার অবাঙালী নিম্নবিত্ত শ্রমিক অধ্যুষিত এই এলাকায় এর আগে ২০১৯ এ সাম্প্রদায়িক সমস্যা দেখা গিয়েছে। যা অনেকাংশেই রাজনৈতিক  প্ররোচিত। সাধারণ মানুষ শান্তি চায়।

Your Opinion

We hate spam as much as you do