সপা সুপ্রিমোর কথায়, ‘সবথেকে বেশি বেকার যুবক এখানকার। লকডাউনের সময় ফিরে আসা এবং যন্ত্রণাক্লিষ্ট শ্রমিকদের বেশিরভাগ এখানকার। কৃষকদের আয় দ্বিগুণ হয়নি। বুন্দেলখণ্ড থেকে এই পর্যন্ত বিজেপি (BJP) উন্নয়ন বন্ধ করে দিয়েছে, কর্মসংস্থান ছিনিয়ে নিয়েছে
উত্তরপ্রদেশে অখিলেশের কনফিডেন্স!
দুই দফাতেই সেঞ্চুরি করে ফেলেছি, তৃতীয় দফার অপেক্ষা
আজ তৃতীয় দফায় ৫৯টি আসনে বিধানসভা নির্বাচন চলছে উত্তরপ্রদেশে।
এরপরে আছে আরও চার দফা। তবে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবকে (Akhilesh Yadav) এখন থেকেই আত্মবিশ্বাসী দেখাচ্ছে। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে তিনি বললেন, প্রথম দুই দফাতেই নাকি তাঁর দল সেঞ্চুরি করে ফেলেছে। অখিলেশ বললেন, ‘প্রথম দুই দফাতেই আমরা একটা সেঞ্চুরি করে ফেলেছি। আগামী দুই দফাতেও আমরা অন্যদের থেকে এগিয়ে থাকব।’ আজ যে অংশে (১৬টি জেলার ৫৯টি আসন) ভোটগ্রহণ চলছে, ২০১৭ সালে তার মধ্যে মাত্র ন’টি আসনে জিতেছিল সপা (Samajwadi Party)। তাতেও আত্মবিশ্বাসে ভাটা পড়েনি অখিলেশের, বরং এখান থেকে সবথেক বেশি ভোট পাবেন বলে দাবি করলেন তিনি।
সপা সুপ্রিমোর কথায়, ‘সবথেকে বেশি বেকার যুবক এখানকার। লকডাউনের সময় ফিরে আসা এবং যন্ত্রণাক্লিষ্ট শ্রমিকদের বেশিরভাগ এখানকার। কৃষকদের আয় দ্বিগুণ হয়নি। বুন্দেলখণ্ড থেকে এই পর্যন্ত বিজেপি (BJP) উন্নয়ন বন্ধ করে দিয়েছে, কর্মসংস্থান ছিনিয়ে নিয়েছে।’ ২০২৪ সালের লোকসভা নির্বাচন যদি ফাইনাল হয়, উত্তরপ্রদেশের নির্বাচনকে ‘সেমিফাইনাল’ হিসেবে মনে করছে রাজনৈতিক মহল। যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) অ্যান্ড কোং ফের ক্ষমতায় আসবে কি না তা সময় বলবে। তবে এবার গেরুয়া শিবিরকে কড়া প্রতিদ্বন্দ্বিতার মুখে ফেলেছে অখিলেশের দল তা একবাক্যে স্বীকার করে নিয়েছেন সবাই। বিশেষ করে পশ্চিম ইউপিতে, যেখানে কৃষক অসন্তোষ দানা বেঁধেছিল, সেখানে বিজেপির অবস্থা অনেকটাই ঢিলে। তার ওপর নির্বাচনের কিছুদিন আগেই দলিত তাস খেলে অনেকটা চাপ দিয়েছিলেন অখিলেশ।
We hate spam as much as you do