Tranding

11:09 AM - 22 Mar 2026

Home / Politics / বহিরাগত জমায়েতের অভিযোগের মধ্যেই ১২ই ফেব্রু:রাজ্য পুলিশ দিয়েই ভোট করানোর সিদ্ধান্ত কমিশনের

বহিরাগত জমায়েতের অভিযোগের মধ্যেই ১২ই ফেব্রু:রাজ্য পুলিশ দিয়েই ভোট করানোর সিদ্ধান্ত কমিশনের

কলকাতা পুরসভার মতোই এই চার পুরনিগমে উপযুক্ত নিরাপত্তার ব্যবস্থা করেছে কমিশন। যদিও হাজার নিরাপত্তা সত্ত্বেও কলকাতার পুরভোটে বিক্ষিপ্ত অশান্তির অভিযোগ এসেছিল বিরোধী শিবিরের তরফে। আসানসোল, শিলিগুড়ি, চন্দননগরে যাতে সেটুকুও না হয়, সেজন্য পুলিশ প্রশাসন এবং নির্বাচন কমিশন দুই শিবিরই কোমর বেঁধে নামছে।

বহিরাগত জমায়েতের অভিযোগের মধ্যেই ১২ই ফেব্রু:রাজ্য পুলিশ দিয়েই ভোট করানোর সিদ্ধান্ত কমিশনের

বহিরাগত জমায়েতের অভিযোগের মধ্যেই ১২ই ফেব্রু:রাজ্য পুলিশ দিয়েই ভোট করানোর সিদ্ধান্ত কমিশনের


রাজ্য পুলিশ দিয়েই হবে ১২ ফেব্রুয়ারির চার পুরভোট। সিদ্ধান্ত নিল রাজ্য নির্বাচন কমিশন। বিজেপির মামলার প্রেক্ষিতে শুক্রবারই কলকাতা হাইকোর্ট জানতে চেয়েছিল বিধাননগর পুরভোট কেন্দ্রীয় বাহিনী দিয়ে করার বিষয়ে কী ভাবছে কমিশন। আদালতে কমিশন জানিয়ে দেয় এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত তারা নিয়ে ফেলেছে। বিধাননগর, শিলিগুড়ি, চন্দননগর এবং আসানসোল পুরভোট রাজ্য পুলিশের তত্ত্বাবধানেই করানো হবে।


এদিকে বিধাননগরে বহিরাগতর ভিড় বাড়ছে। গত ২০১৫ সালে তিক্ত অভিজ্ঞতা আছে সাধারণ মানুষের। সেই অভিজ্ঞতা থেকেই ভোট সুস্থভাবে হওয়ার সম্ভাবনায় সন্দেহ থাকছে বলে মনে করছেন ওয়াকিবহাল মহল। তৃণমূল সুস্থ ভোটের আশ্বাস দিলেও কলকাতা সহ অন্যান্য ভোটের অভিজ্ঞতা বলছে দখলদারির সম্ভাবনার কথা। আশংকা থাকছে পাড়ার মোড়ে দাঁড়িয়ে থাকতে পারে বাহুবলীরা। এমনকি সাংবাদিকরা পর্যন্ত আহত হয়েছিলেন। 


আসানসোলেও একই আশংকা। তবে ভোট রুখলে মানুষ প্রতিরোধ করবেন বলে জানান এলাকার বিরোধী নেতারা। 


সূত্রের খবর, ভোট যাতে অবাধ ও শান্তিপূর্ণ ভাবে হয় সে দিকে তারা বিশেষ নজর রাখবে। তবে বিরোধীদের কেন্দ্রীয় বাহিনীর দাবি কার্যত নাকচ করে দিয়েছে কমিশন। জানা গিয়েছে, চার পুরভোটে রাজ্য পুলিশের সঙ্গে থাকছে কমান্ডো, ইএফআর, এসটিএফ। তা ছাড়া শুক্রবার থেকে স্পর্শকাতর এলাকা ঘুরে দেখবে সিআইডি ও আইবি।

 

উল্লেখ্য, কলকাতা পুরসভার মতোই এই চার পুরনিগমে উপযুক্ত নিরাপত্তার ব্যবস্থা করেছে কমিশন। যদিও হাজার নিরাপত্তা সত্ত্বেও কলকাতার পুরভোটে বিক্ষিপ্ত অশান্তির অভিযোগ এসেছিল বিরোধী শিবিরের তরফে। আসানসোল, শিলিগুড়ি, চন্দননগরে যাতে সেটুকুও না হয়, সেজন্য পুলিশ প্রশাসন এবং নির্বাচন কমিশন দুই শিবিরই কোমর বেঁধে নামছে। কমিশনের তরফে জানানো হয়েছে, চার পুরনিগমের ভোটের দায়িত্বে থাকবে মোট ৯ হাজার বাহিনী। প্রত্যেকটি বুথকেই স্পর্শকাতর বুথ ধরে নিয়ে এগোচ্ছে কমিশন। সব ভোটকেন্দ্রে সশস্ত্র প্রহরী এবং লাঠিধারী কনস্টেবল যেমন থাকছেন, তেমনি ভোটকেন্দ্রের বাইরেও কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। চার পুরনিগমে থাকছে মোট ৭৭টি নাকা টিম। কুইক রেসপেন্স টিম থাকছে ৪৪টি। ৭৭টি আরটি টিম মোতায়েন করা হবে। 

Your Opinion

We hate spam as much as you do