ইতিমধ্যেই বিরোধীদের দাবি, লোকসভা ভোটের আগে ত্রিশূরে ৬০ হাজার ভুয়ো ভোটার নাম তোলা হয়েছিল। সেখানে একই ঠিকানায় বহু ভোটারের নাম তোলা হয়েছে। আর এব্যাপারে সংশ্লিষ্ট বাড়ির বাসিন্দাদের কিছু জানা নেই বলে সম্প্রতি অভিযোগ সামনে এসেছে। এব্যাপারে প্রশ্নের উত্তরে গোপালকৃষ্ণণের সোজাসাপ্টা জবাব, দু’একটা ছুটকোছাটকা বিষয় সামনে এসেছে। এর বাইরে তেমন কিছু নেই।
কেরলে ত্রিশূরে বিজেপি জিতেছে বাইরে থেকে ভোটার এনে,বিজেপি নেতার বক্তব্য
আগস্ট ২৪, ২০২৫
লক্ষ্য ছিল লোকসভা নির্বাচনে ত্রিশূর আসনে জয়। তাই অন্যান্য রাজ্যের বহু বাসিন্দাকে ওই কেন্দ্রের ভোটার হিসেবে আনা হয়েছিল। ‘ভোট চুরি’ বিতর্কের মধ্যে কেরলের প্রভাবশালী বিজেপি নেতার এমন স্বীকারোক্তি ঘিরে তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে। রাজ্য বিজেপির সহসভাপতি বি গোপালকৃষ্ণাণ শুক্রবার কোনওরকম রাখঢাক না করেই বলেছেন, ভবিষ্যতেও আমরা এই কৌশল নেব। আমরা যদি ঠিক করি কোনও আসনে জিতব, তাহলে জম্মু-কাশ্মীর থেকেও লোক এনে ওই কেন্দ্রের ভোটার বানিয়ে দেব। ভোটের একবছর আগেই তাঁরা চলে আসবেন। প্রত্যেকেই আমাদের হয়ে ভোট দিতে পারবেন।
ইতিমধ্যেই ‘ভোট চুরি’ অভিযোগ ঘিরে সরব বিরোধীরা। যদিও সমস্ত অনিয়মের অভিযোগ উড়িয়ে দিয়েছে নির্বাচন কমিশন। তাদের পাশে দাঁড়িয়েছে বিজেপিও। কিন্তু, কেরলের বিজেপি নেতার বিস্ফোরক মন্তব্য বিরোধীদের দাবিকেই আরও জোরালো করবে বলে মনে করা হচ্ছে।
ইতিমধ্যেই বিরোধীদের দাবি, লোকসভা ভোটের আগে ত্রিশূরে ৬০ হাজার ভুয়ো ভোটার নাম তোলা হয়েছিল। সেখানে একই ঠিকানায় বহু ভোটারের নাম তোলা হয়েছে। আর এব্যাপারে সংশ্লিষ্ট বাড়ির বাসিন্দাদের কিছু জানা নেই বলে সম্প্রতি অভিযোগ সামনে এসেছে। এব্যাপারে প্রশ্নের উত্তরে গোপালকৃষ্ণণের সোজাসাপ্টা জবাব, দু’একটা ছুটকোছাটকা বিষয় সামনে এসেছে। এর বাইরে তেমন কিছু নেই।
ভোটে জিততে অনৈতিক পদক্ষেপে কোনও দোষ দেখতে নারাজ এই বিজেপি নেতা। গেরুয়া নেতার যুক্তি, কেরলে একাধিক কেন্দ্রে বিজেপিকে হারাতে ইউডিএফ ও এলডিএফ জোট বেঁধেছিল। এই পদক্ষেপ যদি নৈতিকভাবে সমর্থনযোগ্য হয়, তাহলে আমরাও কোনও ভুল করিনি। গোপালকৃষ্ণণের মন্তব্যে রীতিমতো চাপের মুখে পড়েছে গেরুয়া দল। ড্যামেজ কন্ট্রোলে নেমে গোপালকৃষ্ণণের মন্তব্যকে হাল্কাভাবে দেখানোর চেষ্টা করেছেন বিজেপির রাজ্য সভাপতি এম টি রমেশ। তিনি বলেছেন, ভারতীয় নাগরিকরা দেশের যেকোনও প্রান্তে ছ’মাস বাস করলেই সেখানকার ভোটার তালিকায় নাম তুলতে পারেন। এতে আইনত কোনও সমস্যা নেই। ত্রিশূর কেন্দ্রে বিজেপি প্রার্থী তথা কেন্দ্রীয় মন্ত্রী সুরেশ গোপী ৭৮ হাজার ভোটে জয়ী হয়েছিলেন।
We hate spam as much as you do