Tranding

05:13 PM - 04 Feb 2026

Home / Politics / কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন গুলি দুদিন ধর্মঘটের ডাক, বেসরকারিকরণের বিরুদ্ধে

কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন গুলি দুদিন ধর্মঘটের ডাক, বেসরকারিকরণের বিরুদ্ধে

সংসদের বাজেট অধিবেশনের সময় ফেব্রুয়ারিতে ১০টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের ডাকে সর্বভারতীয় সাধারণ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন গুলি দুদিন ধর্মঘটের ডাক, বেসরকারিকরণের বিরুদ্ধে

কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন গুলি দুদিন ধর্মঘটের ডাক, বেসরকারিকরণের বিরুদ্ধে 

 

কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন গুলি মানিটাইজেসন পাইপলাইনের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ সংগঠিত করবে
কেন্দ্রীয় সরকারের ব্যাপক বিলগ্নীকরণের নীতির বিরুদ্ধে জনগনকে এই নীতির ভয়াবহ ফলের বিরুদ্ধে সচেতন করে তোলার উদ্দেশ্যে দেশের কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলি যুক্ত বিবৃতি দিয়েছে।
আজ কলকাতার সিটু শ্রমিক ভবনে যৌথ কনভেনসনে একই প্রস্তাব গৃহীত হয়। 


জাতীয় মানিটাইজেসন পাইপলাইন কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত অনুসারে এই  শেষ চার বছরের মধ্যে ৮১ বিলিয়ন ডলার পরিমাণ রাষ্ট্রায়ত্ব পরিকাঠামোগত সম্পদ বাজারে ছেড়ে  দেওয়া হবে।
ইতিমধ্যে গত বৃহস্পতিবার থেকে জাতীয় ক্ষেত্রে বিক্ষোভ প্রদর্শন শুরু হয়েছে। 
সংসদের বাজেট অধিবেশনের সময় ফেব্রুয়ারিতে ১০টি  কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের ডাকে  সর্বভারতীয় সাধারণ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।

 

এর মধ্যে Centre for Indian Trade Unions (Citu), Indian National Trade Union Congress (INTUC), the Hind Mazdoor Sabha (HMS), এবং the All India Trade Union Congress (AITUC) সহ অন্যান্য সব শ্রমিক সংগঠন এই প্রতিবাদে অংশ নিচ্ছে। কেন্দ্রীয় সরকারের এই যে বহু রাষ্ট্রায়ত্ব ক্ষেত্রের আংশিক অথবা সম্পূর্ণ বেসরকারীকরণের বিরুদ্ধে বিক্ষোভ চলছে, এই বেসরকারীকরণ দেশের শ্রমিক শ্রেনীকে ক্ষতিগ্রস্ত করবে বলে বিক্ষোভে বলা হয়। RSS অনুমোদিত শ্রমিক সংগঠন ভারতীয় মজদুর সংঘ এই গনবিক্ষোভে অংশ নিচ্ছে না। 


কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলো একটি যুক্ত বিবৃতিতে জানিয়েছে যে সরকারের এই সিদ্ধান্ত কিভাবে ভয়ংকর প্রভাবিত করবে জনগনকে। বৃহস্পতিবারের গন কনভেনসনে এই বিক্ষোভের সুচনা হল। এরপর আজ ১২ই নভেম্বর কলকাতার শ্রমিক ভবনে এই বিষয়ে যুক্ত কনভেনস অনুষ্ঠিত হয়। 
সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুসারে এই কনভেনসনে আগামী ২০২২ এর সংসদের বাজেট অধিবেশনের সময় দুদিনের মানে ৪৮ ঘন্টা সাধারণ ধর্মঘটের সিদ্ধান্ত গৃহীত হয়। এদিকে আগামী ২৬শে নভেম্বর জাতীয় প্রতিবাদ দিবস পালিত হবে। গোটা দেশ সেদিন কৃষক আন্দোলনের সংহতিতে সাধারন ধর্মঘটের এক বছর পূর্ণ করবে।
 (NMP) এর বিরুদ্ধে এই দশটি ট্রেড ইউনিয়নের প্রতিবাদ চলছে। 

 

এদিকে কেন্দ্রীয় অর্থদপ্তরের বক্তব্য এই NMP সরকারের ওপর আর্থিক চাপ বাড়বে না অথচ নতুন অর্থ বরাদ্দ করা যাবে। এদিকে ট্রেড ইউনিয়নগুলো নিন্দা করে বলে যে এটা কেন্দ্রীয় সরকারের  একটা ধ্বংসাত্বক এবং  অভিসন্ধিমুলক চক্রান্ত যার ফলে রাষ্ট্রায়ত্ব সংস্থাগুলোকে বেসরকারী হাতে দেওয়া হবে।
সরকারের বক্তব্য NMP বিভিন্ন পরিকাঠামো দপ্তরে এই প্রক্রিয়া একটা সুবিধাজনক অবস্থা তৈরি করবে।


 

 

Your Opinion

We hate spam as much as you do