Tranding

10:35 AM - 04 Feb 2026

Home / Other Districts / ঝাড়গ্রামে চিকিৎসকের রহস‍্যমৃত্যুর আগে ‘থ্রেট কালচার’-এর প্রতিবাদ ম‍েসেজে আসলে মৃত্যু কেন?

ঝাড়গ্রামে চিকিৎসকের রহস‍্যমৃত্যুর আগে ‘থ্রেট কালচার’-এর প্রতিবাদ ম‍েসেজে আসলে মৃত্যু কেন?

সূত্রে খবর, স্থানীয় একটি হোটেলের পাঁচতলায় থাকতেন এই চিকিৎসক। ওই হোটেলটিতেই ভাড়া থাকেন ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজের আরও ডাক্তাররা। বৃহস্পতিবার সকাল পৌনে ৯টা নাগাদ নিজের রুমে পৌঁছন দীপ্র। এরপর একাধিক বার তাঁর স্ত্রী ফোনে যোগাযোগের চেষ্টা করলেও পারেননি। তিনি দীপ্রর অন্যান্য সহকর্মীদের ফোন করেন।

ঝাড়গ্রামে চিকিৎসকের রহস‍্যমৃত্যুর আগে ‘থ্রেট কালচার’-এর প্রতিবাদ ম‍েসেজে আসলে মৃত্যু কেন?

ঝাড়গ্রামে চিকিৎসকের রহস‍্যমৃত্যুর আগে ‘থ্রেট কালচার’-এর প্রতিবাদ ম‍েসেজে আসলে মৃত্যু কেন?


07 Nov 2024


ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজের অ্যানাস্থেসিয়া বিভাগের চিকিৎসক দীপ্র ভট্টাচার্যের রহস্যমৃত্যু ঘিরে শোরগোল। বৃহস্পতিবার সকালে ঝাড়গ্রামের নিজের ফ্ল্যাট থেকে উদ্ধার হয় ওই চিকিৎসকের দেহ। তাঁর মোবাইল থেকে একটি মেসেজ একাধিক নম্বরে ফরোয়ার্ড করা হয়েছে বলে দাবি চিকিৎসক মহলের একাংশের। সেই মেসেজ ঘিরেই রীতিমতো হইচই পড়ে গিয়েছে। মৃত্যুর আগে ওই মেসেজের মধ্য দিয়ে দীপ্র ‘থ্রেট কালচার’-এর বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়েছিলেন বলে দাবি ঝাড়গ্রামের চিকিৎসকদের একাংশের। যদিও এই মেসেজ আদৌ দীপ্রর মোবাইল থেকে করা হয়েছিল কি না, তা নিশ্চিত করেনি পুলিশ। 

 

সূত্রে খবর, স্থানীয় একটি হোটেলের পাঁচতলায় থাকতেন এই চিকিৎসক। ওই হোটেলটিতেই ভাড়া থাকেন ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজের আরও ডাক্তাররা। বৃহস্পতিবার সকাল পৌনে ৯টা নাগাদ নিজের রুমে পৌঁছন দীপ্র। এরপর একাধিক বার তাঁর স্ত্রী ফোনে যোগাযোগের চেষ্টা করলেও পারেননি। তিনি দীপ্রর অন্যান্য সহকর্মীদের ফোন করেন। একাধিক বার তাঁর রুমের কাছে গিয়ে ডাকাডাকি করেন সহকর্মীরা। কিন্তু কোনও সাড়া মেলেনি। এরপর দরজা ভেঙে ওই হোটেলের অন্যান্য আবাসিকরা ঘরে ঢুকে দীপ্রর দেহ দেখতে পান।  


খবর দেওয়া হয় পুলিশে। ঘটনাস্থলে পৌঁছন ঝাড়গ্রামের পুলিশ সুপার অরিজিৎ সিনহা-সহ অন্যান্য পদস্থ কর্তারা। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আপাতত অস্বাভাবিক মৃত্যু মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট সামনে আসার পরেই মৃত্যুর প্রকৃত কারণ বলা সম্ভব বলে জানাচ্ছেন তদন্তকারীরা। 


অন্যদিকে,  ঝাড়গ্রামের চিকিৎসক মহলের একাংশের দাবি দীপ্র এ দিন একটি মেসেজ বিভিন্ন গ্রুপে শেয়ার করেন। যেখানে যাঁরা ‘থ্রেট কালচার’-কে সমর্থন করেন তাঁদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন এই চিকিৎসক। 


তাতে লেখা, ‘যারা ছাত্রদের ভয় দেখায়, স্বজনপোষণকে সমর্থন করে,  উচ্চপদস্থ ব্যক্তিদের তেল দেয় তারা সন্দীপ ঘোষ (আরজি করের প্রাক্তন অধ্যক্ষ, যিনি সিবিআই-এর হাতে গ্রেপ্তার হয়েছেন)-এর থেকে কোনও অংশে কম নয়।’ তরুণ চিকিৎসকদের হতাশার জন্য ওই ব্যক্তিরা দায়ী, দাবি করা হয়েছে ওই মেসেজে। ওই মেসেজের শেষে লেখা, 'তোমরা সকলেই দায়ী। তোমাদের সকলের হাতে রক্ত লেগে।'
মেসেজে আছে "Shame on all those teachers and faculties, who supported threat culture, stood with corruption and the corrupted just to save their ass from govt job. Shame on u all, for still supporting them and threatening the students who selflessly fought for the truth. If anyone fails to qualify and gets any threat from any of u, in the near future, be it HOD or any other faculty.. my soul will haunt u and tear u down to pieces..  

The people who instills fear among all students, supports nepotism, loves buttering and oiling the higher authority to feed their egos, are nothing less than Sandip Ghosh.  
 Rip to all of them. 
U ppl are the reason of depression, anxiety, worthlessness, hopelessness of thousands of young doctors, who are seeing everyday how evil and criminals are worshipped in today's society. Where standing by the truth, standing with justice is considered a crime.
U all r responsible! U hv blood on ur hands.!"

যদিও পুলিশ সম্ভাব্য সব দিকগুলিই খতিয়ে দেখছে।

 

 

Your Opinion

We hate spam as much as you do