Tranding

11:31 AM - 04 Feb 2026

Home / Politics / সর্বভারতীয় ক্ষেত্রে বিজেপির বিরোধীতায় যেকোনো দলের সাথে কাজ করতে তৈরি বামফ্রন্ট , বললেন চেয়ারম্যান প্রবীন কমিউনিস্ট নেতা বিমান বসু , নির্বাচনী জোটের কথা বলেন নি

সর্বভারতীয় ক্ষেত্রে বিজেপির বিরোধীতায় যেকোনো দলের সাথে কাজ করতে তৈরি বামফ্রন্ট , বললেন চেয়ারম্যান প্রবীন কমিউনিস্ট নেতা বিমান বসু , নির্বাচনী জোটের কথা বলেন নি

বিমান বলেন, ‘সর্বভারতীয় ক্ষেত্রে এটা বহু বার ঘটেছে, একাধিকবার নয়। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কচ্ছ থেকে কোহিমা পর্যন্ত কোনও আন্দোলন সংগঠিত করার প্রশ্ন দেখা দিলে বিজেপি-বিরোধী সব শক্তির সঙ্গে আমরা একজোট হয়ে কাজ করতে প্রস্তুত।’

সর্বভারতীয় ক্ষেত্রে বিজেপির বিরোধীতায়  যেকোনো দলের সাথে কাজ করতে তৈরি বামফ্রন্ট , বললেন চেয়ারম্যান প্রবীন কমিউনিস্ট নেতা বিমান বসু ,  নির্বাচনী জোটের কথা বলেন নি

সর্বভারতীয় ক্ষেত্রে বিজেপির বিরোধীতায়  যেকোনো দলের সাথে কাজ করতে তৈরি বামফ্রন্ট , বললেন চেয়ারম্যান প্রবীন কমিউনিস্ট নেতা বিমান বসু ,  নির্বাচনী জোটের কথা বলেন নি

newscopes.in          26th july

 চিরন্তন গাঙ্গুলি

বিজেপি বাদে যে কোনও দলের সঙ্গেই কাজ করতে তৈরি বামফ্রন্ট। তাঁর বক্তব্য, ‘‘বিজেপি ছাড়া অন্য যে কোনও দলের সঙ্গেই কাজ করতে প্রস্তুত আমরা।’’

রবিবার তমলুকে সিপিআইএম নেতা নির্মল জানার স্মরণসভার পর বিজেপি-বিরোধী জোট নিয়ে বামফ্রন্টের চেয়ারম্যানকে প্রশ্ন করা হয়। রাজ্যে ‘প্রবল শত্রু’ তৃণমূলের সঙ্গেও হাত মেলানোর প্রসঙ্গ উঠে আসে। বিমান বলেন, সর্বভারতীয় ক্ষেত্রে এটা বহু বার ঘটেছে, একাধিকবার নয়। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কচ্ছ থেকে কোহিমা পর্যন্ত কোনও আন্দোলন সংগঠিত করার প্রশ্ন দেখা দিলে বিজেপি-বিরোধী সব শক্তির সঙ্গে আমরা একজোট হয়ে কাজ করতে প্রস্তুত। সঙ্গে তিনি যোগ করেন, ‘বিজেপি ছাড়া যে কোনও দলের সঙ্গে কাজ করতে প্রস্তুত। এরপর আর কোনও কথা আছে?’

নীতিগতভাবে বিশ্বের ইতিহাসে ফ্যাসিস্ত আগ্রাসী চরিত্রের রাজনৈতিক শক্তির বিরুদ্ধে বামপন্থীরা যেকোনো ফ্রন্ট গড়ার উদাহরণ রেখেছেন । সে দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকার সাথে সোভিয়েত এর মিত্র শক্তি অথবা ২০০৪ এ ভারতে নির্দ্বিধায় বিজেপিকে ক্ষমতা থেকে দূরে রাখতে কংগ্রেসকে সমর্থনের উদাহরণ আছে । তখন অবশ্য মমতা ব্যানারজি বিজেপির সাথেই ছিলেন । সুতরাং আলোচনা যে পথেই এগোক বামপন্থীদের নীতিগতভাবে বিজেপি বিরোধিতা বেশ খানিকটা পুরনো । অন্তত বাবরি মসজিদ ভেঙে ফেলার মত ধর্মনিরপেক্ষতা বিরোধী একটা ঘটনা ঘটে যাওয়ার পর থেকে ।

যদিও সর্বভারতীয় স্তরে বহু লড়াই এ বামপন্থীদের সাথে কংগ্রেস , তৃনমূল কংগ্রেস ও অন্যান্য রাজনৈতিক দল ছিল । সে এনআরসি, সিএএ বিরোধিতা থেকে কৃষি আইন বিরোধিতা , ইউএপিএ , রামমন্দির ইস্যু যাই হোক । জোট গড়ার কথা এখনই হচ্ছে না। সেটা নির্বাচনের সময় পরিস্থিতি অনুযায়ী হবে । কিছু স্ংবাদ মাধ্যম বিমান বসুর বক্তব্যের ব্যখা অন্যভাবে করছেন । কিন্তু ভারতবর্ষ বহু ভাষাভাষী , বিচিত্র সংস্কৃতির দেশ । তাই এক একটা রাজ্যের পরিস্থিতি একেক রকম । সর্বভারতীয় ক্ষেত্রে বৃহত্তর জোট মানেই রাজ্যের মধ্যেও করতে হবে এমন বাধ্যবাধকতা থাকলে বামপন্থিরা বা কংগ্রেস কেরালায় কি করবে ? এখানে আমার এক কেরলিয়ান বন্ধুর কথা মনে পড়ে , সে বলেছিল কেরলে কে বিরোধী কে সরকার তার থেকে বড় কথা বিজেপি শূন্য । এটাই সকলের লক্ষ হওয়া উচিত বলে মন্তব্য করেন । সুতরাং এই ক্ষেত্রে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বাবু নতুন কিছু বলেননি , তিনি যা বলেছেন তা সিপিআইএম এর নীতিগত বোঝাপড়া ।

Your Opinion

We hate spam as much as you do