Tranding

05:32 PM - 04 Feb 2026

Home / Politics / শ্রমকোড বাতিলের দাবীতে ব‍্যাঙ্গালোরে CITU সর্বভারতীয় সম্মেলন

শ্রমকোড বাতিলের দাবীতে ব‍্যাঙ্গালোরে CITU সর্বভারতীয় সম্মেলন

কে হেমলতা তার প্রেসিডেন্ট এর স্বাগত ভাষন রাখেন ও wftu (world federation of trade uninons) এর পক্ষে বক্তব্য পেশ করেন সাধারন সম্পাদক পামবিস কাইরিটসিস সারা বিশ্বের শ্রমিক আন্দোলনের কথা বলেন।

শ্রমকোড বাতিলের দাবীতে ব‍্যাঙ্গালোরে CITU সর্বভারতীয় সম্মেলন

শ্রমকোড বাতিলের দাবীতে ব‍্যাঙ্গালোরে CITU সর্বভারতীয় সম্মেলন 

১৯ জানুয়ারি ২০২৩

গতকাল সি আই টি ইউ সর্বভারতীয় সম্মেলন পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে শহীদ বেদী তে মাল্য দান এর মধ্যে দিয়ে শুরু হয়।শোক প্রস্তাব পাঠ হয় ও নিরবতা পালন হয়।
তারপর সমস্ত আমন্ত্রিত শ্রমিক সংগঠনের উপস্থিত নেতৃত্ব রা বক্তব্য রাখেন।তারা দেশের বি জে পি সরকার এর শ্রমিক বিরোধী অবস্থান ও তার ভয়াবহতা সম্পর্কে বলেন।আর এস এস দেশের সমস্ত স্বশসিত সংস্থা গুলো নিজেদের লোক বসাচ্ছে।দেশের ঐক্য সংহতি নষ্ঠ করছে।ভয়াবহ শ্রম আইন শ্রমিক দের সর্বনাশ করবে।এর বিরুদ্ধে দেশ জুড়ে শ্রমিক সংগঠন গুলো ঐক্য বদ্ধ লড়াই চলছে এই লড়াই কে আরো তীব্র করা হবে।

কে হেমলতা তার প্রেসিডেন্ট এর স্বাগত ভাষন রাখেন ও wftu (world federation of trade uninons) এর পক্ষে  বক্তব্য পেশ করেন সাধারন সম্পাদক পামবিস কাইরিটসিস সারা বিশ্বের শ্রমিক আন্দোলনের কথা বলেন।

 সিটু সাধারণ সম্পাদক  তপন সেন সম্পাদকীয় বক্তব‍্যে বিস্তারিত ভাবে দেশের শ্রমিক আন্দোলনের কথা উপস্থাপন করেন।করোনা কালের শ্রমিক দের  দুরবস্থার কথা বলেন,বিশ্ব রাজনীতি তে পুঁজি বাদের সংকট এর কথা বলেন।১০ লক্ষ কোটি টাকা বছরে ব্যাংক গুলো থেকে শিল্পপতি দের ঋণ মকুবের এর কথা বলেন।দেশের সরকার এর শ্রমিক বিরোধী অবস্থান এর ব্যাখা করেন।সংগঠন প্রসঙ্গে বলেন আমাদের এখন প্রাথমিক কাজ কর্মসূচী তেরী করে শ্রমিক দের কাছে পৌঁছতে হবে। ইউনিটি এবং সংগ্রাম এর কথা বলেন, পরিস্থিতি খুব কঠিন কিন্তু অসম্ভব নয় আমাদের এই সময়ের মধ্যে দিয়ে নিজেদের সম্ভাবনার পথ তেরী করতে হবে ।

অভ‍্যর্থনা সমিতির সাধারন সম্পাদক এম এস মীনাক্ষী সুন্দরম বক্তব্য রাখেন।

আগামী ১৬ ই ফেব্রুয়ারি কলকাতা তে শ্রমিক সমাবেশ এর আলোচনা হয়।।
সম্মেলন এর জন্য কর্ণাটক সি আই টি ইউ খুব ভালো পরিবেশ তেরী করেছে।

Your Opinion

We hate spam as much as you do