এদিন বিকাশ লেখেন, “আদানি এলেন নবান্নে দি মোদি ক্লাব(TMC) এর ক্যাপ্টেনের সঙ্গে ভবিষ্যৎ টিম নিয়ে কথা বলতে| এতে এত হৈচৈ করার কি আছে? এতদিন এই টিমের খেলা বোঝেন নি, বা বুঝতে চান নি যাঁরা তাঁরা একটু ঘাবড়ে যেতে পারেন কিন্তু সাধারণ বিশ্লেষণি ও যুক্তিবাদী মানুষেরা, কম সংখ্যক হলেও ২০১১ সালেই বুঝতে পেরেছিলেন ছদ্মবেশী আরএসএস ও পুঁজির দালাল টিএম সি,(দি মোদি ক্লাব)
বিকাশ বললেন টিএমসি আসলে "দ্য মোদি ক্লাব " নবান্নে আদানি-মমতা বৈঠক নিয়ে কটাক্ষের ইঙ্গিত
নবান্নে আদানি-মমতা বৈঠক নিয়ে কটাক্ষের সুর বিকাশের গলায়, তৃণমূল দলের নাম দিলেন ‘দ্য মোদি ক্লাব’
গতকাল শিল্পপতি গৌতম আদানি নবান্নে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেছেন। পশ্চিমবঙ্গে বিনিয়োগের সুযোগ সদ্ব্যবহার করতে চাইছেন এই মোদি ঘনিষ্ঠ শিল্পপতি।
বলাই বাহুল্য এই বৈঠককে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। কলকাতার প্রাক্তন মেয়র তথা প্রখ্যাত আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য্য এদিন মমতা-আদানি সখ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। পাশাপাশি তাঁর ফেসবুক পোস্টে ফিরে এসেছে ‘বিজেমূল তত্ত্ব’। TMC কে দ্য মোদি ক্লাব বলে খোঁচা দিয়েছেন কলকাতার প্রাক্তন মহানাগরিক।
এদিন বিকাশ লেখেন, “আদানি এলেন নবান্নে দি মোদি ক্লাব(TMC) এর ক্যাপ্টেনের সঙ্গে ভবিষ্যৎ টিম নিয়ে কথা বলতে| এতে এত হৈচৈ করার কি আছে? এতদিন এই টিমের খেলা বোঝেন নি, বা বুঝতে চান নি যাঁরা তাঁরা একটু ঘাবড়ে যেতে পারেন কিন্তু সাধারণ বিশ্লেষণি ও যুক্তিবাদী মানুষেরা, কম সংখ্যক হলেও ২০১১ সালেই বুঝতে পেরেছিলেন ছদ্মবেশী আরএসএস ও পুঁজির দালাল টিএম সি,(দি মোদি ক্লাব) বাজারে নেমে পরেছে সাধারণ মানুষ কে বিপথে পরিচালনা করতে| তাই, হা হুতাশ না করে রাস্তায় নামুন| বামপন্থিদের সঙ্গে জোর কদমে পথ চলুন| অন্ধকার থেকে আলোয় যাত্রা শুরু হোক|”
প্রসঙ্গত, বেশ কিছু দিন যাবৎ বঙ্গকে নিজেদের পাখির চোখ করেছে আদানি গোষ্ঠী। হলদিয়া বন্দরের একটি বার্থে পণ্য ওঠানো নামানোর জন্য আদানিরা সর্বোচ্চ দরপত্র জমা দিয়েছে। খিদিরপুর ডকের একটা অংশ PPP তে পেতে কলকাতা বন্দর কর্তৃপক্ষের কাছে চিঠি দিয়েছে তাঁরা। পানাগড় থেকে পালসিট ছয় লেনের রাস্তা বানানোর ক্ষেত্রেও অংশ নিয়েছে এই শিল্পগোষ্ঠী।
গত মাসের দ্বিতীয় সপ্তাহে তাজপুর বন্দর গড়ে তুলতে যেই সম্ভাব্য আগ্রহী সংস্থাগুলিকে নিয়ে বৈঠক করেছিল রাজ্য তার মধ্যে ছিলেন আদানি গোষ্ঠীর প্রতিনিধিও।
We hate spam as much as you do