Tranding

12:17 PM - 04 Feb 2026

Home / National / ট্রাক্টর চালিয়ে সংসদে এলেন রাহুল গান্ধী কৃষক সংসদ চলছে গত চার দিন সংসদের বাইরে।

ট্রাক্টর চালিয়ে সংসদে এলেন রাহুল গান্ধী কৃষক সংসদ চলছে গত চার দিন সংসদের বাইরে।

গত বছর জুন মাস থেকে কৃষি আইন সংশোধনের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছিলেন দেশের এক বিপুল অংশের কৃষক। তাদের দাবি ছিল, সরকার কৃষি আইনে সংশোধন করে পুঁজিপতিদের লাভের ব্যবস্থা করছে, কিন্তু কৃষকদের উপকারের কথা ভাবা হচ্ছে না। বস্তুত ওই আইন এলে কৃষকরা প্রভূত সমস্যায় পড়বেন বলে অভিযোগ তাদের।

ট্রাক্টর চালিয়ে সংসদে এলেন রাহুল গান্ধী  কৃষক সংসদ চলছে গত  চার দিন সংসদের বাইরে।

ট্রাক্টর চালিয়ে সংসদে এলেন রাহুল গান্ধী 
কৃষক সংসদ চলছে গত  চার দিন সংসদের বাইরে

পুলিশের কড়া নজরদারির মধ্যে 
দিল্লির যন্তরমন্তরে বৃহস্পতিবার থেকে প্রতীকী সংসদ চলছে আন্দোলনরত কৃষক নেতারা।
এদিকে বাদল অধিবেশনের প্রথম দিন থেকেই পেগাসাস কাণ্ডে উত্তাল সংসদ। এবার পেগাসাসের পাশাপাশি আরও অন্যান্য ইস্যুতেও কেন্দ্রকে চাপ দিতে পরিকল্পনা বিরোধী কংগ্রেসের । 

এদিন সেই লক্ষ্যে ট্রাক্টরে চেপে সংসদ ভবনে পৌঁছালেন কংগ্রেসের সাংসদ তথা দলের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী। রাহুল জানান, কেন্দ্রের কানে কৃষকদের আবেদন পৌঁছে দিতেই এহেন কাজ করেছেন তিনি।

গত বছর জুন মাস থেকে কৃষি আইন সংশোধনের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছিলেন দেশের এক বিপুল অংশের কৃষক। তাদের দাবি ছিল, সরকার কৃষি আইনে সংশোধন করে পুঁজিপতিদের লাভের ব্যবস্থা করছে, কিন্তু কৃষকদের উপকারের কথা ভাবা হচ্ছে না। বস্তুত ওই আইন এলে কৃষকরা প্রভূত সমস্যায় পড়বেন বলে অভিযোগ তাদের।

 

এদিন রাহুল গান্ধী বলেন, 'আমি আজ সংসদ ভবনে কৃষকদের বার্তা বয়ে এনেছি। সরকার কৃষকদের কণ্ঠরোধ করছে এবং এই বিষয়ে কোনও আলোচনাই সংসদে হতে দিচ্ছে না। গোটা দেশ জানে যে এই আইনগুলি শুধুমাত্র ২-৩ জন বড় শিল্পপতির স্বার্থে আনা। এই কালো আইন কেন্দ্রকে প্রত্যাহার করতে হবে।' উল্লেখ্য, কৃষি আইন খারিজের দাবিতে কয়েকদিন আগেই ২০০ জন কৃষক সংসদের বাইরে বিক্ষোভ দেখাতে চেয়েছিলেন। তখন থেকেই পুনরায়  একবার রাজনৈতিক ভাবে গতি পেয়েছে এই ইস্যু। এর আগে কৃষি আইন ইস্যুতে বিরোধীদের গান্ধী মূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভ দেখাতে দেখা গিয়েছে বহুবার। বহু অধিবেশনও মুলতুবি হয়েছে।

 

প্রাথমিক ভাবে দিল্লির প্রশাসন এবং পুলিশ কৃষকদের এই জমায়েতের অনুমতি দেয়নি। এরপর দীর্ঘ টালবাহানার পর প্রশাসন মেনে নিতে বাধ্য হয়। স্থির হয় ২০৬ জন কৃষক একদিনে একসঙ্গে যন্তরমন্তরের প্রতীকী সংসদে যোগ দিতে পারবেন। সেই মতো বৃহস্পতিবার সকালে বাস বোঝাই কৃষক দিল্লির সীমান্ত থেকে যন্তরমন্তরের দিকে রওনা হন। কিন্তু মাঝরাস্তায় পুলিশ তাদের আটকে দেয়। প্রথমে তাদের একটি রিসর্টে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের সংখ্যা গোনে পুলিশ। এরপর যন্তরমন্তরের দিকে ফের রওনা হন কৃষক নেতারা। সেই থেকে টানা পাঁচদিন এই বিক্ষুব্ধ সংসদ চলার পর আজ সোমবার রাহুল গান্ধীর এই ট্রাক্টর অভিযান নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। 

এদিন রাহুল আরও বলেন, 'কেন্দ্রের দাবি এই আইনের ফলে কৃষকরা খুব খুশি এবং যেই কৃষকরা আন্দোলন করছেন তাঁরা হলেন জঙ্গি। তবে সত্যিকার অর্থে কৃষকরা নিজেদের হকের লড়াই লড়ছে। তাঁদের অধিকার তাঁদের থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে।' 

এদিকে ট্রাক্টর নিয়ে বের হওয়ার জেরে দিল্লি পুলিশ কংগ্রেসের সাধারণ সম্পাদক রণদীপ সুরজেওয়ালা, যুব কংগ্রেস প্রধান শ্রীনিবাস বিভি সহ বেশ কয়েকজন কংগ্রেস নেতার বিরুদ্ধে মামলা রুজু করেছে।


  

 

Your Opinion

We hate spam as much as you do