Tranding

11:55 AM - 04 Feb 2026

Home / National / ভোটের আগেই সিএএ কার্যকর হল! দেশজুড়ে ,বিজ্ঞপ্তি জারি

ভোটের আগেই সিএএ কার্যকর হল! দেশজুড়ে ,বিজ্ঞপ্তি জারি

২০১৯ সালের আগে সেই নিয়ে পদক্ষেপ হয়নি। ওই বছরই ডিসেম্বর মাসে সিএএ সংক্রান্ত বিল পাস হওয়া মাত্র রাষ্ট্রপতি তাতে সম্মতি দেন। তবে দেশজুড়ে এই ইস্যুতে প্রবল বিক্ষোভ শুরু হওয়ায় কার্যত চাপে পড়ে কেন্দ্রীয় সরকার সেই আইনটি কার্যকর করেনি এমনটাই মনে করছিল রাজনৈতিক মহলের একাংশের মত।

ভোটের আগেই সিএএ কার্যকর হল! দেশজুড়ে ,বিজ্ঞপ্তি জারি

দেশজুড়ে বিক্ষোভের পুরানো ছবি

 

ভোটের আগেই সিএএ কার্যকর হল! দেশজুড়ে ,বিজ্ঞপ্তি জারি 
 
11th March 2024 


 দেশজুড়ে কার্যকর হয়ে গেল সিএএ। সোমবার রাতেই সংশোধিত নাগরিকত্ব আইন চালু হয়ে যেতে পারে দেশে, বিকালে এমন খবর প্রকাশ্যে এসেছিল। তবে তার আগেই এই নিয়ে বিজ্ঞপ্তি জারি হয়ে গেল। 

২০১৯ সালে পাশ হওয়া এই আইনে বলা হয়েছে, পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তান থেকে ধর্মীয় কারণে নির্যাতিত সংখ্যালঘুরা ভারতে নাগরিকত্ব পাবেন। আপাতত ২০১৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ভারতে আশ্রয় নেওয়া এই সংখ্যালঘুদের নাগরিকত্ব দেওয়া হবে। 

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দিন পনেরো আগেই ঘোষণা করেছিলেন, নির্বাচনের আগে সিএএ কার্যকর হবে দেশে। আগামী এক সপ্তাহের মধ্যে লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশিত হয়ে যেতে পারে। তার আগে সংশোধিত নাগরিকত্ব আইন কার্যকর হয়ে গেল দেশজুড়ে। 


২০১৪ সালে বিজেপির প্রধানমন্ত্রী প্রার্থী নরেন্দ্র মোদীর তরফে সিএএ নিয়ে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু ২০১৯ সালের আগে সেই নিয়ে পদক্ষেপ হয়নি। ওই বছরই ডিসেম্বর মাসে সিএএ সংক্রান্ত বিল পাস হওয়া মাত্র রাষ্ট্রপতি তাতে সম্মতি দেন। তবে দেশজুড়ে এই ইস্যুতে প্রবল বিক্ষোভ শুরু হওয়ায় কার্যত চাপে পড়ে কেন্দ্রীয় সরকার সেই আইনটি কার্যকর করেনি এমনটাই মনে করছিল রাজনৈতিক মহলের একাংশের মত। 


সিএএ নিয়ে তৃণমূল সহ অন্যান্য বিরোধীরা প্রথম থেকেই প্রশ্ন তুলে এসেছে। তাঁদের মূল বক্তব্য ছিল, ধর্মের ভিত্তিতে কখনও নাগরিকত্ব দেওয়া বা না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া যায় না। কিন্তু সু্প্রিম কোর্ট এই সিএএ-কে সাংবিধানিক বৈধতা দিয়েছিল।

Your Opinion

We hate spam as much as you do