Tranding

01:33 PM - 04 Feb 2026

Home / National / ভারতের বৈচিত্র্যের মধ্যে ঐক্যের ধারণা চরম হুমকির মুখে, বিজয়নের আক্রমণ কেন্দ্রকে

ভারতের বৈচিত্র্যের মধ্যে ঐক্যের ধারণা চরম হুমকির মুখে, বিজয়নের আক্রমণ কেন্দ্রকে

বিজয়নের অভিযোগ, “এক দেশ, এক পোশাক, এক দেশ, এক নির্বাচন, এক দেশ, এক ভাষা আসলে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থী। যাঁরা গান্ধীজিকে খুন করেছেন, তাঁদের কাছ থেকে দেশভক্তি শিখতে হবে?”

ভারতের বৈচিত্র্যের মধ্যে ঐক্যের ধারণা চরম হুমকির মুখে,  বিজয়নের আক্রমণ কেন্দ্রকে

ভারতের বৈচিত্র্যের মধ্যে ঐক্যের ধারণা চরম হুমকির মুখে,  বিজয়নের আক্রমণ কেন্দ্রকে

Feb 18, 2023 


বৈচিত্র্যের মধ্যে ঐক্যের ধারণার মধ্যেই প্রকাশ পায় ভারতের ভাবমূর্তি। আজ সেই বিষয়টাই চরম হুমকির মুখে বলে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুললেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন।
সারা ভারত খেতমজুর ইউনিয়নের দশম সর্বভারতীয় সম্মেলন উপলক্ষে প্রকাশ্য সমাবেশে শুক্রবার বক্তব্য রাখেন বিজয়ন, মহম্মদ সেলিম, সংগঠনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বি বেঙ্কট প্রমুখ।

 

শুক্রবার  হাওড়ায় আয়োজিত এই  সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে দেশে সিপিআইএমের নেতা কেরালার মুখ্যমন্ত্রী বলেন, "ভারতের ধারণা নানা ভাষা ও ঐতিহ্যের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। কিন্ত এই বিষয়টাই এখন চরম হুমকির মুখে। এর কারণ হচ্ছে বর্তমান প্রজন্মের ক্ষমতালোভী ও আমাদের সংগ্রামের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা কিছু মানুষ যারা কেন্দ্রীয় সরকারে আছেন।"
বিজয়ন তীব্র আক্রমণ করেছেন কেন্দ্রীয় সরকারকে। মোদী সরকার দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে ভেঙে দিতে চাইছে বলে বিজয়নের অভিযোগ, “এক দেশ, এক পোশাক, এক দেশ, এক নির্বাচন, এক দেশ, এক ভাষা আসলে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থী। যাঁরা গান্ধীজিকে খুন করেছেন, তাঁদের কাছ থেকে দেশভক্তি শিখতে হবে?” নাম না করে আদানি নিয়েও কেন্দ্রকে বিঁধে বিজয়ন বলেন, “ওঁরা যতই ধর্মীয় মেরুকরণের আড়ালে নিজেদের অপকর্ম ঢাকার চেষ্টা করুন। আজ সবার সামনে তা চলে আসছে।” বিজেপি নির্বাচিত সরকার ফেলে দেওয়ার চক্রান্ত করছে বলেও তিনি জানান।


 তিনি বাংলায়  কেরলকে মোদী সরকারের বিকল্প বলে দাবি করলেন পিনারাই বিজয়ন। সরব হলেন, পঞ্চায়েত ও শিক্ষাক্ষেত্রে বাংলার দুর্নীতি নিয়ে। 

বিজয়ন তাঁর ভাষণে  কেরলের উন্নয়নের ‘মডেল’ তুলে ধরেন। তাঁর দাবি, কেন্দ্রের জনবিরোধী নীতির উল্টোদিকে যদি কোনও বিকল্প থেকে থাকে তা হল কেরল। তিনি বলেন, “জনস্বাস্থ্য থেকে শিক্ষা— কেরল সব বিষয়ে দেশের এক নম্বর রাজ্য। যেখানে দেশের সরকার একের পর রাষ্ট্রায়ত্ত সংস্থা বেচে দিচ্ছে, তখন কেরল সরকার নিজের কোষাগার থেকে মোদী সরকারের বেচে দেওয়া রাষ্ট্রায়ত্ত সংস্থা কিনেছে।” তাঁর দাবি, কেরল দেশের একমাত্র রাজ্য যেখানে কোনও সাম্প্রদায়িক হানাহানি ঘটেনি। মানব উন্নয়ন সূচকে কেরল দেশের মধ্যে সবচেয়ে এগিয়ে থাকা রাজ্য ।

পশ্চিমবঙ্গ সরকারকে আক্রমণ করে বিজয়ন বলেন, “আবাস, পঞ্চায়েত ব্যবস্থা ও শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বাংলায় দুর্নীতি হয়েছে। টাকা গিয়েছে তৃণমূল নেতাদের পকেটে।”

বক্তব্য রাখতে মহঃ সেলিম তৃণমূলকে আক্রমণ করে বলেন, “আমরা স্লোগান দিয়েছি গ্রাম জাগাও, চোর তাড়াও।” মানুষ জেগে গেলে চোরদের গাছে বেঁধে পেটাবে বলেও তিনি ইঙ্গিত করেন। তিনি পঞ্চায়েত নির্বাচনে আরও জোরদার লড়াইয়ের ডাক দেন।

Your Opinion

We hate spam as much as you do