Tranding

08:27 AM - 04 Feb 2026

Home / Politics / আলাপনকে কেন্দ্রের অসন্তোষের চিঠি, জবাব চাই 

আলাপনকে কেন্দ্রের অসন্তোষের চিঠি, জবাব চাই 

আলাপন বন্দ্যোপাধ্যায়ের চ্যাপ্টার ক্লোস হয় নি।।  নরেন্দ্র মোদীর সরকার তাকে এবার কড়া চিঠি পাঠাল। তাঁর জবাবে সন্তুষ্ট না হওয়ায় তাঁকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে একটি কড়া চিঠি পাঠানো হয়েছে। যেখানে সার্ভিস রুলের আট নম্বর ধারা উল্লেখ করে জানানো হয়েছে, তিনি শৃঙ্খলাভঙ্গ করেছেন।

আলাপনকে কেন্দ্রের অসন্তোষের চিঠি, জবাব চাই 

আলাপনকে কেন্দ্রের অসন্তোষের চিঠি, জবাব চাই 

 আলাপন বন্দ্যোপাধ্যায়ের চ্যাপ্টার ক্লোস হয় নি।।  নরেন্দ্র মোদীর সরকার তাকে এবার কড়া চিঠি পাঠাল। তাঁর জবাবে সন্তুষ্ট না হওয়ায় তাঁকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে একটি কড়া চিঠি পাঠানো হয়েছে। যেখানে সার্ভিস রুলের আট নম্বর ধারা উল্লেখ করে জানানো হয়েছে, তিনি শৃঙ্খলাভঙ্গ করেছেন। আর এই অভিযোগের ভিত্তিতে তাঁকে আত্মপক্ষ সমর্থনের জন্য একমাসের সময় দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়কে এই চিঠি এমন সময়ে দেওয়া হল যখন তিনি ভ্রাত‍ৃবিয়োগের পর  সদ্য তাঁর মাতৃ বিয়োগ হয়েছে । রাজ্যপাল জগদীপ ধনখড় নিজে গিয়ে শ্রদ্ধা জানিয়ে এসেছিলেন। আর তারপরই এই কড়া শোকজ চিঠি পাঠাল কেন্দ্রীয় কর্মীবর্গ মন্ত্রক।


সোমবারই কেন্দ্রীয় কর্মীবর্গ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়, শৃঙ্খলাভঙ্গের অভিযোগে অল ইন্ডিয়া সার্ভিস রুলসের ৮ নম্বর ধারা অনুযায়ী আলাপন বন্দ্যোপাধ্যায়কে চিঠি দেওয়া হয়েছে। সেখানেই শৃঙ্খলাভঙ্গের উল্লেখ রয়েছে। আগামী ৩০ দিনের মধ্যে এই চিঠির উত্তর দিতেও বলা হয়েছে। এমনকী আলাপন বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে জবাব না পাওয়া গেলে একতরফা পদক্ষেপ করা হবে বলেও জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় কর্মীবর্গ মন্ত্রক। চিঠিতে ১৬ জুনের তারিখ উল্লেখ করা থাকলেও তা সোমবার এসে পৌঁছেছে আলাপন বন্দ্যোপাধ্যায়ের হাতে। এই ৩০ দিনের মধ্যে আলাপন বন্দ্যোপাধ্যায় মুখোমুখি গিয়েও জবাব দিতে পারেন। আবার লিখিতভাবেও নিজের বক্তব্য জানাতে পারেন।

উল্লেখ্য, জুন মাসেই বিপর্যয় মোকাবিলা আইনে তাঁর বিরুদ্ধে অভিযোগ তুলে তাঁকে শোকজ নোটিশ পাঠিয়েছিল কেন্দ্রীয় সরকার। যে চিঠির জবাবও দিয়েছিলেন আলাপনবাবু। মুখ্যসচিব হিসেবে তাঁর মেয়াদ বৃদ্ধির পরই কেন্দ্রের পক্ষ থেকে বদলির চিঠি পাঠানো হয় তাঁকে। কিন্তু রাজ্যের পক্ষ থেকে জানানো হয়েছিল, এখনই আলাপনবাবুকে মুখ্যসচিবের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া যাবে না। অবশেষে অবসরের দিন ৩১ মে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, ১ জুন থেকে আগামী তিন বছরের জন্য মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা পদে কাজ করবেন তিনি। মমতা বলে দেন, চ্যাপ্টার ক্লোজড। কিন্তু এখন বোঝা গেল সহজে চ্যাপ্টার ক্লোজ হয়নি।

 নবান্ন সূত্রে খবরে স্পষ্ট হয়ে গিয়েছিল, মুখ্যসচিবকে দিল্লি যাওয়ার জন্য ছাড়পত্র দিচ্ছে না রাজ্য সরকার।   তার বদলে প্রধানমন্ত্রীকে লেখা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিঠিতে অনুরোধ করেন নোংরা খেলা না খেলার জন্য, প্রয়োজনে পা ধরতে রাজি থাকার কথা উল্লেখ করেন। কিন্তু দেশের গুরুত্বপূর্ণ আমলা বিষয়ে এই টানাপোড়েনের শেষ কবে কেউ জানে না। 
 
 

Your Opinion

We hate spam as much as you do