Tranding

02:13 PM - 04 Feb 2026

Home / Other Districts / ‘কালীঘাটের কাকু’র বাড়িতে ED হানায় মোবাইল সহ নথি বাজেয়াপ্ত

‘কালীঘাটের কাকু’র বাড়িতে ED হানায় মোবাইল সহ নথি বাজেয়াপ্ত

বেহালার অন্তত চারটি বাড়িতে ইডি তল্লাশি চালাচ্ছে। রাধারাণী নামের বাড়িতে থাকে সুজয়কৃষ্ণ ভদ্র। সূত্রের খবর কিছুদিন আগে রাধারাণী বাড়ি ছাড়াও একটি ভাঙা চোড়া বাড়িতে থাকতে শুরু করেন সুজয়। পাড়ার লোকের কাছে নাম ভাঁড়িয়ে ওই বাড়িতে নাকি থাকতেন তিনি। সেই বাড়িতেও তল্লাশি চালানো হচ্ছে। এদিন সকাল সাড়ে ৭ টার মধ্যেই সুজয়কৃষ্ণের বাড়িতে পৌঁছে যান ইডি আধিকারিকরা। ব্যাঙ্কের আধিকারিকরাও ভিতরে ছিলেন বলে জানা গিয়েছে।

‘কালীঘাটের কাকু’র বাড়িতে  ED হানায় মোবাইল সহ নথি বাজেয়াপ্ত

‘কালীঘাটের কাকু’র বাড়িতে  ED হানায় মোবাইল সহ নথি বাজেয়াপ্ত

 May 21, 2023 
 

একদিকে নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই দফতরে তলব করা হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্য়ায়কে। অন্যদিকে, শনিবারই রাজ্যের একাধিক জায়গায় তল্লাশি চালাচ্ছে ইডি। এদিন সকাল থেকে অন্তত ১০ টি জায়গায় তল্লাশি শুরু করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের একাধিক টিম। সার্চ ওয়ারেন্ট নিয়েই এই তল্লাশি চালানো হচ্ছে। নিয়োগ মামলায় কালীঘাটের কাকু হিসেবে যাঁর নাম উঠে এসেছে, সেই সুজয়কৃষ্ণ ভদ্রের বাড়িতে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে ইডি। এছাড়া পার্থ চট্টোপাধ্য়ায়ের ঘনিষ্ঠদের বাড়িতেও তল্লাশি চালানো হচ্ছে।


বেহালার অন্তত চারটি বাড়িতে ইডি তল্লাশি চালাচ্ছে। রাধারাণী নামের বাড়িতে থাকে সুজয়কৃষ্ণ ভদ্র। সূত্রের খবর কিছুদিন আগে রাধারাণী বাড়ি ছাড়াও একটি ভাঙা চোড়া বাড়িতে থাকতে শুরু করেন সুজয়। পাড়ার লোকের কাছে নাম ভাঁড়িয়ে ওই বাড়িতে নাকি থাকতেন তিনি। সেই বাড়িতেও তল্লাশি চালানো হচ্ছে। এদিন সকাল সাড়ে ৭ টার মধ্যেই সুজয়কৃষ্ণের বাড়িতে পৌঁছে যান ইডি আধিকারিকরা। ব্যাঙ্কের আধিকারিকরাও ভিতরে ছিলেন বলে জানা গিয়েছে। শুধু সুজয়কৃষ্ণের বাড়িতে নয়, তাঁর অফিসেও তল্লাশি চালিয়েছেন তদন্তকারী অফিসারেরা।


কিছুদিন আগেও এই সুজয়কৃষ্ণের বাড়িতে তল্লাশি চালিয়েছিল সিবিআই। সেই সময় সুজয়কৃষ্ণ দাবি করেছিলেন, তাঁর এক আত্মীয়ের চাকরির পরীক্ষার অ্যাডমিট কার্ড ছাড়া আর কোনও নথি পাননি সিবিআই আধিকারিকেরা। সেইসময় কিছু নগদ টাকা উদ্ধার হয়েছিল বলেও সূত্রের খবর। 

গোপাল দলপতির মুখে প্রথম শোনা গিয়েছিল ‘কালীঘাটের কাকু’র কথা। তিনি দাবি করেছিলেন, কুন্তল ঘোষ নাকি টাকা পৌঁছে দিতেন ‘কালীঘাটের কাকু’র কাছে। পরে গোয়েন্দারা জানতে পারেন ‘কালীঘাটের কাকু’ আসলে সুজয়কৃষ্ণ ভদ্র। তবে তিনি আদতে কালীঘাটের বাসিন্দা নন, বেহালার বাসিন্দা। নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত কুন্তল ঘোষ যে তাঁকে কাকু বলে সম্বোধন করতেন, সে কথা স্বীকার করেছিলেন তিনি। দীর্ঘদিন রাজনীতির সঙ্গে যুক্ত থাকার কথাও জানিয়েছিলেন তিনি।

Your Opinion

We hate spam as much as you do