Tranding

08:29 AM - 04 Feb 2026

Home / Politics / 'BJP-র IT সেল উস্কানিমূলক পোস্ট করেছে, পুলিশ তামাশা দেখছে?' সেলিমের প্রশ্ন

'BJP-র IT সেল উস্কানিমূলক পোস্ট করেছে, পুলিশ তামাশা দেখছে?' সেলিমের প্রশ্ন

মোমিনপুরের গোষ্ঠী সংঘর্ষের ঘটনা নিয়ে এবার সরব হলেন মহম্মদ সেলিম। কেন পুলিশ দীর্ঘক্ষণ নিষ্ক্রিয় ছিল? প্রশ্ন ক্ষুব্ধ সেলিমের। তাঁর অভিযোগ, "BJP-র IT সেল এবং নেতারা উস্কানিমূলক পোস্ট করেছেন।"

'BJP-র IT সেল উস্কানিমূলক পোস্ট করেছে, পুলিশ তামাশা দেখছে?' সেলিমের প্রশ্ন

'BJP-র IT সেল উস্কানিমূলক পোস্ট করেছে, পুলিশ তামাশা দেখছে?' সেলিমের প্রশ্ন 

10 Oct 2022, 

মোমিনপুর  নিয়ে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুললেন মহম্মদ সেলিম। CPIM-এর রাজ্য সম্পাদকের বক্তব্য, BJP-র IT সেল উস্কানিমূলক পোস্ট করা সত্ত্বেও পুলিশ কোনও পদক্ষেপ গ্রহণ করেনি।

মোমিনপুরের গোষ্ঠী সংঘর্ষের ঘটনা নিয়ে এবার সরব হলেন মহম্মদ সেলিম। কেন পুলিশ দীর্ঘক্ষণ নিষ্ক্রিয় ছিল? প্রশ্ন ক্ষুব্ধ সেলিমের। তাঁর অভিযোগ, "BJP-র IT সেল এবং নেতারা উস্কানিমূলক পোস্ট করেছেন।"


মোমিনপুরের গোষ্ঠী সংঘর্ষের ঘটনা নিয়ে এবার সরব হলেন মহম্মদ সেলিম (Md Salim)। গোটা ঘটনায় কেন পুলিশ দীর্ঘক্ষণ নিষ্ক্রিয় ছিল? কেন আরও আগে ১৪৪ ধারা জারি হল না? সোমবার সাংবাদিক সম্মেলন করে এই প্রশ্নগুলোই তুললেন CPIM-এর রাজ্য সম্পাদক। তাঁর অভিযোগ, "BJP-র IT সেল এবং নেতারা উস্কানিমূলক পোস্ট করেছেন। তা সত্ত্বেও কলকাতা পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি।"

 

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মহম্মদ সেলিম বলেন, "মোমিনপুরে  কেন তিন দিন পরে ১৪৪ ধারা জারি করা হল? এলাকার মানুষ থানায় অভিযোগ জানানো সত্ত্বেও কেন পুলিশ কোনও পদক্ষেপ গ্রহণ করেনি? ওখানে ময়লা ডিপোর জমি নিয়ে প্রোমোটারি করা হয়েছে। তার জন্য বস্তিতে আগুন দেওয়া হয়।"

সংঘর্ষে উত্তপ্ত মোমিনপুর।  হতাহত নেই

লক্ষ্মীপুজোর দিন থেকে দফায় দফায় উত্তপ্ত মোমিনপুর (Mominpur Case)। গোষ্ঠী সংঘর্ষের জেরে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে বলে খবর। ঘটনায় হতাহতের কোনও খবর নেই। ইতিমধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসনের তরফে ১৪৪ ধারা জারি করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে সোমবার সকাল থেকেই উত্তপ্ত রাজ্য রাজনীতি। পশ্চিমবঙ্গ পুলিশের ডিজি এবং কলকাতা পুলিশের কমিশনারকে টুইটে ট্যাগ করে নিষ্ক্রিয় তা নিয়ে অভিযোগ তুলেছেন BJP-রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এদিন উত্তেজনাপূর্ণ এলাকা পরিদর্শনে যাচ্ছিল BJP-র প্রতিনিধি দল। এলাকায় পৌঁছনোর আগেই চিংড়িঘাটায় আটক করা হয় সুকান্ত মজুমদারকে (Sukanta Majumder)। চিংড়িহাটায় (Kolkata Chingrihata) গার্ডরেল দিয়ে আটকানো হয় পথ। তারপর প্রিজন ভ্যানে তুলে নিয়ে যাওয়া হয় লালবাজারে (Lalbazar Police Head Quarter )। সুকান্ত মজুমদারের সঙ্গে ছিলেন রাজ্যের দলীয় সচিব উমের রাই এবং BJP নেতা আরকে হান্ডা। সন্ধ্যার পর লালবাজার থেকে ছেড়ে দেওয়া হয় সুকান্তকে।


মোমিনপুরের ঘটনা নিয়ে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, "পাড়ার কোনও ঘটনা নিয়ে BJP যদি রাজনীতি করতে চায় তা দুর্ভাগ্যজনক। পুলিশ প্রশাসন এটা কড়া হাতে মোকাবিলা করেছে। পাড়ায় নানা ইস্যু থাকে তা নিয়ে ধর্মীয় রঙ দিয়ে উত্তেজনা ছড়ানো হচ্ছে। মানুষ তা দেখতেই পাচ্ছে। মানুষই বিচার করবেন। দুটো ছেলের মধ্যে তর্কাতর্কি থেকে যদি প্রাথমিক উত্তেজনা ছড়ায় তা নিয়ে পুলিশ প্রশাসন ব্যবস্থা নেবে। এটা নিয়ে যারা উত্তেজনা ছড়াতে চান তারা উত্তরপ্রদেশে দেখুন কী ঘটছে।"

Your Opinion

We hate spam as much as you do