Tranding

03:21 PM - 04 Feb 2026

Home / Politics / লালবাজার ব‍্যারিকেডের সামনে সারারাত অবস্থানে বামপন্থীরা

লালবাজার ব‍্যারিকেডের সামনে সারারাত অবস্থানে বামপন্থীরা

বিমান বসু বলেন, “সারা রাত এখানে অবস্থান হবে। প্রায় ৩০ ঘণ্টা আমরা এই অবস্থান কর্মসূচি করব। সভা হবে, প্রতিবাদী গান হবে। আমরা বিচার চাই। উই ডিমান্ড জাস্টিস।” মঞ্চ থেকেই ফুঁসে ওঠেন সেলিমও। বলছেন, “ইতিহাস বলছে কোনও মানুষ ক্ষেপে গেলে কোনও দুর্গ, কোনও প্রাচীর বাধা হয়ে দাঁড়ায় না। শুধু আঘাতে আঘাতে তাকে চূর্ণ করতে হয়। সবে তো শুরু হল। সারা রাত অবস্থান তো চলবেই।”

লালবাজার ব‍্যারিকেডের সামনে সারারাত অবস্থানে বামপন্থীরা

লালবাজার ব‍্যারিকেডের সামনে সারারাত অবস্থানে বামপন্থীরা

 Sep 13, 2024 

বামেদের লালবাজার অভিযানে তুমুল উত্তেজনা। ফিয়ার্স লেনে বাধা পুলিশের। ব্যারিকেডের উপরেও উঠে পড়তে দেখা যায় প্রচুর বাম কর্মীদের। কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। বাধা পেয়ে শেষ পর্যন্ত ওই জায়গাতেই রাতভর অবস্থান করবেন বলেন জানিয়ে দেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। মিছিল থেকেই রাজ্য সরকারের বিরুদ্ধে উঠতে থাকে লাগাতার স্লোগান। পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগের দাবিও আরও জোরালো হয়। ক্ষোভ উগড়ে দেন মহম্মদ সেলিম থেকে  বামেদের সব প্রজন্মের নেতারাই।  

বিমান বসু বলেন, “সারা রাত এখানে অবস্থান হবে। প্রায় ৩০ ঘণ্টা আমরা এই অবস্থান কর্মসূচি করব। সভা হবে, প্রতিবাদী গান হবে। আমরা বিচার চাই। উই ডিমান্ড জাস্টিস।” মঞ্চ থেকেই ফুঁসে ওঠেন সেলিমও। বলছেন, “ইতিহাস বলছে কোনও মানুষ ক্ষেপে গেলে কোনও দুর্গ, কোনও প্রাচীর বাধা হয়ে দাঁড়ায় না। শুধু আঘাতে আঘাতে তাকে চূর্ণ করতে হয়। সবে তো শুরু হল। সারা রাত অবস্থান তো চলবেই।” 

ক্ষোভ উগরে দেন শতরূপও। তার নিশানায় আবার পদ্ম শিবির। বলেন, “আমরা তো বিজেপির মতো ছদ্মবেশ নিয়ে আসেনি। যখন মনে হয়েছিল নাগরিক আন্দোলনের সঙ্গে থাকব তখন কোনও রাজনৈতিক সংকীর্ণতা বাদ দিয়ে আমরা পতাকা ছেড়ে ওই আন্দোলনে অংশ নিয়েছি। গায়ের জোরে নেতৃত্ব দখল করতে যাইনি। আবার যখন আমরা মনে করেছি বামফ্রন্টের পক্ষ থেকে লালবাজার অভিযান করব তখন শুভেন্দু অধিকারীর মতো বুড়ো বয়সে ছাত্র সেজে ছদ্মবেশ ধারণ করিনি। আমরা বামফ্রন্টের পক্ষ থেকে লালবাজার অভিযান করব।”

অন্যদিকে রাতজুড়ে গান-সভা হবে বলে জানানো হয়েছে। অন্যদিকে মানুষের দাবিকে সমর্থন জানিয়ে লাগাতার পথে থাকার কথা বলেন শতরূপরা। এই মুহূর্তে ফিয়ার্স লেনের সামনে কয়েক হাজার জমায়েত।

অন্যদিকে পুলিশের তরফেও  প্রস্তুতি রাখা হয়েছে। ব্যারিকেডের অন্য অংশে জল কামান নিয়ে তৈরি। রয়েছেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। এদিনে বামেদের এহেন কর্মসূচি  তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে গোটা এলাকায়।

Your Opinion

We hate spam as much as you do