সিপিআইএমের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী সাংবাদিক সম্মেলনে এই সন্ত্রাসের মধ্যে যারা বিরুদ্ধে ভোট দিয়েছেন তাদের অভিনন্দন জানিয়েছেন। তিনি জানান আগরতলার ৫১এর মধ্যে কিছু আসনে বাম প্রার্থী না থাকায় তৃণমূল স্বাভাবিকভাবে দ্বিতীয় হয়েছে। কিন্তু সারা রাজ্যে বহু যায়গায় তৃণমূল পারে নি। তাই প্রধান বিরোধী হিসাবে প্রচার আসলে আত্মতুষ্টির নামান্তর। যদিও বামফ্রন্ট সর্বতোভাবে গনতন্ত্রের সংগ্রামে ত্রিপুরার মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
অসংখ্য অনিয়মের মাঝে ত্রিপুরায় বিজেপি প্রায় সব জয়ী সিপিএম ৩ তৃণমূল ১
নির্বাচন কেন্দ্র করে যাতে রাজ্যে অশান্তি সৃষ্টি না হয়, তার জন্য ত্রি-স্তরীয় নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।
আগরতলায় ৫১-তে ৫১ , ৩৩৪ ওয়ার্ডের ৩২৯ -এ বিজেপি সিপিএম ৩ তৃণমূল ১ তিপ্রা মোথা ১
আগরতলা পুরসভা, ৬ নগর পঞ্চায়েত, ৭টি পৌর পরিষদ মিলিয়ে মোট ৩৩৪টি আসনে এই নির্বাচন হয়েছে। এরমধ্যে ১১২টি আসনে অন্য কোনও দল প্রার্থী না দেওয়ায়, সেই আসনগুলিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গিয়েছে বিজেপি। হাইভোল্টেজ এই নির্বাচনে বৃহস্পতিবার ভোট গ্রহণ কেন্দ্র করেই ছড়িয়েছিল উত্তেজনা। আজ সকাল থেকেই শুরু হয়েছে ভোট গণনা।
এক নজরে ত্রিপুরা পুর ভোটের ফলাফল…
পুর পরিষদের ফলাফল:
১) ধর্ম নগর পুর পরিষদ- ২৫ টি আসন, বিজেপি- ২৫
২) কৈলাসাহড় পুর পরিষদ- ১৭টি আসন, বিজেপি-১৬, সিপিএম-১
৩) কুমারঘাট পুর পরিষদ-১৫টি আসন, বিজেপি- ১৫
৪) আমবাসা পুর পরিষদ- ১৫টি আসন, বিজেপি ১২, তৃণমূল- ১, সিপিএম- ১, অন্যান্য- ১
৫) খোওয়াই পুর পরিষদ- ১৫টি আসন, বিজেপি-১৫
৬) তেলিয়ামুড়া পুর পরিষদ- ১৫টি আসন, বিজেপি- ১৫
৭) রানির বাজার পুর পরিষদ- ১৩টি আসন, বিজেপি-১৩
৮) মোহনপুর পুর পরিষদ – ১৫টি আসন, বিজেপি-১৫
৯) বিশালগড় পুর পরিষদ- ১৫টি আসন, বিজেপি-১৫
১০) মেলাঘর- ১৩টি আসন, বিজেপি- ১৩
১১) উদয়পুর পুর পরিষদ – ২৩টি আসন, বিজেপি-১৩
১২) শান্তিবাজার পুর পরিষদ -১৫, বিজেপি- ১৫
১৩) বেলোনিয়া পুর পরিষদ- ১৭টি আসন, বিজেপি ১৬ টি আসন, সিপিএম-১
পুর পরিষদ: বিজেপি- ২১৭, সিপিএম- ৩, তৃণমূল-১, অন্যান্য-১
নগর পঞ্চায়েত ভোটের ফলাফল:
১) পানিসাগর নগর পঞ্চায়েত- ১৩, বিজেপি ১২, সিপিএম -১
২) কামালপুর নগর পঞ্চায়েত- ১১, বিজেপি-১১
৩) জিরানিয়া নগর পঞ্চায়েত- ১১, বিজেপি-১১
৪) সোনামুড়া নগর পঞ্চায়েত -১৩, বিজেপি ১৩
৫) অমরপুর নগর পঞ্চায়েত- ১৩, বিজেপি ১৩
৬) সাবরুম নগর পঞ্চায়েত- ৯, বিজেপি ৯ টা
মোট ৩৩৪ ওয়ার্ডে একটি পুর নিগম, ১৩ টি পুর পরিষদ এবং ৬টি নগর পঞ্চায়েতের ভোট হয়েছে ত্রিপুরায়। ১১২ টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপি জিতেছে। সব মিলিয়ে বিজেপি পেয়েছে ৩২৯ টি আসন। ৩টি আসন পেয়েছে বামেরা। একটি করে আসন পেয়েছে তৃণমূল ও তিপ্রা মাথা।
ত্রিপুরা (Tripura) পুরভোটের ফলপ্রকাশের পর দেখা গেল মাত্র একটি আসন পেয়েছে তৃণমূল (TMC)। কার্যত ব্যাপক সন্ত্রাসে বিধ্বস্ত গনতন্ত্র। বামফ্রন্ট থেকে তৃণমূল বেশিরভাগ প্রার্থীই জয়ের মুখ দেখল না। বিশেষজ্ঞদের মতে এটা জনমতের প্রতিফলন নয়।
যদিও ফলপ্রকাশের অব্যবহিত পরেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক টুইটারে হুঁশিয়ারি, ‘সবে তো শুরু, এবার আসল খেলা হবে’। সিপিআইএমের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী সাংবাদিক সম্মেলনে এই সন্ত্রাসের মধ্যে যারা বিরুদ্ধে ভোট দিয়েছেন তাদের অভিনন্দন জানিয়েছেন। তিনি জানান আগরতলার ৫১এর মধ্যে কিছু আসনে বাম প্রার্থী না থাকায় তৃণমূল স্বাভাবিকভাবে দ্বিতীয় হয়েছে। কিন্তু সারা রাজ্যে বহু যায়গায় তৃণমূল পারে নি। তাই প্রধান বিরোধী হিসাবে প্রচার আসলে আত্মতুষ্টির নামান্তর। যদিও বামফ্রন্ট সর্বতোভাবে গনতন্ত্রের সংগ্রামে ত্রিপুরার মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
We hate spam as much as you do